রবিবার, ২৯ মার্চ, ২০২৬১৫ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আসছে বিজিবির দুই অত্যাধুনিক হেলিকপ্টার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৭

শেয়ার করুনঃ
আসছে বিজিবির দুই অত্যাধুনিক হেলিকপ্টার

দেশের দুর্গম এলাকায় জরুরি ভিত্তিতে সৈন্য মোতায়েন, পণ্য পরিবহন, উদ্ধার তৎপরতা, মুমূর্ষু রোগী যাতায়াত ও পার্বত্য এলাকায় পর্যবেক্ষণ বা নজরদারি বাড়ানোর জন্য অত্যাধুনিক হেলিকপ্টার কিনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার পেতে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম জানান, আগামী ১৭ জানুয়ারি রাশিয়ার কোম্পানি ‘জেএসসি রাশিয়া’ থেকে সরকারি (জি-টু-জি) পর্যায়ে কেনা এ দুটি হেলিকপ্টার বাংলাদেশে এসে পৌঁছার কথা।

বিজিবি সূত্র জানায়, এই দুটি হেলিকপ্টারের প্রতিটিতে একজন স্টুয়ার্ডসহ ২৬ জন যাত্রী পরিবহন ও পণ্য পরিবহনের সুবিধা রয়েছে। হেলিকপ্টার চালানোর কারিগরি সহযোগিতাও দেবে জেএসসি রাশিয়া। ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতির হেলিকপ্টার দুটির প্রতিটির ওজন প্রায় ১৩ হাজার কেজি। দুর্ঘটনায় পড়ার হার কম হওয়ায় দুর্গম পার্বত্য এলাকায় পর্যবেক্ষণ ও নজরদারি বাড়াতে এমআই ১৭১ ই সিরিজের দুই হেলিকপ্টার বিজিবির আধুনিক পথচলাকে নিশ্চিত করবে। এ হেলিকপ্টার দুটি পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চলে বিওপি নির্মাণে সহায়তা, রেশন দ্রব্য ও লজিস্টিক সহায়তা পৌঁছাতে, বাহিনীর অসুস্থ সদস্যদের হাসপাতালে পৌঁছানো, জরুরি উদ্ধার অভিযান ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বিজিবির এয়ার উইং গঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কার্যকর নানা উদ্যোগ গ্রহণের পাশাপাশি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ১০ মে বিজিবির জন্য রাশিয়া থেকে দুটি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নেয় সরকার। সেই দিন অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়। গত বছরের ১০ ডিসেম্বর বিজিবি সদর দফতরে ‘জেএসসি রাশিয়া হেলিকপ্টারস’-এর সঙ্গে এই বিষয়ে বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও জেএসসি রাশিয়া হেলিকপ্টারসের আন্দ্রে ফোর্তে নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

বিজিবি সদর দফতর সূত্র জানায়, আধা সামরিক এ বাহিনীটিকে যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি কিনে দিচ্ছে। সম্প্রতি বিজিবির জন্য কেনা হয়েছে আধুনিক, যুগোপযোগী ও কার্যকর ট্যাংক বিধ্বংসী অস্ত্র। ১২টি আর্মাড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) এবং ১০টি রায়ট কন্ট্রোল ভেহিক্যালও কেনা হচ্ছে। সীমান্তের স্পর্শকাতর আইসিপি-এলসিপিসমূহে ভেহিক্যাল এক্স-রে স্ক্যানার মেশিন স্থাপন এবং ‘বিজিবি ডগ স্কোয়াড’ গঠন করা হয়েছে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

শাহজালাল বিমানবন্দরে কার্গো টয়লেট থেকে ১৫৩ স্বর্ণবার উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে কার্গো টয়লেট থেকে ১৫৩ স্বর্ণবার উদ্ধার

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন পেন্টাগন

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন পেন্টাগন

যুক্তরাষ্ট্রে বিশেষ অভিযানে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে বিশেষ অভিযানে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হুথিদের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হুথিদের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা

হঠাৎ সচিবালয়ে গিয়ে আট মন্ত্রণালয় ঘুরলেন প্রধানমন্ত্রী

হঠাৎ সচিবালয়ে গিয়ে আট মন্ত্রণালয় ঘুরলেন প্রধানমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

এ সম্পর্কিত আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বিশেষ অভিযানে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে বিশেষ অভিযানে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। দেশজুড়ে পরিচালিত চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম, পরিচয় ও অভিযোগের বিস্তারিত তালিকাও প্রকাশ করা হয়েছে। ডিএইচএস জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে। সংস্থাটির অধীনস্থ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট

হঠাৎ সচিবালয়ে গিয়ে আট মন্ত্রণালয় ঘুরলেন প্রধানমন্ত্রী

হঠাৎ সচিবালয়ে গিয়ে আট মন্ত্রণালয় ঘুরলেন প্রধানমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে সচিবালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে পৌঁছে সরাসরি বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখেন। সচিবালয়ে প্রবেশের পর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে না গিয়ে হঠাৎ পরিদর্শনে বের হন। প্রথমে তিনি সচিবালয়ের ৬ নম্বর ভবনে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে

ঈদ বিরতির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন পুনরায় শুরু

ঈদ বিরতির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন পুনরায় শুরু

ঈদুল ফিতরের বিরতি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। দীর্ঘ ছুটির পর সংসদ কার্যক্রমে ফের সক্রিয়তা ফিরে আসছে বলে আশা করা হচ্ছে। এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরু হলেও ঈদুল ফিতরসহ অন্যান্য সরকারি ছুটির কারণে মাত্র তিন দিনের মাথায় ১৫ মার্চ অধিবেশন মূলতবি করা হয়। বিরতির সময় বিভিন্ন সংসদীয় প্রস্তুতি সম্পন্ন করা

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি ও চোরাচালান রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের

রাজশাহী মেডিকেলে শিশু মৃত্যুতে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

রাজশাহী মেডিকেলে শিশু মৃত্যুতে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের সংকটের কারণে শিশু মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মাত্র ১১ দিনে ৩৩ জন শিশুর মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক এবং বিষয়টি দায়িত্বশীলদের গাফিলতির ইঙ্গিত দেয়। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার-এ চিকিৎসার নৈতিকতা (মেডিকেল এথিকস) বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির