
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯, ৫:৯
মাদারীপুরের কালকিনিতে তাফসীরুল কোরআন মাহফিলে অতিথি হিসেবে আসছেন এই সময়ের আলোচিত বক্তা আল্লামা ড. মিজানুর রহমান আজহারী। আলোচিত ওই মাহফিলে মোতায়েন হবে ৩ শতাধিক পুলিশ। সাহেবরামপুর মাদ্রাসা কমিটির আয়োজনে উপজেলার সাহেবরামপুর ইউপির হাইস্কুল মাঠে আগামী ২৫ ডিসেম্বর তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলে আজহারী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। তার আগমন উপলক্ষে সাহেবরামপুরে চলছে ব্যাপক প্রস্তুতি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব