
প্রকাশ: ২ মার্চ ২০২০, ১৭:২
বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০১/০৩/২০২০ইং তারিখ রাতে ফরিদপুর জেলার লস্করদিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ জাবেদ শেখ(৩৮), পিতা- মোঃ রুস্তম শেখ, সাং- লস্করদিয়া, থানা- নগরকান্দা, ২। মোঃ সৈয়দ আলী শেখ(৩৩), পিতা-মোঃ হাশেম শেখ, সাং-আকুইন ভাটপাড়া, থানা-কোতয়ালী জেলা- ফরিদপুরদ্বয়কে আটক করে। এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা ২৯৩ (দুইশত তিরানব্বই) পিস ইয়াবা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪টি সীমকার্ডসহ ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
