
প্রকাশ: ১ মার্চ ২০২০, ২২:১২

ভোলার বোরহানউদ্দিনে প্রথম জাতিয় বীমা দিবস উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে প্রশাসনের আয়োজনে রবিবার সকালে উপজেলা বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্ত¡র থেকে উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বোরহানউদ্দিন পৌর শহরে গুরুত্বিপূর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র্যালিতে বীমা কর্মকর্তা, কর্মচারী, কর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার লোক অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।
আরো বক্তৃতা করেন, ওসি(তদন্ত) আ.কাদের, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অতিরিক্ত প্রকল্প পরিচালক ও ইনচার্জ মো. ইকবাল হোসেন, নাশ্যনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জেলা সমন্বয়কারী মো. ইউনুছ প্রমুখ।
