
প্রকাশ: ২ মার্চ ২০২০, ১৮:২৯
ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব " এই প্রতিপাদ্য নিয়ে, বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো, জাতীয় ভোটার দিবস ২০২০।উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২ মার্চ সোমবার বেলা সাড়ে ১১ টায়, নির্বাচন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্র্যালী বের হয়। র্র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে এসে শেষ হয়।পরবর্তীতে হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সফিউল আলম এর সঞ্চালনায়, স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ দেলোয়ার হোসেন।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ওসি(তদন্ত) মোঃ ইলিয়াস হোসেন তালুকদার, শিক্ষক, সাংবাদিক সহ বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
