বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬১৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

টিসিবির গুদামেই নষ্ট হচ্ছে বিমানে আনা পেঁয়াজ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ ডিসেম্বর ২০১৯, ২৩:৭

শেয়ার করুনঃ
টিসিবির গুদামেই নষ্ট হচ্ছে বিমানে আনা পেঁয়াজ

যথাযথভাবে সংরক্ষণ না করায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গুদামে নষ্ট হচ্ছে ভালো পেঁয়াজও। চট্টগ্রামে সাধারণ মানুষের কাছে যে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি, তার ৩০ শতাংশই নষ্ট থাকছে। এক কেজি পেঁয়াজের মধ্যে গড়ে ৩০০ গ্রাম পেঁয়াজ নষ্ট পাচ্ছেন চট্টগ্রামের ক্রেতারা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এভাবে পচা পেঁয়াজ পাওয়ায় টিসিবির ওপর ক্ষোভও ঝাড়ছেন তারা। পচা পেঁয়াজ বিক্রি করতে গিয়ে হেনস্তার শিকার হচ্ছেন টিসিবির ডিলাররাও। কয়েক জায়গায় ক্রেতাদের সঙ্গে ডিলারের নিয়োগকৃত কর্মচারীদের হাতাহাতিও হয়েছে। ডিলাররা বলছেন, প্রতিদিন ২০০ থেকে ৩০০ কেজি পেঁয়াজ নষ্ট পাচ্ছেন তারা।

প্রসঙ্গত, চট্টগ্রামে একজন ডিলারকে প্রতিদিন এক হাজার কেজি পেঁয়াজ দিচ্ছে টিসিবি। নগরীর ১২টি পয়েন্টে এভাবে ১২ টন বা ১২ হাজার কেজি পেঁয়াজ বিক্রি করছেন তারা প্রতিদিন। টিসিবির বিক্রি করা পেঁয়াজ আনা হয়েছে বিমানপথে কিংবা সমুদ্রপথে। সমুদ্রপথে মিসর ও তুরস্ক থেকে আনা হয় রেফার্ড কনটেইনারে। এটি শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষায়িত কনটেইনার। ৪০ ফুট দীর্ঘ একটি কনটেইনারে সাধারণত ২৭ থেকে ২৮ টন পেঁয়াজ আনা হয়। কার্গো বিমানে আসা পেঁয়াজও থাকে বিশেষায়িত অবস্থায়। এ জন্য বিমান ও সমুদ্রপথে পেঁয়াজ নষ্ট হওয়ার আশঙ্কা খুবই কম। ব্যবসায়ীরাও বলছেন, মিয়ানমারের পেঁয়াজের গুণগতমান কিছুটা খারাপ থাকলেও মিসর কিংবা তুরস্কের পেঁয়াজ পচা থাকে না। কিন্তু টিসিবির ক্ষেত্রে ঘটছে উল্টো ঘটনা।

জানতে চাইলে টিসিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান ও উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী জামাল উদ্দিন আহমেদ বলেন, 'পেঁয়াজ সংরক্ষণ করা খুব কঠিন। মিসর ও তুরস্ক থেকে আসা পেঁয়াজের মান ভালো। কিন্তু পর্যাপ্ত জনবল না থাকায় আমরা গুদামে ভালোভাবে তা সংরক্ষণ করতে পারছি না। সীমিত জনবল দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তারপরও হয়তো কিছু পেঁয়াজ নষ্ট হচ্ছে। ডিলাররা যতটা দাবি করছে, নষ্ট পেঁয়াজের পরিমাণ অতটা হবে না।'

আরও

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

তবে টিসিবির বক্তব্যে দ্বিমত পোষণ করে ডিলার মোহাম্মদ ইউছুফ বলেন, 'টিসিবি থেকে পেঁয়াজ এনে প্রতিদিনই ক্রেতাদের গালাগাল শুনতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তারা যদি এক কেজি পেঁয়াজের মধ্যে ৩০০ গ্রামই পচা কিংবা নষ্ট পান, তাহলে তারা তো ক্ষুব্ধ হবেনই। প্রতিদিন এক হাজার কেজি পেঁয়াজের মধ্যে অন্তত ৩০০ কেজি পচা পাচ্ছি আমি। টিসিবিকে পেঁয়াজের গুণগতমান ঠিক রাখতে আরও নজর দিতে হবে।'

পেঁয়াজের বাজার স্বাভাবিক করতে চট্টগ্রামে ১৯ নভেম্বর থেকে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি। শুরুতে ছয়জন ডিলারকে ছয় টন বা ছয় হাজার কেজি পেঁয়াজ খোলা বাজারে বিক্রি করতে দেন তারা। ৩০ নভেম্বর থেকে এর পরিমাণ বাড়িয়ে দিনে ১০ টন করা হয়। ২ ডিসেম্বর থেকে আরেক দফা বাড়িয়ে পরিমাণ নির্ধারণ করা হয় দিনে ১২ টন। এখন ১২ জন ডিলার নগরীর ১২টি পয়েন্টে প্রতিদিন নিয়ে যাচ্ছেন ১২ টন পেঁয়াজ।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

নগরীর আগ্রাবাদের সিজিও বিল্ডিং, জামালখানের প্রেসক্লাব, দামপাড়ার ওয়াসা মোড়, খুলশী থানা সংলগ্ন জিইসি মোড়, কোতোয়ালি থানার মোড়, বায়েজিদ থানার মোড়, হালিশহর থানার মোড়, পতেঙ্গা থানার মোড়, আকবরশাহ থানার মোড়, বন্দর থানার মোড়, ডবলমুরিং থানার মোড় ও ইপিজেড থানার মোড়ে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আগ্রাবাদ সিজিও বিল্ডিংয়ের সামনে টিসিবির পেঁয়াজ কিনতে আসা হোটেল কর্মচারী আবু বক্কর বলেন, 'এক কেজি পেঁয়াজের মধ্যে তিন ভাগের এক ভাগই নষ্ট থাকে। তুরস্ক ও মিসরের পেঁয়াজ আকারে বড় হওয়ায় চার-পাঁচটা মিলেই এক কেজি হয়ে যায়। এর মধ্যে একটি পেঁয়াজ যদি নষ্ট পড়ে তাহলে অনেক লস হয় আমাদের।'

আরও

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

তার এ কথা মাটিতে না পড়তেই টিসিবির লাইনে দাঁড়িয়ে থাকা রিকশাচালক সোবহান মিয়া বলেন, 'ভালো পেঁয়াজের সঙ্গে পচা পেঁয়াজ মিশিয়ে দেয় ডিলার। অনেক বলার পরও তারা পচা পেঁয়াজ আলাদা করে দেয় না। ৪৫ টাকা দিয়ে পেঁয়াজ পেলেও কোনো একটি নষ্ট পড়লে মন খারাপ হয়ে যায়।'

শুধু সিজিও বিল্ডিং নয়; সাধারণ ক্রেতাদের অভিন্ন অভিযোগ শোনা গেছে ডবলমুরিং, পাহাড়তলী ও বায়েজিদ এলাকাতেও। টিসিবির পচা পেঁয়াজ নিয়ে এসব এলাকায়ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্রেতারা। কয়েকজন ডিলার পচা পেঁয়াজ আলাদা করে রাখছেন। কিন্তু এটির পরিমাণ বেশি হওয়ায় বিক্রি করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। ডবলমুরিং এলাকায় পেঁয়াজ বিক্রি করা টিসিবির ডিলার বিছমিল্লাহ ট্রেডার্সের মালিক মোহাম্মদ মোবারক বলেন, 'পেঁয়াজ পচা থাকায় ক্রেতাদের সঙ্গে প্রায়শ ঝগড়া করতে হচ্ছে। কর্মচারীদের সঙ্গে ঘটছে হাতাহাতির ঘটনাও। মিসর ও তুরস্কের পেঁয়াজ মিয়ানমারের মতো অতটা নিম্নমানের না। কিন্তু যথাযথভাবে গুদামে সংরক্ষণ না হওয়ায় তিন ভাগের এক ভাগ পেঁয়াজই পচা পাচ্ছি আমরা।'

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়া নেই। সফরের তারিখ বা মাস নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে সফরটি হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষেরই

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর কোম্পানি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, এ আগ্রহ বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করতে পারে। সোমবার ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোতে ফোর সিজনস হোটেলের সিনার্জি রুমে অনুষ্ঠিত সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ডটেবিল বৈঠকে বিষয়টি উঠে

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নীরবে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার ভিত্তিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন। এর মধ্য দিয়েই শ্রমবাজারটি পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হাইকমিশন সূত্র জানিয়েছে, বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল শৃঙ্খলার মধ্যে আনতে নিবন্ধন, জোনভিত্তিক চলাচল এবং জিপিএস নজরদারির পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে নির্ধারিতসংখ্যক রিকশা চলবে এবং এক জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। ‘ই-মোবিলিটি ও ব্যাটারি সোয়াপিং সিস্টেম রোল-আউট পরিকল্পনা (ঢাকা শহর)’ শীর্ষক নথিতে এসব প্রস্তাব রাখা

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। এখন প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ সেপ্টেম্বর)