বুধবার, ৮ জুলাই, ২০২৬২৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আন্তঃজেলা সড়কগুলো চারলেন করা হবে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ২৩:৬

শেয়ার করুনঃ
আন্তঃজেলা সড়কগুলো চারলেন করা হবে

শহরের যানজট কমিয়ে নিরাপদ সড়ক যোগাযোগব্যবস্থা স্থাপন করতে আন্তঃজেলা সড়কগুলো চারলেন করার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব আন্তঃজেলা সড়ক চারলেনে উন্নীত করা হবে। নিরাপদ সড়ক যোগাযোগের পাশাপাশি সড়কে যেন গতি নিশ্চিত হয় সে ব্যাপারে জোর দিচ্ছে সরকার। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজকের একনেক বৈঠকে সড়ক উন্নয়ন ও বিদ্যুৎ সঞ্চালন লাইন সম্প্রসারণ নিয়ে ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোতে মোট খরচ হবে সাত হাজার ৩১২ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দুই হাজার ৭৭৮ কোটি ৫১ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে চার হাজার ২১২ কোটি ৩০ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৩২১ কোটি ৬৮ লাখ টাকা খরচ হবে। পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের এখন প্রধান দুটি লক্ষ্য সড়ক উন্নয়ন এবং বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ঘটানো। সেই জন্য এই একনেকে ছয়টি প্রকল্পের মধ্যে পাঁচটিই হচ্ছে সড়কের। আমরা সড়কের জাল বিস্তার করেছি। এখল সুফল পাচ্ছি। প্রধানমন্ত্রী চান আরও গতি।

সড়ক সংস্কার করা সরকারের লক্ষ্য জানিয়ে এম এ মান্নান বলেন, বাঁক সোজা করা এবং পুরনো লক্কর-ঝক্কর সেতু বাতিল করে নতুন সেতু নির্মাণ করা। এছাড়া আন্তঃজেলা সড়কগুলো চারলেন করা হবে। এজন্য যা যা করার সব করা হবে। এছাড়া, সড়কের দুই পাশে গাছ লাগানেরও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়নের আরেক রাজা বিদ্যুৎ। তাই বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণে একটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

আরও

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

প্রধানমন্ত্রীর দেওয়া অনুশাসনের কত শতাংশ বাস্তবায়িত হয়েছে এমন এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী জানান, তার অনুশাসন নিয়ে যে বই প্রকাশ করা হয়েছে এতেই তিনি খুশি হয়েছেন। তাছাড়া এগুলোর বাস্তবায়ন তো যখনই তিনি অনুশাসন দেন তখনই শুরু হয়ে যায়। এটা শতাংশ হিসেবে বলা যাবে না যে, এখন পর্যন্ত কত শতাংশ অনুশাসন বাস্তবায়ন হয়েছে। তবে এসব অনুশাসন অবশ্য পালনীয়। প্রকল্প পরিচালকদের এগুলো মেনেই কাজ করতে বলা হবে। সেই সঙ্গে পরিকল্পনা কমিশন উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রক্রিয়াকরণ করার সময় এসব অনুশাসন মিলিয়ে দেখবে।

অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, পলবাড়ি-দড়াটানা-মনিহার-মুড়ালী জাতীয় মহাসড়ক এর মনিহার হতে মুড়ালী পর্যন্ত চারলেনে উন্নীতকরণ প্রকল্পের খরচ ১৩১ কোটি ১৭ লাখ টাকা। বগুড়া-সারিয়াকান্দি জেলা মহাসড়ক উন্নয়ন এবং বাঙ্গালী নদীর উপর আড়িয়ারঘাট সেতু নির্মাণ প্রকল্পের খরচ হবে ২৪০ কোটি টাকা। মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণসহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৭২৩ কোটি ৯৭ লাখ টাকা। ফেনী আলোকদিয়া-ভালুকিয়া-লস্করহাট-ছাগলনাইয়া জেলা মহাসড়কটি যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৫৯ কোটি ৮৫ লাখ টাকা। নাটোর রোড হতে রাজশাহী বাইপাস পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ২০৬ কোটি ৬৪ লাখ টাকা। ঢাকা এবং পশ্চিমাঞ্চলীয় গ্রিড সঞ্চালন ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্পের খরচ ধরা হয়েছে পাঁচ হাজার ৯৪৯ কোটি ৯৫ লাখ টাকা।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ঢাকা এবং পশ্চিমাঞ্চলীয় গ্রিড সঞ্চালন ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্পটি উদ্যোগী মন্ত্রণালয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বাস্তবায়ন করবেপাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।  প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে জানা যায়, বিদ্যমান সঞ্চালন অবকাঠামো ব্যবস্থার ক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণের মাধ্যমে ঢাকার ডেসকো এলাকা এবং বাংলাদেশের পশ্চিম, উত্তর এবং দক্ষিণ অঞ্চলের ক্রমবর্ধমান আবাসিক, শিল্প ও বাণিজ্যিক বিদ্যুৎ চাহিদা পূরণ করা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব নুরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।

ইনিউজ ৭১/এম.আর

আরও

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

সর্বশেষ সংবাদ

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপিল শুনানি শেষ, রায় বৃহস্পতিবার

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপিল শুনানি শেষ, রায় বৃহস্পতিবার

ইতিহাসের শক্তিশালী এল নিনোর আশঙ্কায় সতর্ক বিশ্বের দেশগুলো

ইতিহাসের শক্তিশালী এল নিনোর আশঙ্কায় সতর্ক বিশ্বের দেশগুলো

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে কুমিল্লায় যুবকের মর্মান্তিক মৃত্যু

আর্জেন্টিনা মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে কুমিল্লায় যুবকের মর্মান্তিক মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

বৈষম্যের শিকার হয়ে অযৌক্তিকভাবে চাকরিচ্যুতির অভিযোগে আবেদন করা সাবেক সেনাসদস্যদের মধ্যে প্রথম ধাপে ১৬২ জন সৈনিক ভূতাপেক্ষ পদোন্নতি এবং অবসরজনিত সুযোগ-সুবিধা পাচ্ছেন। একই প্রক্রিয়ায় আরও অন্তত ৫০০টি আবেদন বর্তমানে বিভিন্ন পর্যায়ে পর্যালোচনাধীন রয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বুধবার (৮ জুলাই) সংশ্লিষ্ট সূত্র জানায়, চাকরি পুনর্বহাল অথবা ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসরকালীন সুযোগ-সুবিধার দাবিতে সৈনিক পর্যায়ের এক হাজার ৩০০ জনের বেশি

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি বৃক্ষরোপণ এবং আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও

বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবেই থাকল ঢাকা

বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবেই থাকল ঢাকা

বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। ১৭৩টি শহর নিয়ে প্রকাশিত ২০২৬ সালের লাইভেবিলিটি ইনডেক্সে বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবে স্থান পেয়েছে। গত বছরের মতো এবারও ঢাকার অবস্থান ১৭১তম। সোমবার প্রকাশিত ইআইইউর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ১০০ নম্বরের মধ্যে ঢাকা পেয়েছে মাত্র ৪২ নম্বর। এর নিচে রয়েছে কেবল যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ২২ আগস্ট শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বার কাউন্সিলের সচিব কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির ৬ জুলাই অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গত ১২ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এখন কেবল অর্থমন্ত্রীর সম্মতির অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবুজ সংকেত মিললেই প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এ লক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যেই সুপারিশগুলো মন্ত্রিসভায় তোলার নির্দেশ দেওয়া হয়েছে অর্থ বিভাগকে। সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আসন্ন