
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৭
ভোলার বোরহানউদ্দিনে প্রধানমন্ত্রীর ত্রান তহলি হতে প্রাপ্ত কম্বল ৩ শত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে বিতরণ করেছে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।
শনিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কম্বল বিতরণ করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো: বশির গাজী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্ল্যাহ, আসমত আলী প্রমূখ সহ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য।
এ সময় নির্বাহি অফিসার মো: বশির গাজী বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত কম্বল হতে মহান বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কথা চিন্তা করে ৩ শত কম্বল তাদের হাতে তুলে দেয়া হয়।
তিনি আরোও বলেন, বিজয়ের মাসে এ কম্বল প্রধানমন্ত্রীর উপহার হিসাবে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের তুলে দিতে পেরে আমি আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কল্যাণে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা তার সুস্থতার জন মহান আল্লাহ’র কাছে দোয়া করবেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব