সোমবার, ১৩ জুলাই, ২০২৬২৯ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সবই আছে, শুধু ভোটার নেই

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৮

শেয়ার করুনঃ
সবই আছে, শুধু ভোটার নেই

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণের দুই ঘণ্টা অতিক্রম হলেও ভোটকেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি কম। বেশিরভাগ ভোটকেন্দ্রে আওয়ামী সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর এজেন্টদের উপস্থিতি শতভাগ থাকলেও বিএনপির এজেন্ট সব কেন্দ্রে লক্ষ্য করা যায়নি।

রাজধানীর ফার্মগেটে অবস্থিত তেজগাঁও কলেজ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। সকাল আটটা থেকে ভোট শুরু হলেও এখন পর্যন্ত ভোটারের উপস্থিত কম। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও কেন্দ্র ঘুরে দেখা যায়, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অল্প কিছু সংখ্যক ভোটার যারা আসছেন, তারা ভোট দিতে পারছেন।

তবে ভোটাররা জানান, তারা কোনো রকম ভোগান্তির শিকার হচ্ছেন না। সকালবেলা ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও

চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড সেবা, মিলবে যে সুবিধা

চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড সেবা, মিলবে যে সুবিধা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬২ নম্বর ওয়ার্ডের রায়েরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল পৌনে নয়টায় গিয়ে দেখা গেছে, ভোটারের তেমন উপস্থিতি নেই। দু-একজন করে ভোটার আসছেন ভোট দিয়ে চলে যাচ্ছে না। মোটামুটি নির্বিঘ্নেই ভোট দিতে পারছেন সবাই।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইমরান আহমেদ বলেন, এই কেন্দ্রে ভোটার এক হাজার ১২৫ জন। এক-দুজন করে ভোটার আসছেন, তবে আশা করি, দুপুরের দিকে ভোটারের চাপ বাড়বে। ভোট গ্রহণে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। ব্যাপক প্রচারণার কারণে ভোটাররা ইভিএমে নির্বিঘ্নে ভোট দিতে পারছেন।

এই ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন আকলিমা আক্তার। তিনি বলেন, ভোট দিতে কোনো সমস্যা হয়নি। আমি আগে জেনে গিয়েছিলাম কিভাবে ভোট দিতে হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া ৯টার দিকে গিয়ে দেখা গেছে ভোটারদের ভিড় নেই।

রাজধানী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

রাজধানীতে ঝুম বৃষ্টি, পাহাড়ি জেলায় ভূমিধসের আশঙ্কা

রাজধানীতে ঝুম বৃষ্টি, পাহাড়ি জেলায় ভূমিধসের আশঙ্কা

স্কুলের সামনের মাঠ খালি পড়ে আছে। এ কেন্দ্রে ভবনের তিন তলায় পুরুষ এবং দোতালায় নারী ভোটারদের ভোটগ্রহণ করা হচ্ছে। পুরুষের ভোটগ্রহণের স্থলে কিছুটা ভিড় থাকলেও নারী ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোজাম্মেল হক বলেন, ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে যারা আসছেন তারা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। ইভিএমে ভোট দেয়ার ক্ষেত্রে তেমন কোনো জটিলতা হচ্ছে না। 

সকাল ১০টা পর্যন্ত নৌকার মেয়রপ্রার্থী, কাউন্সিলর প্রার্থীসহ মোট ৯ জন পোলিং এজেন্টের তথ্য পেয়েছি। এর মধ্যে ধানের শীষের কোনো পোলিং এজেন্ট নেই বলে জানান দিলকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আবুল হোসেন।

ঢাকা দক্ষিণের আরামবাগের ৯ নম্বর ওয়ার্ডে সংখ্যাগত দিক থেকে ভোটার উপস্থিতি কম। পোলিং কর্মকর্তা একেএম মনজুর এলাহী জানান, তেজগাঁও কলেজের তার ২১০ নম্বর কক্ষে ১ থেকে ৩৬৮ ভোটার ভোট দিতে পারবেন। এরমধ্যে সকাল পৌনে ১০টা পর্যন্ত মাত্র চারজন ভোট দিয়েছেন।

প্রিজাইডিং কর্মকর্তা মো. আরিফুল হক জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সকাল ১০টার পর তারা ভোটার উপস্থিতি গণনা করবেন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের মনপুরা স্কুলের ভোটকেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

সকাল সকালই নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। নারীদের তুলনায় পুরুষদের সারিতে ভোটার সংখ্যা কম ছিল। সেখানে বিপুল সংখ্যক বিজিবি পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

সর্বশেষ সংবাদ

বন্যা শেষে ক্ষয়ক্ষতির চিত্রে বিপর্যস্ত মৌলভীবাজারের কৃষি ও জনজীবন

বন্যা শেষে ক্ষয়ক্ষতির চিত্রে বিপর্যস্ত মৌলভীবাজারের কৃষি ও জনজীবন

হিলিতে ট্যাপেন্ডাডল ও ইনজেকশনসহ ৩ জন গ্রেফতার

হিলিতে ট্যাপেন্ডাডল ও ইনজেকশনসহ ৩ জন গ্রেফতার

শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক

শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক

হিলিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে শিক্ষকের মেয়ে জান্নাত

হিলিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে শিক্ষকের মেয়ে জান্নাত

টেকনাফে ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ৬৪ বিজিবি'র ত্রাণ বিতরণ

টেকনাফে ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ৬৪ বিজিবি'র ত্রাণ বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

পরিবেশ সুরক্ষায় ঢাকার বর্জ্য হবে শক্তি ও সম্পদের উৎস: প্রধানমন্ত্রী

পরিবেশ সুরক্ষায় ঢাকার বর্জ্য হবে শক্তি ও সম্পদের উৎস: প্রধানমন্ত্রী

ঢাকা শহরের বিপুল পরিমাণ বর্জ্যকে বিদ্যুৎ ও পরিবেশবান্ধব পণ্যে রূপান্তরের লক্ষ্যে আমিনবাজার ও মাতুয়াইলে দুটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্প দুটির মাধ্যমে প্রতিদিন কয়েক হাজার টন বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বিদ্যুৎ, মিথেন গ্যাস, সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রকল্প দুটির অগ্রগতি ও

প্রবীণ রাজনীতিক হারিয়ে শোকাহত দেশ বললেন প্রধানমন্ত্রী

প্রবীণ রাজনীতিক হারিয়ে শোকাহত দেশ বললেন প্রধানমন্ত্রী

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতির একজন প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়ছে ভারী বৃষ্টির শঙ্কা

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়ছে ভারী বৃষ্টির শঙ্কা

রাজধানীতে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার মধ্যেই আরও এক দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামীকালও ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। রোববার (১২ জুলাই) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) সকাল

চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড সেবা, মিলবে যে সুবিধা

চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড সেবা, মিলবে যে সুবিধা

প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’। সরকারের এই নতুন উদ্যোগের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশিরা ব্যাংকিং সুবিধা, বিমা, বিনিয়োগ, সম্পদ সুরক্ষা, অনলাইন অর্থ পরিশোধ এবং বিভিন্ন জরুরি সেবা একই কার্ডের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ব্যাংকের অর্থ পরিশোধ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করে এই

রাজধানীতে ঝুম বৃষ্টি, পাহাড়ি জেলায় ভূমিধসের আশঙ্কা

রাজধানীতে ঝুম বৃষ্টি, পাহাড়ি জেলায় ভূমিধসের আশঙ্কা

ভোর থেকেই রাজধানীতে টানা ঝুম বৃষ্টিতে নগরজীবন ব্যাহত হয়েছে। বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। অনেক এলাকায় যানবাহনের গতি কমে যাওয়ায় সড়কে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, দুপুর পর্যন্ত রাজধানীতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায়ও দমকা