
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ১৯:১৬

সরাইলে আজও দেখা নেই সূর্যের। এতে বিপন্ন জনজীবন। বিশেষ করে উত্তরের হাওর তীব্র কুয়াশায় পথ চলতে বিপাকে পড়ছেন পরিবহন চালকরা। দিনেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে বলে জানা গেছে।এছাড়া উত্তরের অনেকেই আগুন জ্বালিয়ে শরীরে উত্তাপ নিচ্ছেন।
শনিবারও মতো আজও সূর্যের দেখা মিলেনি। ঘন কুয়াশার কারণে আঞ্চলিক মহাসড়কে দৃষ্টিসীমা কমে আসছে। ফলে মহাসড়কে সামনের পথচারী ও বিপরীত দিক থেকে আসা যানবাহন সম্পর্কে ধারণা পাওয়া যায় না। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। মানুষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না। তীব্র ঠাণ্ডা ও ঘন কুয়াশায় জনজীবন অনেকটা বিপর্যস্ত। সরাইল কুয়াশার চাদরে ঢাকা?
ইনিউজ ৭১/এম.আর
