গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় অগ্নিকা-ের ঘটনায় ১২টি দোকান পুড়ে ছাই গেছে। রোববার (০১ মার্চ) রাত ৩টার দিকে এ অগ্নিকা-ের সূত্রপাত হয়।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, রাত ৩টার দিকে সফিপুর বাজারে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ও ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নেভানো হয়। আগুনে মুদি, হার্ডওয়ার, চাল ও লাইব্রেরিসহ মোট ১২টি দোকান পুড়ে গেছে।ক্ষয়-ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।