
প্রকাশ: ২ জানুয়ারি ২০২০, ২২:৩

মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সরাইলে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসেনের আয়োজনে আলোচনা সভায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিদ এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর।
সকালে মাদক বিরোধী র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় এসময় বিভিন্ন অফিসের কর্মকর্তা ছাড়াও পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মিবৃন্দ, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এদিকে একই সময়ে অফিস পাড়ায় সরাইল উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
