
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ০:১২
চট্টগ্রামের রাউজান উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সজীব মুৎসুদ্দি (১৯) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থলে রাস্তা মেরামতের কাজ চলছিল বলে জানা গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ণব নামে তার এক বন্ধু।
নিহত সজীব মুৎসুদ্দি রাউজান মহামুনি গ্রামের সত্যজিৎ মুৎসুদ্দির ছোট ছেলে। তিনি মুৎসুদ্দি উপজেলার পাহাড়তলি ইউনিয়ন ছাত্রলীগের অর্থ সম্পাদক এবং ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছিলেন।
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) নুর নবী বলেন,“সোমবার রাত পৌনে ১১টার দিকে রাউজান হাফেজ বজলুর রহমান সড়কে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সজীব ও তার বন্ধু অর্ণব গুরুতর আহত হয়। রাতেই তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে আজ ভোরের দিকে চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করে।”
পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, “ছেলেটির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে। সজীব দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট।”

ইনিউজ ৭১/টি.টি. রাকিব