
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯, ২২:২

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার তিন ঘন্টার মধ্যে তিনি পদত্যাগ করেন।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মিডিয়া সমন্বয়ক তারেক শিকদার বলেন, স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পদত্যাগপত্র গৃহিত হয়েছে বলে নিশ্চিত করেছে সংসদ সচিবালয়।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে নূর। তিনি ঢাকা-১০ আসনের সংসদ সদস্য হিসেবে গত তিন সংসদে প্রতিনিধিত্ব করছেন। তার বড় ভাই শেখ ফজলে শামস গত ২৩ নভেম্বর যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন। রবিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয় শেখ ফজলে নূর তাপসকে।

ইনিউজ ৭১/এম.আর