
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯, ২০:৪৯

পিরোজপুরের ইন্দুরকানীতে তীব্র শীতে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ও তীব্র শীতে ১০ দিন বয়ষের এক নব জাতকের মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমেল কনকনে হাওয়ায় তীব্র ঠান্ডার দাপট আরও কিছুটা বেড়েছে বরিশাল বিভাগের পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায়। কুয়াশার সাথে ঠান্ডা বাতাসে কর্মমুখী সর্বস্তরের মানুষের কষ্ট ও ভোগান্তি বেড়ে গেছে। অসুস্থ মানুষদের দুর্ভোগও চরমে। সবথেকে বেশি অসুবিধা হচ্ছে বৃদ্ধ ও শিশুদের দেখা দিয়েছে নানা রকম ঠান্ডা জনিত রোগের। তীব্র ঠান্ডায় ১০ দিন বয়সের এক শিশুর মৃত্যুর খবর পায়াগেছে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সবুজ হাওলা দারের শিশু পুত্র মাহমুদুল্লার।
আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তীব্র শীতে উপজেলার খেটে খাওয়া মানুষের ভোগান্তিও চরম আকার ধারণ করেছে গৃহস্থ্যরা গবাদি পশু নিয়ে বিপাকে পরেছে।
আবহাওয়া বিশেষজ্ঞ সূত্র জানায়, শীতের ঘন কুয়াশার সঙ্গেই ধূলোবালির ব্যাপক দূষণ মিশে গেছে। এতে করে সূর্যের তাপ বা রোদের তেজ মাটির দিকে আসতে বাধা পাচ্ছে। তীব্র ঠান্ডার এটিও কারণ। এতে করে গত তিন চার দিনে ঠান্ডাজনিত রোগব্যাধির প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া বিভাগ জানায়, আগামীকাল রোববার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং শৈত্যপ্রবাহ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। এব্যাপারে উপজেলা স্বস্থ্য ও পরিবার পরি কল্পনা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন। ঠান্ডার কারণে শিশু ও বৃদ্ধরা হাপানি, ব্রঙ্কাইটিস,নিউমোনিয়া, সাইনোসাইটিজ, ডাইড়িয়ারসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রন্ত হচ্ছে। ঠান্ডা জনিত রোগে আমাদের কাছে চিকিৎসা নিতে আসছে প্রচুর রুগী।

ইনিউজ ৭১/এম.আর