
প্রকাশ: ৭ মার্চ ২০২০, ২৩:৪৪

সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের ভূঞাপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির।
