বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬১৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ইন্দুরকানী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০১৯, ২১:২৪

শেয়ার করুনঃ
ইন্দুরকানী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন

পিরোজপুরের ইন্দুরকানী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শিকদারের বিরুদ্ধে অত্যাচার ও বসত বাড়ি থেকে উচ্ছেদ তৎপরতা ও ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে তার আপন ছোট ভাইয়ের স্ত্রী-সন্তানরা। বুধবার সকালে ইন্দুরকানী উপজেলার ভবানিপুর গ্রামে নিজ বাড়িতে প্রবাসী নুরুন্নবী শিকদারের স্ত্রী সালমা আক্তার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তার ভাশুর অধ্যক্ষ মনিরুজ্জামান শিকদারের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে প্রভাব খাটিয়ে বসত বাড়ি থেকে উচ্ছেদ করে জমি ভোগদখলের পায়তারার বিষয়ে নানা অভিযোগ তুলে ধরেন। এ সময় তার দুটি শিশু সন্তান তনিমা (১৪) ও নুহা (৩) উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি আমার স্বামীর ভিটায় সন্তানদের নিয়ে প্রায় ১৫ বছর যাবত বসবাস করে আসছি। আমার স্বামী জীবিকার তাগিদে প্রবাসে চাকুরি করছে। যখন  আমার স্বামীর পিতার ওয়ারিশ সুত্রে প্রাপ্ত জমি আমাদের বুঝিয়ে দেয়া হয় তখন এই জমি এক প্রকার পরিত্যাক্ত অবস্থায় ছিল। জমিটি নিচু হওয়ায় জমিতে পানি জমে থাকতো। কিন্তু পরে ঐ জমিতে মাটি ভরাট করে উচু করি। এখন এই জমির পাশ থেকে পাকা রাস্তা নির্মান হওয়ার পর জমির মুল্য বেড়ে যাওয়ায় চোখ পড়ে ভাশুরের। ঠিক তখন ঐ অধ্যক্ষ আমাদের ভিটা ছাড়া করার জন্য উঠে পরে লাগে। আমার স্বামী প্রবাসে থাকায় তার ছোট ভাই আলামিন শিকদারকে সাথে নিয়ে শুরু করে নানা রকম ষড়যন্ত্র।

আমি রাস্তার পাশে ঐ জমিতে দোকান নির্মান করতে গেলে আমার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় অভিযোগ করে মনিরুজ্জান শিকদার। কিন্তু পুলিশ এসে সরেজমিনে দেখে মনিরুজ্জামান শিকদার সহ আল আমিন শিকদারকে তাদের অবৈধ হস্তক্ষেপ এর বিষয়ে নিষেদ করেন। থানা পুলিশ থেকে কিছু  করতে ব্যার্থ হয়ে আমার ভাশুর আধ্যক্ষ মনিরুজ্জামন শিকদার কিছু দিন পূর্বে রাতের আধারে আমার বসত ঘরে ভাড়াটিয়া লোক এনে ভয় ভীতি সহ জীবন নাশের হুমকি দেন।  এছাড়া অধ্যক্ষ নিজে আমাকে মারতে আসে এবং তার ছোট ভাই আল আমিন শিকদার কয়েকদিন পূর্বে আমাকে মারধর করে। আমি ও আমার ছোট দুটি সন্তান নিয়ে নিরুপায় হয়ে অধ্যক্ষের এসব কর্মকান্ড এলাকার গন্যমান্য ব্যাক্তিদের জানাই। এসব বিষয় অধ্যক্ষের ভয়ে থানা পুলিশের দারস্থ হতে সাহস পাচ্ছিনা। আমার স্বামী প্রবাসে থাকায় আমি এখন অবুজ শিশুদের নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি।

আরও

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

তিনি আরও জানান, উপজেলার ১০২ নং ভবানিপুর মৌজায় ৪.৫ শতক জমিতে আমার একটি বসত ঘর রয়েছে। যাহার বিএস খতিয়ান ৬৭০/৬৫৫/৯১৫,বিএস দাগ ১৫৫২/১৫২৭। মনিরুজ্জামান শিকদার স্থানীয় প্রভাবশালী হওয়ায় এভাবে প্রভাব বিস্তার করে অবৈধ ভাবে আমার স্বামীর বসত বাড়ি গ্রাস করার চেষ্টা করে আসছে। তার নানান অপতৎপরতা ও ষড়যন্ত্রের হাত থেকে আমার স্বামীর বসত ভিটা ও হয়রানির হাত থেকে রক্ষা সহ আমি ও আমার সন্তানদের জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করছি। এসব অভিযোগের ব্যাপারে অধ্যক্ষ মনিরুজ্জামানের কাছে মুঠোফেনে জানতে চাইলে সাংবাদিকদের এ বিষয়ে তিনি ফোনে কথা বলতে অসম্মতি প্রকাশ করে সরাসরি দেখা করে বিস্তারিত শোনার কথা বলেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/এম.আর

বরিশাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়া নেই। সফরের তারিখ বা মাস নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে সফরটি হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষেরই

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর কোম্পানি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, এ আগ্রহ বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করতে পারে। সোমবার ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোতে ফোর সিজনস হোটেলের সিনার্জি রুমে অনুষ্ঠিত সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ডটেবিল বৈঠকে বিষয়টি উঠে

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নীরবে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার ভিত্তিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন। এর মধ্য দিয়েই শ্রমবাজারটি পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হাইকমিশন সূত্র জানিয়েছে, বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল শৃঙ্খলার মধ্যে আনতে নিবন্ধন, জোনভিত্তিক চলাচল এবং জিপিএস নজরদারির পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে নির্ধারিতসংখ্যক রিকশা চলবে এবং এক জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। ‘ই-মোবিলিটি ও ব্যাটারি সোয়াপিং সিস্টেম রোল-আউট পরিকল্পনা (ঢাকা শহর)’ শীর্ষক নথিতে এসব প্রস্তাব রাখা

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। এখন প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ সেপ্টেম্বর)