
প্রকাশ: ৬ মার্চ ২০২০, ৪:১৮

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গণমাধ্যম ও সম্প্রচার নীতিমালা আইন, যা মিডিয়াকর্মীদের জন্য ভালো হবে, তা নিখুঁতভাবে করা হবে।
দ্বিতীয় সম্প্রচার সম্মেলনে ‘নীতি সংলাপ : শিল্প সুরক্ষা’ অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে শুক্রবার দ্বিতীয় সম্প্রচার সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়। এর ‘নীতি সংলাপ : শিল্প সুরক্ষা’ অধিবেশনে সভাপতিত্ব করেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি সৈয়দ ইসতিয়াক রেজা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব