
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ১৭:১১

সরাইল উপজেলার কয়েকটি স্কুলে শিক্ষার্থী ভর্তি ফি’র নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম নীতি আইন কানুনের তোয়াক্কা না করে এভাবেই অভিভাবকের পকেট কাটছে বিদ্যালয়গুলো।নাম দিয়েছে তার ভর্তির ফি !অভিভাবকদের অভিযোগ নতুন বছরে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সেশন ফি’র নামে বাণিজ্য করছে বিদ্যালয়গুলো। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিদ্যালয়টিতে প্রত্যেক ভর্তিচ্ছু শিক্ষার্থীর নিকট থেকে রশিদ ছাড়াই ফরম বাবদ নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা ।
এমন অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা।তবে সন্তানের ক্ষতি হবে এমন আশঙ্কায় নাম প্রকাশ করতে চান না বেশির ভাগ অভিভাবকই। শুধু তাই নয় ঐসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করাসহ নানা অভিযোগ রয়েছে। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে দেখা গেছে, ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ১২০০ থেকে ১৫০০ টাকা, সপ্তম শ্রেণিতে ১৪০০ থেকে ১৮০০ টাকা, নবম-দশম শ্রেণিতে ২০০০-২৪০০ টাকা নেয়া হচ্ছে। প্রতিষ্ঠান হেডমাস্টার বিভিন্ন অজুহাতে করে সুকৌশলে এভাবে টাকাগুলা দিচ্ছে। কোন কোন বিদ্যালয়ে গিয়ে জানা যায়, কয়েক মাসের বেতন একসাথে নেই বলে জানান। বিভিন্ন ভাবে অনিয়মকে নিয়মে করার চেষ্টা করে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিন্ডিকেট বাণিজ্য বন্ধ করে সেশন ফি'র নামে অর্থ আত্মসাৎ সহ সকল দুর্নীতি বন্ধের আহবান জানান।
