
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ৩:৪৩

পরিবেশের ক্ষতি করে এমন কোনো ব্যবসা রাজধানীতে করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘ভালোবাসা ও বক্তব্যের দিন শেষ, এখন শুধু ফাইন। রাস্তায় ব্যবসা করলেই জরিমানা করা হবে। ব্যবসা করতে হলে পরিবেশকে বাঁচিয়ে রেখে ব্যবসা করতে হবে।’ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘অনিয়ন্ত্রিত দূষণে ঢাকা: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা ইউটিলিটি, রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) বৈঠকের আয়োজন করে।
গোলটেবিলে আরও বক্তব্য দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সভাপতি আবু নাসের খান, ডুরার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক ড. আদিল মাহমুদ খান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব