শনিবার, ৩ অক্টোবর, ২০২৬১৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

৫ বছরের মধ্যে মাটির নিচে দিয়ে যাবে বিদ্যুতের তার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:২২

শেয়ার করুনঃ
৫ বছরের মধ্যে মাটির নিচে দিয়ে যাবে বিদ্যুতের তার
দেশের সব শহর এলাকার বিদ্যুতের লাইন ২০২৫ সালের মধ্যে মাটির নিচে নিয়ে যাওয়া হবে। এজন্য ২০২১ থেকে ২০২৫ সাল মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সম্প্রতি বিদ্যুৎ বিভাগের এক প্রতিবেদনে বিভিন্ন বিদ্যুৎ বিতরণ কোম্পানির কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। এই কর্মপরিকল্পায় দেখা যায়, ইতোমধ্যে এক হাজার ১১৮ কিলোমিটার লাইন মাটির নিচে নিয়ে যাওয়ার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

পাওয়ার সেলের মহাপরিচালক মোহম্মদ হোসেইন বলেন, ‘সৌন্দর্য বর্ধন, দুর্ঘটনা রোধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের শহর এলাকার বিদ্যুতের সব তার আমরা মাটির নিচে নিতে চাই।’ তিনি বলেন, ‘প্রত্যেকটি বিতরণ কোম্পানিকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, তারা পরামর্শক নিয়োগ দেওয়ার পাশাপাশি পরিকল্পন বাস্তবায়ন করতে শুরু করবে।’

মোহম্মদ হোসেইন আরও বলেন, ‘এরইমধ্যে সিলেটের একটি এলাকা আমরা তারবিহীন করতে পেরেছি। এরই ধারাবাহিকতায় সব শহরে বিদ্যুতের তার মাটির নিচে যাবে।’

আরও

সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার থাকছে দাতার

সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার থাকছে দাতার
এই কর্মপরিকল্পনায় দেখা গেছে, ভূগর্ভে বিতরণ লাইন নিয়ে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। কোম্পানিটি এরইমধ্যে এক হাজার কিলোমিটার বিতরণ লাইন মাটির নিচে নিয়ে গেছে। এছাড়াও তারা এখন আরও ৯৬৩ দশমিক ৫০ কিলোমিটার লাইন মাটির নিচে নিয়ে যাওয়ার প্রকল্প হাতে নিয়েছে। দেখা গেছে, এ ক্ষেত্রে সব চেয়ে পিছিয়ে রয়েছে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দুর্ঘটনা রোধ ও মেট্রোপলিটন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা উন্নয়নের জন্যই সরকার এই প্রকল্প হাতে নিয়েছে। এক সময় আমাদের উৎপাদন কম ছিল। এখন উৎপাদন বেড়েছে। বিতরণ ও সঞ্চালনে যে সমস্যা রয়েছে, তা দূর করার চেষ্টা করা হচ্ছে।

কর্মপরিকল্পনায় দেখা যায়, ডিপিডিসির আওতায় বর্তমানে ১৩২ কেভি লেভেলে ৩৭ দশমিক ৭২ কিলোমিটার,৩৩ কেভি লেভেলে ২৮৩ দশমিক ৪৭ কিলোমিটার এবং ১১ কেভি লেভেলে ৬৭৯ দশমিক ৮১ কিলোমিটার, অর্থাৎ মোট এক হাজার এক কিলোমিটার বিদ্যুতের তার মাটির নিচে স্থাপন করা হয়েছে। ২০২৪ সালের মধ্যে ডিপিডিসির চলমান প্রকল্পের মাধ্যমে ১৩২ কেভি, ৩৩ কেভি এবং ১১ কেভি লেভেলে আরও মোট ৯৬৩ দশমিক ৫০ কিলোমিটার লাইন মাটির নিচে নির্মাণ করা হবে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ‘আমরা উদ্যোগ নিচ্ছি। প্রথম পর্যায়ে ধানমন্ডির বেশ কিছু এলাকার বিদ্যুতের লাইন মাটির নিচে যাবে। আগামী তিন বছরের মধ্যেই ধানমন্ডির একটি অংশকে তারবিহীন করতে পারবো।’ তিনি বলেন, ‘ঢাকা শহরের পুরোটা, ডিপিডিসির আওতাধীন এলাকার তার মাটির নিচে নিতে সমীক্ষা করছি। একবছরের মধ্যেই কাজ শুরু হবে বলে আশা করছি।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

বাংলাদেশকে শক্তিশালী ইনভেস্টমেন্ট হাব করতে চায় সরকার

বাংলাদেশকে শক্তিশালী ইনভেস্টমেন্ট হাব করতে চায় সরকার
অন্যদিকে ডেসকোর আওতায় উত্তরা, পূর্বাচল, বসুন্ধরা, আফতাবনগর, টঙ্গী, মিরপুর, বাড্ডা, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, গুলশান, বনানী এবং ভাটারা এলাকায় ১৬৫ দশমিক ৪২ সার্কিট কিলোমিটার ওভারহেড লাইনকে মাটির নিচে নেওয়ার প্রকল্প নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ডেসকোর অধীনে ৭০ দশমিক ৯৭ সার্কিট কিলোমিটার লাইন মাটির নিচে নেওয়ার কাজ শেষ হয়েছে। লাইনের পাশাপাশি সাবস্টেশনগুলোও মাটির নিচে নিতে যাচ্ছে ডেসকো। এই সংস্থার আওতায় ৩৩টি সাবস্টেশনের মধ্যে ২৮টি রুটে ৪১টি ৩৩ কেভি লাইন মাটির নিচে নেওয়ার কাজ চলছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অধীনে এরইমধ্যে সিলেটের একটি এলাকায় বিদ্যুতের তার মাটির নিচে নেওয়া হয়েছে। এ বিভাগের ৪৯ দশমিক ৫৫ কিলোমিটার বিদ্যুতের তার মাটির নিচে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরমধ্যে হজরত শাহজালাল (র.) মাজার এলাকাসহ মোট ৩২ দশমিক ৭২ কিলোমিটার এলাকায় বিদ্যুতের তার মাটির নিচে নেওয়া হয়েছে। বাকি সিলেট এলাকাসহ কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ এলাকায় বিদ্যুতের তার মাটির নিচে নিতে সম্ভাব্যতা যাচাই, প্রাক্কলন, নকশা তৈরি এবং বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট প্রস্তুতি করতে অস্ট্রেলিয়ার কোম্পানি এনার্জিট্রোনকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি পিডিবির সঙ্গে তাদের চুক্তি সই হয়।

ওয়েস্টজোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যেমন— খুলনা, যশোর ও বরিশাল সিটি এলাকায় বর্তমানে বিদ্যুতের তার মাটির নিচে নিতে আন্ডারগ্রাউন্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রজেক্ট ইন ওয়েস্ট জোন এরিয়া নামে একটি প্রকল্প তৈরি করা হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে প্রকল্পটি চলতি বছরের জুন থেকে শুরু হয়ে ২০২২ সালের জুনের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। যদিও প্রকল্প প্রস্তাবটি এখনও তৈরি হয়নি।

উত্তরের জেলাগুলোতে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এর অধীনে রাজশাহী শহরের মিয়াপুর ১৩২/৩৩ কেটি উপকেন্দ্র পর্যন্ত পাঁচ কিলোমিটার এবং রংপুর শহরের লালবাগ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র হতে কটকীপাড়া ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত ছয় কিলোমিটার ৩৩ কেভি বিদ্যুতের তার মাটির নিচে নিতে খুব শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। এছাড়া, বিদ্যুতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে (২০২১-২০২৫) রাজশাহী এবং রংপুর বিভাগের সব বিদ্যুতের তার মাটির নিচে নিতে উন্নয়ন প্রকল্পের প্রস্তাব তৈরির কাজ চলছে।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

মিড-ডে মিলে অনিয়ম ঠেকাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা

মিড-ডে মিলে অনিয়ম ঠেকাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

এ সম্পর্কিত আরও পড়ুন

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া তৎকালীন পরিস্থিতিতে নয়াদিল্লির সামনে আর কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার ৩ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এর একটি সেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। দীনেশ ত্রিবেদী বলেন, ঐতিহাসিক ও পুরোনো বন্ধু হিসেবে সংকটময় সেই সময়ে ভারতের যা

মিড-ডে মিলে অনিয়ম ঠেকাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা

মিড-ডে মিলে অনিয়ম ঠেকাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার। এ পদ্ধতিতে প্রতিটি শিক্ষার্থীকে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেওয়া হবে। সেই কুপন ব্যবহার করে স্থানীয় পর্যায়ে তালিকাভুক্ত খাদ্য ব্যবসায়ীদের কাছ থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার কিনতে পারবে। শনিবার ৩ অক্টোবর বিকেলে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ৩ অক্টোবর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেন তিনি। গত ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বিশ্বনেতাদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী তারেক

সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তিন লরি

সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তিন লরি

সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী তিনটি লরি। শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান নিয়ে গাড়িবহরটি সেখানে পৌঁছেছে। এর আগে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ

সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার থাকছে দাতার

সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার থাকছে দাতার

জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২৬’ পাসের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরে যুক্ত হয়েছে নতুন ব্যবস্থা। এতে ‘জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান’ পদ্ধতিতে সম্পত্তির মালিকানা গ্রহীতার কাছে গেলেও দাতা জীবিত থাকা পর্যন্ত তা ভোগ ও ব্যবহার করতে পারবেন। আইনটি ১৮৮২ সালের ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধন করে প্রণীত ২০২৬ সালের ১০৫ নম্বর আইন এবং অবিলম্বে কার্যকর হয়েছে। নতুন ১২২ক ধারায় পিতা-মাতা সন্তানকে, দাদা-দাদি