শনিবার, ৩ অক্টোবর, ২০২৬১৮ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চান সাবেক সচিবরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ০:৩৬

শেয়ার করুনঃ
দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চান সাবেক সচিবরা

দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চান অবসরপ্রাপ্ত ৪২ সচিব। এজন্য তারা গবেষণা ও সেবাধর্মী একটি ফোরাম গঠনের উদ্যোগ নিয়েছেন। ২৭ জানুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমিতে ৪২ জন অবসরপ্রাপ্ত সচিব বৈঠক করেন। ওই বৈঠকে এ উদ্যোগ নেওয়া হয়। বৈঠকে যারা উপস্থিত ছিলেন না তাদেরকেও পরবর্তী সময়ে যোগদানের আহ্বান জানানো হবে।  বৈঠকে ফোরামের গঠনতন্ত্র করতে একটি উপকমিটিও গঠন করা হয়েছে। 

বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাবেক সচিব শৈলেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে একটি সংগঠন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সর্বসম্মতিক্রমে একটি অরাজনৈতিক, সেবা ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে অবসরপ্রাপ্ত সচিব নজরুল ইসলামকে আহ্বায়ক এবং হেদায়েতুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের গঠনতন্ত্রের খসড়া করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে গঠনতন্ত্র খসড়ার উপকমিটির সদস্য অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সোহরাব হোসাইন বলেন, একটি অরাজনৈতিক, সেবা ও গবেষণাধর্মী ফোরাম গঠনের জন্য ২৭ জানুয়ারি শিল্পকলা একাডেমিতে এক জায়গায় হয়েছিলেন অবসারপ্রাপ্ত ৪২ জন সচিব। উদ্যোক্তারা সবাইকে ডাকতে পারেননি। পরবর্তী সময়ে অবসরপ্রাপ্ত সবাইকে জানানো হবে।

আরও

পদত্যাগপত্র পেয়েই মিষ্টির আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

পদত্যাগপত্র পেয়েই মিষ্টির আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

তিনি জানান, গঠনতন্ত্রের খসড়া করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এসডিজি বিষয়ক (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল) মুখ্য সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মক্ষম সব সচিবকে নিয়ে একটি সাধারণ সভা করা হবে, যেখানে গঠনতন্ত্র চূড়ান্ত হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সেবা ও গবেষণাধর্মী সংগঠনের জন্য গঠনতন্ত্রের খসড়া করতে বলা হয়েছে।

তিনি বলেন, ‘কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতা, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান রাষ্ট্র ও সমাজের উন্নয়নে অবদান রাখতে যারা কাজ করতে পারবেন, তারা কাজ করবেন। সেই লক্ষ্যেই একটি ফোরাম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফোরামের কার্যক্রম চালানোর পর বোঝা যাবে কতটা ভালোভাবে কাজ করা যাচ্ছে।’

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বৈঠকে উপস্থিত সাবেক একজন সচিব বলেন, রাজনৈতিক কোনও উদ্দেশ্যে এই বৈঠক ডাকা হয়নি। কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই বসা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের বক্তব্য প্রসঙ্গে সোহরাব হোসাইন বলেন, ‘পুনর্মিলনী বলা হয়েছিল। আসলে সাংগঠনিক কাঠামো না থাকলে ভালো উদ্যোগও কাজে লাগানো যায় না।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

লঘুচাপের সম্ভাবনা, অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা জানাল আবহাওয়া অধিদপ্তর

লঘুচাপের সম্ভাবনা, অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা জানাল আবহাওয়া অধিদপ্তর

একই কথা বলেছেন সাবেক সচিব কাজী আখতার হোসেন। তিনি বলেন, ‘আমাকে একজন ফোন করে ডেকেছিলেন। সেখানে গিয়ে আমার মনে হয়েছে এক ধরনের পুনর্মিলনী। বেশি কিছু আলোচনা হয়নি। অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন হিসেবে গঠনতন্ত্রের খসড়া করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ 

সাবেক সচিব শহিদুল হক বলেন, ‘অরাজনৈতিক ফোরাম করার জন্য বসা হয়েছিল। সাংগঠনিক কাঠামো না থাকলে কাজ করা সম্ভব হয় না। তাই ফোরাম করার কথা হয়েছে।’ চিঠি দিয়ে ডাকা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ফোন পেয়ে গেছি।’ 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব সি কিউ কে মুসতাক, মিজানুর রহমান, এ এস এম রশিদুল হাই, আতাউর রহমান, ইব্রাহীম হোসেন খান, মোহাম্মদ মইনুদ্দিন আবদুল্লাহ, মিকাইল শিপার, সিরাজুল হক, সেলিনা আফরোজ, মাহবুব আহমেদ, আবদুল হান্নান প্রমুখ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

বিয়ের তাড়া নেই, আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ রাইমার

বিয়ের তাড়া নেই, আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ রাইমার

লঘুচাপের সম্ভাবনা, অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা জানাল আবহাওয়া অধিদপ্তর

লঘুচাপের সম্ভাবনা, অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা জানাল আবহাওয়া অধিদপ্তর

দুর্গাপূজায় ছুটির আনন্দ, সরকারি কর্মীদের মিলছে দীর্ঘ অবকাশ

দুর্গাপূজায় ছুটির আনন্দ, সরকারি কর্মীদের মিলছে দীর্ঘ অবকাশ

ময়মনসিংহে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত

ময়মনসিংহে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত

ইরানকে ঘিরে ফেলেছে মার্কিন রনতরী, ট্রাম্পের নতুন ছক

ইরানকে ঘিরে ফেলেছে মার্কিন রনতরী, ট্রাম্পের নতুন ছক

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

এ সম্পর্কিত আরও পড়ুন

লঘুচাপের সম্ভাবনা, অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা জানাল আবহাওয়া অধিদপ্তর

লঘুচাপের সম্ভাবনা, অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা জানাল আবহাওয়া অধিদপ্তর

চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ শক্তিশালী হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মাসের প্রথমার্ধেই বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ১ অক্টোবর প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে।

দুর্গাপূজায় ছুটির আনন্দ, সরকারি কর্মীদের মিলছে দীর্ঘ অবকাশ

দুর্গাপূজায় ছুটির আনন্দ, সরকারি কর্মীদের মিলছে দীর্ঘ অবকাশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০ অক্টোবর মঙ্গলবার নবমী, ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের

শেরপুরের জয়া শিশু শান্তি পুরস্কারের বিশ্বমঞ্চে মনোনীত

শেরপুরের জয়া শিশু শান্তি পুরস্কারের বিশ্বমঞ্চে মনোনীত

শিশুদের ‘নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন শেরপুরের তরুণ শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী জয়া বণিক। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি হিসেবে তাঁর নাম এবারের মনোনীতদের তালিকায় এসেছে। বুধবার ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে ২০২৬ সালের মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস

শ্বশুরের চার ওয়্যারহাউস সিলগালা, সালমানকে ঘিরে বাড়ছে নজরদারি

শ্বশুরের চার ওয়্যারহাউস সিলগালা, সালমানকে ঘিরে বাড়ছে নজরদারি

অনুমোদিত সীমার বাইরে গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল। বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে রাজধানীর দক্ষিণ গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১-এর যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী,

পাকিস্তানের জটিলতা কাটিয়ে আজ আসছে রূপপুরের জ্বালানি

পাকিস্তানের জটিলতা কাটিয়ে আজ আসছে রূপপুরের জ্বালানি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশে আসছে। জ্বালানি পরিবহনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে বিশেষ কার্গো উড়োজাহাজে করে জ্বালানির চালানটি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। এরপর শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে বিশেষ ব্যবস্থায়