সোমবার, ৬ জুলাই, ২০২৬২৩ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

জুয়ার আসরে জব্দ লক্ষাধিক, ওসি বলছে ১৭০ টাকা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ৩:২৫

শেয়ার করুনঃ
জুয়ার আসরে জব্দ লক্ষাধিক, ওসি বলছে ১৭০ টাকা!

জুয়ার আসর থেকে আসামি আটক করে বিপাকে পড়েছেন মোংলা জয়মনি এলাকার নৌ-পুলিশের ওসি। তার বিরুদ্ধে জুয়ার বোর্ড থেকে টাকা গায়েবের অভিযোগ এনেছেন স্থানীয় এলাকাবাসীসহ জনপ্রতিনিধিরা। তবে ওসির দাবি, আটককৃতদের মধ্যে প্রভাবশালীদের স্বজনরা থাকার ফলেই তার বিরুদ্ধে অপপ্রচার রটানো হচ্ছে।সোমবার (১৪ অক্টোবর) রাত ১টার দিকে মোংলার জয়মনির এলাকার খাদ্য গুদাম সংলগ্ন সিরাজুল আকনের বাড়িতে অভিযান চালায় নৌ-পুলিশের সদস্যরা।

এ সময় জুয়া খেলার আসরে সঞ্জিব গাইন, ছগির শেখ, সিরাজুল আকন, মাসুদ খান, ইস্রাফিল খান, গোপাল অধিকারী, আলামিন শেখ, জাকারিয়া খান ও জালাল খানসহ ৯ জনকে আটক করে তারা। পরদিন মঙ্গলবার সকালে আটককৃত ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের শেষে পাঠানো হয় জেলা কারাগারে। জব্দ তালিকায় দেখানো হয় একশত সত্তর টাকা ও বায়ান্ন পিস তাস। 

বুধবার (১৬ অক্টোবর) জয়মনি থানার ওসি আবুল হোসেন শরীফের বিরুদ্ধে জুয়ার বোর্ড থেকে টাকা আত্মসাৎ করা অভিযোগ আনেন চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন। তিনি বলেন, আটক হওয়া আসামির স্বজনদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন ওই দিন জুয়ার বোর্ডে এক লাখ সত্তর থেকে আশি হাজার টাকা ছিল। ওসি আবুল হোসেন ওই টাকা আত্মসাৎ করেছেন। একই সাথে স্থানীয় জেলেসহ বিভিন্ন পেশার মানুষদের জিম্মি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আনেন নৌ থানার ওসি শরিফের বিরুদ্ধে। ইউপি চেয়ারম্যান আরো জানান, ওসির অনিয়মের অভিযোগ তিনি পুলিশ সুপারকে অবহিত করেছেন।

আরও

সেপ্টেম্বরে গেজেট, জুলাই থেকেই মিলবে বর্ধিত বেতন-ভাতার সুবিধা

সেপ্টেম্বরে গেজেট, জুলাই থেকেই মিলবে বর্ধিত বেতন-ভাতার সুবিধা

তবে মোংলা নৌ-পুলিশের ওসি আবুল হোসেন শরিফ জানান, স্থানীয় প্রভাবশালীর এক নিকটাত্মীয়ের একটি পরিত্যক্ত বাড়িতে জুয়া খেলা হয় দীর্ঘদিন ধরে। বিষয়টি তিনি ইউনিয়নের চেয়ারম্যান ও অনেক কর্তাব্যক্তিসহ এলাকার মানুষের অবগত করেছেন। একই সাথে জুয়ার ঘরটি বন্ধের নির্দেশনা ও দিয়েছেন। কিন্তু প্রভাবশালী মহলটি উল্টো জুয়ার আসরটি বন্ধের বিরুদ্ধে অবস্থান নেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
চিটাগাং
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বাধ্য হয়ে তিনি (ওসি-আবুল হোসেন শরীফ) অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় স্থানীয় দুই ব্যক্তিকে সাথে নিয়ে জব্দ তালিকা করা হয়েছে। তবে তার দাবি, তিনি (ওসি) ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর থেকে কয়েক জন পালিয়ে যায়। বেশি টাকা থাকলে হয়তো তারা সেগুলো নিয়ে পালিয়ে যায়। ইউপি চেয়ারম্যানের অভিযোগের বিষয়ে তিনি বলেন, জুয়া খেলার সময় আটক হওয়া ৯ জনের মধ্যে দুইজন চেয়ারম্যান ও প্রভাবশালী এক নেতার নিকটাত্মীয়। তাদের সুপারিশ ছিলো- ওই দুইজনকে ছেড়ে দেয়ার। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলা দায়েরের পর কারাগারে পাঠানো হয়। এ জন্য ইউপি চেয়ারম্যানসহ অন্যরা তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছেন।

তবে এ বিষয়ে খুলনা অঞ্চলের নৌ-পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ জানান, জুয়ার আসর থেকে আসামি আটকের স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন তাকে আসামির ছাড়ার জন্য অনুরোধ করে ছিলেন। কিন্তু তিনি (পুলিশ সুপার) অপারগতা প্রকাশ করেন। পরে জানতে পারেন ওসি আবুল শরীফের বিরুদ্ধে অভিযোগ। তিনি (পুলিশ সুপার) দাবি করেন, খুলনা অঞ্চলে ১৯টি থানা আর ফাঁড়ি রয়েছে, তার দায়িত্বে সব কটি দুর্নীতিমুক্ত। তবে নিয়মতান্ত্রিক অভিযোগ ফেলে তদন্ত করা হবে।

  

আরও

সরকারি ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের

মৌসুমি স্থল নিম্নচাপে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত জারি

মৌসুমি স্থল নিম্নচাপে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত জারি

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া যুবরাজের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি

মৌসুমি স্থল নিম্নচাপে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত জারি

মৌসুমি স্থল নিম্নচাপে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত জারি

উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সোমবার (৬ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগের ঘোষণা শিক্ষা প্রতিমন্ত্রীর

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগের ঘোষণা শিক্ষা প্রতিমন্ত্রীর

শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা

স্থলভাগে নিম্নচাপ, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

স্থলভাগে নিম্নচাপ, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপ স্থলভাগে উঠে আসায় দেশের উপকূলীয় অঞ্চল এবং উত্তর বঙ্গোপসাগরে বিরূপ আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর

সরকারি ক্রয় কার্যক্রমে গতি আনতে পুনর্গঠিত কমিটি, নেতৃত্বে আইনমন্ত্রী

সরকারি ক্রয় কার্যক্রমে গতি আনতে পুনর্গঠিত কমিটি, নেতৃত্বে আইনমন্ত্রী

সরকারি ক্রয় কার্যক্রমকে আরও ফলপ্রসূ, স্বচ্ছ ও অর্থবহ করতে নতুন করে একটি কমিটি পুনর্গঠন করেছে সরকার। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানকে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ ও কার্যক্রমকে আরও কার্যকর করার