শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬১৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ভারতের ওপর এতটা ভরসা করা ঠিক হয়নি, বললেন কৃষিমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০১৯, ০:৩৯

শেয়ার করুনঃ
ভারতের ওপর এতটা ভরসা করা ঠিক হয়নি, বললেন কৃষিমন্ত্রী

বাজারে পেঁয়াজের সংকট ও অস্বাভাবিক দাম বৃদ্ধির বিষয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ‘সংকটটি পর্যালোচনা করে আমরা সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে হয়তো আজকের এ পরিস্থিতির সৃষ্টি হতো না। তা ছাড়া ভারত হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেবে, এটাও কারো জানা ছিল না। ভারতের ওপর এতটা ভরসা করা আমাদের ঠিক হয়নি।’

আজ বুধবার সচিবালয়ে পেঁয়াজের সংকট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। ওই সময় তিনি কৃষি উৎপাদনে কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। এর আগে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আলুর রপ্তানি নিয়ে বৈঠক করেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘গত মৌসুমে অকাল বৃষ্টির কারণে কৃষকের উৎপাদিত পেঁয়াজ জমিতেই নষ্ট হয়ে গেছে। কৃষক পেঁয়াজ ঘরে তুলতে পারেনি। ওই সময় যদি আমরা ভারতের ওপর নির্ভর না করে বিকল্প ব্যবস্থা নিয়ে রাখতাম, তাহলে এ সংকট হতো না।’

আরও

সাবেক ডিজিএফআই মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

সাবেক ডিজিএফআই মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ডাই অ্যামুনিয়াম ফসফেট (ডিএপি) সারের দাম ডিলার এবং কৃষক পর্যায়ে প্রতি কেজিতে ৯ টাকা করে কমানোর ঘোষণা দেন। এর আগে তিনি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলুর ফলন, রপ্তানি ও সংরক্ষণের বিষয়ে বৈঠক করেন।

ড. রাজ্জাক বলেন, ‘এখন কৃষক পর্যায়ে ডিএপি সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি ২৫ টাকা থেকে কমিয়ে ১৬ টাকা এবং ডিলার পর্যায়ে ২৩ টাকা থেকে কমিয়ে প্রতি কেজি ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।’ 

সারের দাম কমানোয় সরকারকে অতিরিক্ত ৮০০ কোটি ভর্তুকি দিতে হবে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘প্রতিবছর সরকার কৃষিকাজের সারে কৃষকদের সাত হাজার কোটি টাকা ভর্তুকি দেয়।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

মন্ত্রী জানান, কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস, সুষম সার ব্যবহারের কৃষকদের উদ্বুদ্ধকরণ, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ পরিবেশবান্ধব টেকসই খাদ্য নিরাপত্তার স্বার্থে সরকার ডিএপি সারের মূল্য পুনরায় হ্রাসের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরও

জ্বালানি তেলের স্বচ্ছতা বাড়াতে ফুয়েল কার্ড চালু করছে সরকার

জ্বালানি তেলের স্বচ্ছতা বাড়াতে ফুয়েল কার্ড চালু করছে সরকার

পেঁয়াজের উৎপাদন বাড়াতে সরকারের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষকদের প্রণোদনাসহ আমরা নানা উদ্যোগ নিয়েছি। সামনের দিনে এ ধরনের সংকট আর হবে না। এখন মুড়িকাটা পেঁয়াজ উঠেছে। মূল পেঁয়াজ আগামী দুই মাসের মধ্যেই উঠবে। তখন দাম স্বাভাবিক হয়ে আসবে।’

চালের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে ড. রাজ্জাক বলেন, ‘দেশে মোটা চালের কেজি এক টাকাও বাড়েনি। আগে যা ছিল, তাই আছে এখনো। কিন্তু মানুষ চিকন চাল খায়। আমরা খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফ কার্ডের অধীনে যেসব মোটা চাল বিতরণ করি, গ্রামের মানুষ সেগুলোও বিক্রি করে চিকন চাল কিনতে যায়। ফলে চিকন চালের দাম কিছুটা বেড়েছে। সরবরাহ বাড়লে দাম স্বাভাবিকভাবেই কমে আসবে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন: ১০ ডাম্প ট্রাক আটক

খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন: ১০ ডাম্প ট্রাক আটক

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুতরোধে অভিযানে লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুতরোধে অভিযানে লাখ টাকা জরিমানা

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ গৌরবের চিহ্ন: প্রধানমন্ত্রী

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ গৌরবের চিহ্ন: প্রধানমন্ত্রী

ঘাট স্বল্পতায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, জনমনে ভীতি ক্ষোভ

ঘাট স্বল্পতায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, জনমনে ভীতি ক্ষোভ

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ গৌরবের চিহ্ন: প্রধানমন্ত্রী

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ গৌরবের চিহ্ন: প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায়। তিনি বলেন, অতীতকে ভুলে যাওয়া চলবে না, তবে অতীত নিয়ে অতিরিক্ত চর্চা সামনের ভবিষ্যতকে বাধাগ্রস্ত করতে পারে। শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তার বক্তব্যের শুরুতে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ

জ্বালানি তেলের স্বচ্ছতা বাড়াতে ফুয়েল কার্ড চালু করছে সরকার

জ্বালানি তেলের স্বচ্ছতা বাড়াতে ফুয়েল কার্ড চালু করছে সরকার

দেশে জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতা ও কারসাজি মোকাবিলায় সরকার সব ধরনের যানবাহনের জন্য ‘ফুয়েল কার্ড’ চালুর পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে প্রাথমিক কাজও শুরু হয়েছে জ্বালানি বিভাগে। ফুয়েল কার্ড মূলত একটি বিশেষ পেমেন্ট কার্ড, যা পেট্রোল, ডিজেলসহ অন্যান্য জ্বালানি কেনার জন্য ব্যবহৃত হবে। এটি ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো কাজ করলেও এর মাধ্যমে জ্বালানি ব্যবহারের পরিমাণ নির্ধারণ, খরচ নিয়ন্ত্রণ এবং ডিজিটাল রেকর্ড

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী অধ্যাপক রেবেকা সুলতানা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় তার মেয়ে জাইমা রহমানও উপস্থিত ছিলেন। বঙ্গভবনে পৌঁছানোর আগে প্রধানমন্ত্রী রাজধানীর জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল

রাজারবাগ গণহত্যা স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজারবাগ গণহত্যা স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সাভার ও রাজারবাগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৭টায় রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, ২৫ মার্চ কালোরাতে পাকহানাদার বাহিনী রাজারবাগে হামলা না করতো, তাহলে স্বাধীনতার ঘোষণা হয়তো আরও দুই-একদিন পরে হতো। তিনি বলেন, রাজারবাগ পুলিশ লাইনে প্রথম গণহত্যার পর ধীরে ধীরে ঢাকার অন্যান্য এলাকায়

একযোগে ১২ মন্ত্রণালয়ে সচিব পদে বড় প্রশাসনিক রদবদল

একযোগে ১২ মন্ত্রণালয়ে সচিব পদে বড় প্রশাসনিক রদবদল

সরকার প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনে একযোগে ১২টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে। পদোন্নতি, বদলি এবং চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এ রদবদল কার্যকর করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে জাতীয় সংসদ সচিবালয়-এর সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের