শনিবার, ৪ এপ্রিল, ২০২৬২১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বেশি চাপাচাপি করলে সব ফাঁস করে দেব পাপিয়া

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ মার্চ ২০২০, ১৬:১৯

শেয়ার করুনঃ
বেশি চাপাচাপি করলে সব ফাঁস করে দেব পাপিয়া
গোয়েন্দা পুলিশকে (ডিবি) হুমকি দিয়ে যুব মহিলা লীগের সদ্য বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউ বলেছেন, ‘বেশি চাপাচাপি করবেন না, করলে সব ফাঁস করে দেব।’ ডিবির জিজ্ঞাসাবাদকালে তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেতে ১০ কোটি টাকার ওপর খরচ করেছি। নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ বাগাতে প্রায় চার কোটি টাকা খরচ করেছি। দলীয় পদ পেলেও এমপি মনোনয়ন পাইনি।মনোনয়নের ব্যাপারে যারা টাকা নিয়েছিলেন তারা টাকা ফেরত দেননি।’ তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে প্রতারণার যেসব অভিযোগ আনা হচ্ছে, তার চেয়ে অনেক বেশি আমিই প্রতারণার শিকার হয়েছি। তাই পরবর্তী সময়ে ‘ব্ল্যাকমেইল’ করে কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করেছি।’ তদন্ত সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে পাপিয়া বেশ কয়েকজনের নামও বলেছেন। তবে এসব নাম প্রকাশ করতে গোয়েন্দা কর্মকর্তারা রাজি হননি। এদিকে, জিজ্ঞাসাবাদের মুখে পাপিয়ার আরেকটি আস্তানার সন্ধান পেয়েছে ডিবি।

পাপিয়ার আরেকটি আস্তানার সন্ধান : পাঁচ তারকা হোটেলের বাইরে পাপিয়ার আরেকটি আস্তানার সন্ধান পেয়েছে ডিবি। রাজধানীর ফার্মগেটের ২৮ ইন্দিরা রোডে বহুতল ভবনের তৃতীয় তলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন তিনি। মাসে অর্ধলক্ষাধিক টাকা ভাড়া দিলেও ওই ফ্ল্যাটে তার নিয়মিত যাতায়াত ছিল না। ফ্ল্যাটটিতে মাঝেমধ্যে আমোদ ফুর্তির আসর বসত। সেখানে অনেক নেতা ও আমলা আসতেন বলে গোয়েন্দাদের জানিয়েছেন পাপিয়া। ইতিমধ্যে ডিবি পুলিশ ওই ফ্ল্যাট পরিদর্শন করেছে। একই সঙ্গে ভবনটির কেয়ারটেকারের সঙ্গেও পুলিশ কথা বলেছে। কেয়ারটেকারের উদ্ধৃতি দিয়ে ডিবি পুলিশ জানায়, মাঝেমধ্যে রাত ১২টা থেকে ১টার দিকে সাত থেকে আটজন নারী নিয়ে ফ্ল্যাটটিতে আসতেন পাপিয়া। কোনোদিন নিজের গাড়িতে করেই তিনি আসতেন, আবার কোনোদিন অন্য কেউ এসে তাকে নামিয়ে দিয়ে যেতেন। যেদিন রাতে আসতেন সেই দিন রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত তিনি সেখানে থাকতেন। ভবনটির কেয়ারটেকার জানান, ‘পাপিয়া ম্যাডাম অনেক সময় বড় স্যারদের নিয়ে আসতেন।’ এসব স্যারের কয়েকজনের নামও বলেছেন কেয়ারটেকার।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
এমপি মনোনয়ন পেতে ১০ কোটি টাকা খরচ : রিমান্ডে পাপিয়া জানান, নরসিংদী থেকে সংসদ সদস্য (এমপি) পদে মনোনয়ন পেতে ঢাকা মহানগর যুব মহিলা লীগ, কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও সভাপতিমণ্ডলীর কয়েকজন নেতাকে তিনি অন্তত ১০ কোটি টাকা দিয়েছিলেন। মনোনয়ন পাওয়ার বিষয়ে তারা পাপিয়াকে আশ্বস্তও করেছিলেন। তিনি বলেন, বড় এ বিনিয়োগের পর মনোনয়ন না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। জিজ্ঞাসাবাদের মুখে পাপিয়া বলেন, বড় এ বিনিয়োগের ক্ষতি পুষিয়ে নিতেই তিনি বেপরোয়া হয়ে ওঠেন। পরবর্তী সময়ে মনোনয়ন পেতে যাদের মোটা অঙ্কের অর্থ দিয়েছিলেন ‘ব্ল্যাকমেইল’ করে তাদের কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করেছেন। এ ক্ষেত্রে তিনি দেশি-বিদেশি সুন্দরী তরুণীদের টোপ হিসেবে ব্যবহার করেছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তিন দিন ধরে পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে। কখনও এককভাবে আবার কখনও দু’জনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দুই সহযোগী সাব্বির ও তায়্যিবাকেও জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। নাম প্রকাশ না করার শর্তে র‌্যাবের একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, প্রথম থেকে পাপিয়ার এসব অপকর্মের ব্যাপারে নিশ্চিত হতে র‌্যাবের একটি টিম কাজ করছিল। র‌্যাব সদস্যরা স্বামী ও সহযোগীসহ পাপিয়াকে আটক করেছে। তদন্তের দায়িত্বও র‌্যাব পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের সময় পাপিয়া ও স্বামীসহ চারজনকে আটক করে র‌্যাব-১। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব সদস্যরা ফার্মগেটের ইন্দিরা রোডে পাপিয়া-মফিজুরের বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালিয়ে নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচ বোতল বিদেশি মদ, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক বই, বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করে। এ সময় অবৈধ একটি বিদেশি পিস্তল এবং দুটি ম্যাগাজিনে ২০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। এ ব্যাপারে পৃথক তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাপিয়া দম্পতি ছাড়াও তাদের দুই সহযোগী ১৫ দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

কুয়াকাটায় জেলের জালে বিপুল কোরাল মাছ, ১ লাখ ৭১ হাজারে বিক্রি

কুয়াকাটায় জেলের জালে বিপুল কোরাল মাছ, ১ লাখ ৭১ হাজারে বিক্রি

ক্যামেলিয়া হাসপাতাল বন্ধে চিকিৎসা বঞ্চিত ১৫টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক

ক্যামেলিয়া হাসপাতাল বন্ধে চিকিৎসা বঞ্চিত ১৫টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক

বরিশালে দীর্ঘদিনের ময়লার ভাগাড় সরানোর উদ্যোগ

বরিশালে দীর্ঘদিনের ময়লার ভাগাড় সরানোর উদ্যোগ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল বিদ্যুৎ সরবরাহে সরকারের উদ্যোগ

কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল বিদ্যুৎ সরবরাহে সরকারের উদ্যোগ

কৃষি উৎপাদন সচল রাখতে দেশের কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর ফরিদপুর রেস্ট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কৃষকের পাট, ধান ও ভুট্টা চাষাবাদ যেন ব্যাহত না হয় সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চাষিরা

সন্ধ্যার পর মার্কেট বন্ধে সরকারের নতুন নির্দেশনা

সন্ধ্যার পর মার্কেট বন্ধে সরকারের নতুন নির্দেশনা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে দেশের সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠানের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচি কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানান, জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনা এবং বিদ্যুৎ সাশ্রয়ের

হামের সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

হামের সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং জাতীয় টিকাদান কার্যক্রম জোরদার করতেই

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি বহনকারী ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এর মধ্যে পাঁচটি জাহাজের জ্বালানি চালান ইতোমধ্যে বৈশ্বিক সরবরাহকারীরা বাতিল করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, তেহরানে পাঠানো জাহাজের তালিকাটি পুরোনো পরিকল্পনা ও নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এতে কাতারএনার্জি এবং ওমানভিত্তিক ওকিউ ট্রেডিংয়ের ‘ফোর্স মেজর’ ঘোষণা বিবেচনায় নেওয়া হয়নি। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর

সরকারি দপ্তরে সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ

সরকারি দপ্তরে সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা নিশ্চিত, সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে