
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ০:৩৬
ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলেন মধুপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ কামরান হোসেন এবং মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামাল। ডিআইজি, ঢাকা রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১৯ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ পুরস্কারের ঘোষণা দেয়া হয়।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এতে সভাপতিত্ব করেন এবং পুরস্কার তুলে দেন এই দুই কর্মকর্তা সহ অন্যান্যদের হাতে। সভায় মাসিক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে ২৮ জন অফিসার/ফোর্সসহ তিন জন চৌকিদারকে পুরস্কৃত করা হয়।
পুরস্কৃত সহকারি পুলিশ সুপার কামরান হোসেন ও অফিসার ইনচার্জ তারিক কামাল সংশ্লিষ্ট সকল অফিসার এবং ফোর্স এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য, মধুপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ কামরান হোসেন এর আগে আরও তিনবার পুরস্কৃত হয়েছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব