বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬১৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

পেঁয়াজ বেশি দামে বেচে জরিমানা গুনল আগোরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ১:৪৯

শেয়ার করুনঃ
পেঁয়াজ বেশি দামে বেচে জরিমানা গুনল আগোরা
নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে রাজধানীর ফার্মগেটে আগোরা সুপার সপকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে প্রিন্স রেস্টুরেন্টসহ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার বিকালে পৃথক অভিযানে এই জরিমানা করা হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের এই অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের কর্মকর্তারা।আব্দুল জব্বার মন্ডল বলেন, ‘অভিযানে রাজধানীর ফার্মগেট মোড়ে প্রিন্স রেস্টুরেন্টে গিয়ে দেখা গেছে তারা অপরিষ্কার ও নোংরা পরিবেশে খাবার তৈরি করছে। তাদের কিচেনের অবস্থা খুবই খারাপ। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। এছাড়া নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে আগোরা সুপার সপের ফার্মগেট আউলেটকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।’তিনি বলেন, ‘রাজধানীর মোহাম্মদপুরের ইয়ামি ইয়ামি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটি আগের দিনের বাসি গ্রিল, শিক কাবাব পুনরায় বিক্রির জন্য সংরক্ষণ করে রেখেছে। এছাড়া তাদের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ দই পাওয়া গেছে। যা ক্রেতাদের কাছে বিক্রির জন্য তারা রেখেছিল। এসব অভিযোগে প্রতিষ্ঠানটি দুটি ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময় অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও বাসি খাবার সংরক্ষণের অভিযোগে লালমাটিয়ার অলিভ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

স্বাধীনতা দিবসে গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্বাধীনতা দিবসে গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

বাউফলে আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

বাউফলে আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

কাহারোলে পাম্পে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে একজনের মৃত্যু

কাহারোলে পাম্পে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে একজনের মৃত্যু

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী অধ্যাপক রেবেকা সুলতানা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় তার মেয়ে জাইমা রহমানও উপস্থিত ছিলেন। বঙ্গভবনে পৌঁছানোর আগে প্রধানমন্ত্রী রাজধানীর জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল

রাজারবাগ গণহত্যা স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজারবাগ গণহত্যা স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সাভার ও রাজারবাগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৭টায় রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, ২৫ মার্চ কালোরাতে পাকহানাদার বাহিনী রাজারবাগে হামলা না করতো, তাহলে স্বাধীনতার ঘোষণা হয়তো আরও দুই-একদিন পরে হতো। তিনি বলেন, রাজারবাগ পুলিশ লাইনে প্রথম গণহত্যার পর ধীরে ধীরে ঢাকার অন্যান্য এলাকায়

একযোগে ১২ মন্ত্রণালয়ে সচিব পদে বড় প্রশাসনিক রদবদল

একযোগে ১২ মন্ত্রণালয়ে সচিব পদে বড় প্রশাসনিক রদবদল

সরকার প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনে একযোগে ১২টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে। পদোন্নতি, বদলি এবং চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এ রদবদল কার্যকর করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে জাতীয় সংসদ সচিবালয়-এর সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের

স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে জাঁকজমক কুচকাওয়াজ শুরু

স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে জাঁকজমক কুচকাওয়াজ শুরু

বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় প্যারেড স্কয়ার-এ শুরু হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আয়োজিত এ রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা। জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মরণে বিশেষ দোয়া করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তিনি রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর