সোমবার, ২৩ মার্চ, ২০২৬১০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ছাত্ররাজনীতি বন্ধ করলে জাতীয় নেতৃত্বে সংকট দেখা দেবে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ১৮:৩১

শেয়ার করুনঃ
ছাত্ররাজনীতি বন্ধ করলে জাতীয় নেতৃত্বে সংকট দেখা দেবে

আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, ছাত্ররাজনীতি বন্ধ করে দিলে দেশে ভবিষ্যত নেতৃত্ব সৃষ্টি হবে না। এমনকি জাতীয় নেতৃত্ব তৈরিতেও সংকট সৃষ্টি হবে। তখন অছাত্ররা নেতৃত্বে চলে আসবে। সেটা কি দেশের জন্য ভালো হবে? তিনি বলেন, যারা ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত এরা তো শিক্ষিত সমাজ। যে কোন কারনেই হোক তারা পথভ্রষ্ট হয়েছে। তাদেরকে সঠিকপথে ফিরিয়ে আনতে হবে। কিন্তু একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্ররাজনীতি বন্ধ করে দিতে হবে সেটা কারো কাম্য নয়। গতকাল শনিবার এক প্রতিক্রিয়ায় বিচারপতি খায়রুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্ররাজনীতির নামে কেউ যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, মানুষকে অত্যাচার ও নির্যাতন করে সেটা হচ্ছে অপরাজনীতি। এই অপরাধ যেই করুক না কেন তাকে প্রচলিত আইনেই শাস্তি পেতে হবে। যদি শাস্তি না পায় সেটা একটা অন্যায় এবং আইনের শাসনের ব্যর্থতা।

আবরার ফাহাদ হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুয়েটে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধে মতামত দেন বিশিষ্টজনরা। সেটাও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। তার পরিপ্রেক্ষিতে টেলিফোনে দেওয়া প্রতিক্রিয়ায় বিচারপতি খায়রুল হক বলেন, ছাত্ররাজনীতি সারাবিশ্বের কোথাও বন্ধ করা হয়নি। ইংল্যান্ডের সিরিজ অব প্রাইম মিনিস্টার আসেন অক্স্রফোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। সেখানকার ছাত্ররাজনীতিতে যারা নেতৃত দেন্ব তারা জাতীয় নেতৃত্বের জন্য প্রস্তুত হন। কাজেই আমাদের দেশে ছাত্ররাজনীতি বন্ধ করে দেওয়া হলে ভবিষ্যত নেতৃত্ব সুষ্টি না হয়ে দুবৃত্তায়ন হবে। আমাদের যেসব রাজনৈতিক দল আছে তাদের প্রথম সারির সকল নেতাই এসেছেন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্ররাজনীতিতে নেতৃত্ব দিয়ে।

আরও

ধর্মীয় আবহে সারাদেশে ঈদ উদযাপন

ধর্মীয় আবহে সারাদেশে ঈদ উদযাপন

তিনি বলেন, ছাত্ররাজনীতির কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় ও কলেজে সাহিত্য-সংস্কৃতি ও কৃষ্টিতে ভূমিকা রাখা। দেশ বা বিদেশে কোন অন্যায্য কিছু হলে তার প্রতিবাদ করা। যখন ভিয়েতনাম যুদ্ধ হয়েছিলো তখন ছাত্র সমাজই তো এর প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ বা রুখে দাঁড়ানোর পেছনে কারন হচ্ছে এখানে ছাত্রদের কোন স্বার্থ নাই। যারা নি:স্বার্থভাবে সত্য কথা বলেছে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে, সেটাই তো ছাত্ররাজনীতির দায়িত্ব। তা না করে যদি আপনি টেন্ডারবাজি বা লেজুড়বৃত্তি করেন সেটাকে আমি ছাত্ররাজনীতি বলব না। ওটাকে ছাত্ররাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলাও ঠিক নয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশে বিচারপতি খায়রুল হক বলেন, যারা বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের উচিত সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা। যদি সেটা না পারেন তাহলে দয়া করে পদ ছেড়ে দিন। আবরারের মত একটা মেধাবী ছেলেকে পিটিয়ে মেরে ফেলার অপরাধের সঙ্গে যারা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) আপোস করেন তারা অনুগ্রহ করে আমাদের রেহাই দিন। যারা সত্যের সঙ্গে বসবাস করবেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সচেষ্ট হবেন তারাই বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্বে থাকুন। আপনাদের আইন মানতে ও অনুসরন করতে হবে। নিজেরা না পারলে সরকারের সাহায্য নিন।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তিনি বলেন, র্যাগিং তো আর র্যাগিং নেই। এটা একটা টর্চার সেল এবং অত্যাচার ও নির্যাতন হয়ে দাঁড়িয়েছে যা শাস্তিযোগ্য অপরাধ। বছরের পর বছর ধরে চলে আসা র্যাগিংয়ের নামে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা জানার পরেও যদি প্রভোষ্ট, প্রক্টররা ব্যবস্থা না নিয়ে থাকেন তাহলে তারাও শাস্তিযোগ্য অপরাধ করেছেন। কেউ আইনের উর্দ্ধে নয়, সে ছাত্র নেতাই হোক বা ভাইস চ্যান্সেলর হোক। আমাদের সকলকে আইন মেনে চলতে হবে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাহস সঞ্চার করতে হবে। এই সাহস যোগানোর কাজটি করবেন ভিসি, প্রভোস্ট ও প্রক্টররা।

তিনি বলেন, আবরারকে পিটিয়ে মেরে ফেলার ঘটনাটি যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিল এ কোন জগতে বাস করছি আমি। এটা তো স্যাডিষ্ট দৃষ্টিভঙ্গি যেখানে একজন জলজ্ব্যান্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এতে তো কারো কোন লাভ হলো না। আবরারের কাছ থেকে জাতি অনেক কিছু পেত। অপরদিকে যারা এ ঘটনায় জড়িত তাদের জীবনটাও শেষ হয়ে গেলো। জাতি গঠনে তারাও যে ভবিষ্যতে অবদান রাখতে পারত সেটাও করতে পারল না। তাদের এই অপরাধের দায় যুগযুগ ধরে পরিবারকে বহন করতে হবে।

আরও

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ

বিয়েতে বরের জন্য অকটেন উপহার!

বিয়েতে বরের জন্য অকটেন উপহার!

জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক দাবি মন্ত্রীর

জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক দাবি মন্ত্রীর

ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্য জ্বলছে

ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্য জ্বলছে

হরমুজ প্রণালী বন্ধে বিশ্বে তেল সরবরাহ বিপর্যয়

হরমুজ প্রণালী বন্ধে বিশ্বে তেল সরবরাহ বিপর্যয়

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক দাবি মন্ত্রীর

জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক দাবি মন্ত্রীর

দেশে জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, জনগণের উদ্দেশ্যে তার আহ্বান—কেউ যেন অযথা আতঙ্কিত না হন। দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে এবং সরকার নিয়মিত সরবরাহ নিশ্চিত করছে। তাই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং চাঁদাবাজির ঘটনা তুলনামূলকভাবে কমেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, এবারের ঈদে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২১ মার্চ) আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, “এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা যেনো জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।” তিনি আরও বলেন, দেশের মানুষ যে

দেশ ও বিশ্বের শান্তি কামনায় দেশব্যাপি দোয়া মোনাজাত

দেশ ও বিশ্বের শান্তি কামনায় দেশব্যাপি দোয়া মোনাজাত

সকালের ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত, যেখানে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শনিবার (২১ মার্চ) ভোর থেকেই মুসল্লিরা মসজিদে জড়ো হতে শুরু করেন। সকাল ৭টায় প্রথম জামাত শুরু হওয়ার আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদগাহ এলাকা পরিণত হয় মিলনমেলায়। ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে নামাজ আদায় করেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদের সদস্য,