
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৬
গাজীপুরের কালিয়াকৈরে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিতে গভীর রাতে হত দরিদ্রদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রেরিত কম্বল উপজেলা নিবার্হী কর্মকর্তার নেতৃত্বে বিতরণ করলেন কালিয়াকৈর উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন।সোমবার রাত ১১টা ৩০ মিনিট থেকে গভীর রাত পর্যন্ত চলে এ কম্বল বিতরণ।
জানা যায় ,সারা দিনের কর্ম ব্যস্ততা শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন এর নেতৃত্বে উপজেলার অন্যন্য কর্মকর্তাগণ কালিয়াকৈর বাজার এলাকায় ফুটপাতে ঘুমানো শীতার্ত হতদরিদ্র, রিক্রা চালক ,সিকিউরিটি গার্ডদের মাঝে নিজের হাতে পৌঁছে দেন।
এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার বিষয়টি তাদের মাঝে তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন ,উপজেলা সহকারী (ভূমি) ইশতিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদ রেজা আল মামুন, ইউএনও সিএ মো.নুরুজ্জামান, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছ্ত্রালীগের সভাপতি বিল্লাল হোসেন টুটুল প্রমুখ।
উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, আমরা প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কম্বল শীতার্তদের বিতরণ করছি। আজ কালিয়াকৈর বাজারে বিতরণ করছি। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব