বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬১৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

১২ হাজার কোটি টাকা আয় বাংলাদেশ থেকে ফেসবুকের!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ৪:৫৪

শেয়ার করুনঃ
১২ হাজার কোটি টাকা আয় বাংলাদেশ থেকে ফেসবুকের!
চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) তিন মাসে বাংলাদেশে থেকে ফেসবুক আয় করেছে ৩ হাজার ৬০ কোটি টাকা বা ৩৬ কোটি মার্কিন ডলার। এ হিসাবে বছরে মোট চার প্রান্তিক থেকে ফেসবুকের আয় গড়ে ১২ হাজার কোটি টাকার মতো।তৃতীয় প্রান্তিকে সারা বিশ্ব থেকে ফেসবুকের মোট রাজস্ব আয় বাংলাদেশি টাকায় দেড় লাখ কোটি টাকার বেশি। এ হিসাবে বাংলাদেশ থেকে আয়ের পরিমাণ ফেসবুকের মোট আয়ের শূন্য দশমিক দুই শতাংশ (০.২)।আন্তর্জাতিক আয়ের ওপর নির্দিষ্ট হারে কর এবং অন্যান্য ব্যয় বাদে এ প্রান্তিকে ফেসবুকের নিট মুনাফার পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ৫১ হাজার ৭৭৩ কোটি টাকা। গত ৩০ অক্টোবর প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ তথ্য জানিয়েছে ফেসবুক ইনভেস্টর রিলেশনস ওয়েবসাইট।যুক্তরাষ্ট্রের এই কোম্পানির তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রান্তিকে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যবহারকারীপ্রতি ফেসবুকের আয় ১৫ মার্কিন ডলার। বাংলাদেশ এ অঞ্চলের অন্তর্ভুক্ত।চলতি বছরের শুরুর দিকে ফেসবুক প্রকাশিত ব্যবহারকারীর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে ফেসবুকের অ্যাকাউন্ট সংখ্যা বা ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি ৪০ লাখ। বাংলাদেশে শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ২০১৮ সালে আয় করেছিল প্রায় ১৩ হাজার ২৮০ কোটি টাকা। বাংলাদেশ সরকারকে কর দিয়ে এবং বছরে বিনিয়োগ ও অন্যান্য খরচ বাদে তাদের নিট মুনাফা ছিল প্রায় তিন হাজার ৪০০ কোটি টাকা।

অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুকের ব্যবহারকারী প্রায় ২৪০ কোটি। যাদের মধ্যে প্রতিদিন সক্রিয় থাকে প্রায় ১৬২ কোটি ব্যবহারকারী। এদের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার ফেসবুক ব্যবহারকারীরা কর দেয় যুক্তরাষ্ট্র সরকারকে। অন্যান্য দেশগুলোর ব্যবহারকারীরা সংশ্নিষ্ট ‘ফেসবুক আয়ারল্যান্ডের’ সঙ্গে। ১৯৮০ সালে প্রণীত যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানিগুলোর জন্য প্রণীত ‘দ্বৈত’ আইরিশ চুক্তির আওতায় ‘ফেসবুক আয়ারল্যান্ড’কে শুধু ২ থেকে ৩ শতাংশ হারে আন্তর্জাতিক কর দিতে হয়।

আরও

সাবেক ডিজিএফআই মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

সাবেক ডিজিএফআই মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক
যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত আন্তর্জাতিক সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুকের বিনিয়োগও হয় কেন্দ্রীয়ভাবে, আয়ও দেখানো হয় কেন্দ্রীভূত হিসেবে। ফলে বিশ্বের সব দেশেই ফেসবুক ব্যবহারকারী (ফেসবুক ব্লক করা চীনসহ দু-তিনটি দেশ ছাড়া) থাকলেও এবং সব দেশ থেকেই কম-বেশি আয় হলেও কোনো দেশেই কর দিতে হচ্ছে না ফেসবুককে। ফেসবুকের মতো অন্যান্য সামাজিক যোগাযোগ ও অনলাইন সেবা মাধ্যম গুগল, টুইটার, ইনস্টাগ্রাম, স্নাপচ্যাট, ওটিটি সেবা মাধ্যম হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, গুগল ডুয়ো একইভাবে যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হচ্ছে এবং আয় করছে। তবে এ মুহূর্তে আয় ও সম্পদের স্থিতির হিসাবে এগিয়ে আছে গুগল। দ্বিতীয় স্থানে আছে ফেসবুক।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
ফেসবুকের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন অনুযায়ী আগের মতোই ব্যবহারকারীপ্রতি সবচেয়ে বেশি আয় হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। সে দেশে ব্যবহারকারীপ্রতি আয়ের পরিমাণ প্রায় ১৫৮ মার্কিন ডলার। ইউরোপের দেশগুলো থেকে ব্যবহারকারীপ্রতি গড় আয়ের পরিমাণ ৫১ মার্কিন ডলার।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ফেসবুকের বিজ্ঞাপন থেকে আয় বেড়েছে ২৮ শতাংশ, বিনিময়মূল্যের বিভিন্ন ধরনের পরিষেবা থেকে বেড়েছে ৪৩ শতাংশ। গত বছরের তুলনায় মোট আয় বেড়েছে ২৯ শতাংশ এবং নিট মুনাফা বেড়েছে ১৯ শতাংশ।

সর্বশেষ সংবাদ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

স্বাধীনতা দিবসে গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্বাধীনতা দিবসে গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

বাউফলে আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

বাউফলে আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

কাহারোলে পাম্পে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে একজনের মৃত্যু

কাহারোলে পাম্পে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে একজনের মৃত্যু

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী অধ্যাপক রেবেকা সুলতানা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় তার মেয়ে জাইমা রহমানও উপস্থিত ছিলেন। বঙ্গভবনে পৌঁছানোর আগে প্রধানমন্ত্রী রাজধানীর জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল

রাজারবাগ গণহত্যা স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজারবাগ গণহত্যা স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সাভার ও রাজারবাগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৭টায় রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, ২৫ মার্চ কালোরাতে পাকহানাদার বাহিনী রাজারবাগে হামলা না করতো, তাহলে স্বাধীনতার ঘোষণা হয়তো আরও দুই-একদিন পরে হতো। তিনি বলেন, রাজারবাগ পুলিশ লাইনে প্রথম গণহত্যার পর ধীরে ধীরে ঢাকার অন্যান্য এলাকায়

একযোগে ১২ মন্ত্রণালয়ে সচিব পদে বড় প্রশাসনিক রদবদল

একযোগে ১২ মন্ত্রণালয়ে সচিব পদে বড় প্রশাসনিক রদবদল

সরকার প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনে একযোগে ১২টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে। পদোন্নতি, বদলি এবং চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এ রদবদল কার্যকর করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে জাতীয় সংসদ সচিবালয়-এর সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের

স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে জাঁকজমক কুচকাওয়াজ শুরু

স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে জাঁকজমক কুচকাওয়াজ শুরু

বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় প্যারেড স্কয়ার-এ শুরু হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আয়োজিত এ রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা। জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মরণে বিশেষ দোয়া করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তিনি রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর