
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ৫:০

দেশে পেঁয়াজের মৌসুম চলাকালে সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধের চিন্তা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‘চাষিরা যাতে পেঁয়াজের ন্যায্য মূল্য পান, সে জন্যই এমন চিন্তা করা হচ্ছে।’ রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা জানান তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব