
প্রকাশ: ৪ নভেম্বর ২০১৯, ৩:৪৮

চট্টগ্রামে ইয়াবা দিয়ে প্রেমিকাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছে এক প্রেমিক। সোমবার নগরের বাকলিয়া থানার শাহ আমানত হাউজিং সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে প্রেমিক নয়ন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে রাউজানের নোয়াপাড়া গ্রামের ব্রাহ্মণপাড়ার বাসিন্দা। পুলিশ ও ভুক্তভোগী নারী বাদী হয়ে তার বিরুদ্ধে দুটি মামলা করেছেন।
গত শনিবার তাকে ৫০ হাজার টাকা পরিশোধের কথা ছিল। ওই দিন দুপুরে নয়ন পুলিশকে ফোন করে জানায়, শাহ আমানত হাউজিং সোসাইটি এলাকায় এক নারী ইয়াবা ব্যবসা করছেন। সোমবার নয়নকে সঙ্গে নিয়ে ওই নারীর বাসায় অভিযান চালানো হয়। পুরো ঘর তল্লাশি করে কোনো ইয়াবা পায়নি পুলিশ। তখন নয়ন একটি ড্রয়ার থেকে ইয়াবা বের করে দিলে তার ওপর পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, নয়ন নিজেই ওই নারীর সঙ্গে দেখা করার এক ফাঁকে ইয়াবা রেখে গেছে বলে স্বীকার করে। তার বিরুদ্ধে ওই নারী ও পুলিশ যথাক্রমে প্রতারণা, ধর্ষণ ও মাদক মামলা করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব