নরসিংদীর পলাশে ৫১ পিস ইয়াবাসহ মো. কাদির মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাদির মিয়া ঘোড়াশাল পৌর এলাকার কুমার টেক গ্রামের বাচ্চু মিয়া (রেল বাচ্চুর) ছেলে। তথ্যটি নিশ্চিত করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম জানান, গ্রেফতারকৃত কাদির মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির এ এসআই আল-আমিন পৌর এলাকার কুমার টেক গ্রাম থেকে ৫১ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।