
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ২২:৭

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যাক্তি নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, সকাল সাড়ে ৭ টার দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের পার্শ্বে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগড়দাঁড়ি এক্সপেস ট্রেনে কাটা পড়ে প্রায় ৫০ বছর বয়সী অজ্ঞাত এই ব্যাক্তির মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঈশ্বরদী জিআরপি থানার পুলিশ লাশ নিয়ে গেছে।
এ ব্যাপারে আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মার্কিন হাসান বলেন, ‘মৃত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঈশ্বরদী জিআরপি থানার পুলিশ লাশ নিয়ে গেছে।
এব্যাপারে ঈশ্বরদী জিআরপি থানার ইনচার্জ সানাউল ইসলাম বলেন,‘আব্দুলপুর রেলওয়ে স্টেশনের পার্শ্ব থেকে অজ্ঞাত একজন পুরুষের দ্বিখন্ডিত লাশ পাওয়া গেছে। এখনো তার কোন পরিচয় পাওয়া যায়নি।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব