সোমবার, ৬ জুলাই, ২০২৬২২ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বরিশালে স্কুলছাত্র নয়ন হত্যার রহস্য উৎঘাটন করলো পিবিআই

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ অক্টোবর ২০১৯, ১:১২

শেয়ার করুনঃ
বরিশালে স্কুলছাত্র নয়ন হত্যার রহস্য উৎঘাটন করলো পিবিআই

বরিশালের উজিরপুরে স্কুল ছাত্র ইসরাফিল হাওলাদার নয়ন হত্যার ৬ মাস পেরিয়ে গেলেও রহস্য উদঘাটন করতে পারেনি থানা পুলিশ। তবে থানা পুলিশের কাছ থেকে মামলার তদন্ত পিবিআই’র হাতে ন্যাস্ত হওয়ার ১৫ দিনের ব্যবধানে গত বুধবার নারায়ণগঞ্জ থেকে নয়ন হত্যায় অন্যতম অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন গত বৃস্পতিবার বরিশাল আদালতে নয়ন হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আমিনুল। মাদক (ড্যান্ডি) সেবনের কথা প্রকাশ করে দেয়ায় স্কুলছাত্র নয়নকে মাদকসেবীরা হত্যা করেছে বলে জানিয়েছে পিবিআই’র পরিদর্শক মো. মাহফুজুর রহমান। 

আদালতে দেয়া স্বীকারোক্তিতে আমিনুল ইসলাম আমিন বলেন, গত ২৭ এপ্রিল ড্যান্ডি সেবনের তথ্য ফাঁস করার পর ওইদিন দুপুরে উজিরপুরের ভরসাকাঠী এলাকায় একটি ব্রিজের উপর বসে নয়নকে হত্যার পরিকল্পনা করে আশিক। পরিকল্পনা অনুযায়ী ওইদিন সন্ধ্যায় নিজ বাড়ি থেকে নয়নকে ডেকে নেয় বখাটে আশিক। এরপর ভরসাকাঠী গ্রামে গির্জাঘর নামে একটি পরিত্যক্ত ঘরে নয়নের হাত-পা বেঁধে মারধর করে তার কাছে থাকা মুঠোফোন দিয়ে চট্টগামে অবস্থানরত নয়নের বাবা-মায়ের কাছে ২০ লাখ টাকার মুক্তিপণ দাবি করে আশিক। মুক্তিপণ না দিলে নয়নকে হত্যা করা হবে বলে আশিক হুমকি দেয়। 

ওইদিন রাত ৯টার দিকে গির্জাঘরের পাশের নদী পাড় হয়ে রমজানকাঠী গ্রামে মমিনদের বাড়ির পাশে পাটক্ষেতে নিয়ে যাওয়া হয় নয়নকে। সেখানে আমিনুল ও মমিনুল নয়নের পা চেপে ধরে এবং আশিক একটি ধারালো ছুরি দিয়ে নয়নকে এলোপাথাড়ি কুপিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে তার মৃত্যু নিশ্চিত করে। পরে তার লাশ বস্তায় ভরে ইট বেঁধে নদীতে ফেলে দেয়া হয়। হত্যাকাণ্ডের পর ঘাতকরা বাড়িতেই অবস্থান করেছিল। পরদিন ২৮ এপ্রিল সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে রমজানকাঠী সংলগ্ন সন্ধ্যা নদীর পাশে স্কুল ছাত্র নয়নের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। 

আরও

পে-স্কেল বাস্তবায়নে সফটওয়্যার জটিলতা, নতুন হিসাব সরকারের

পে-স্কেল বাস্তবায়নে সফটওয়্যার জটিলতা, নতুন হিসাব সরকারের

এ ঘটনায় নয়নের বাবা সোবাহান হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি তদন্ত করে বাবুগঞ্জ থানা পুলিশ। কিন্তু তাদের তদন্তে অগ্রগতি না হওয়ায় শেষ পর্যন্ত পিবিআই’র তদন্তে বেরিয়ে এসেছে নয়ন হত্যার প্রকৃত ঘটনা। সোবাহান হাওলাদার অভিযোগ করেন, মামলার শুরু থেকেই বাবুগঞ্জ থানা পুলিশ তদন্তে গাফেলতি করেছিল। তারা প্রকৃত খুনিদের বাদ দিয়ে নির্দোষ মানুষকে অভিযুক্ত করার চেষ্টা করে। এবার পিবিআই’র তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে এসেছে। উজিরপুরের বামরাইল এবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও একই উপজেরার ভরসাকাঠী গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে ইসরাফিল হাওলাদার নয়ন হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে ইতিপূর্বে মানববন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

বরিশাল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

কুয়াকাটার সমুদ্রে ধরা কালো পোয়া, বিক্রি পঞ্চাশ হাজারে

কুয়াকাটার সমুদ্রে ধরা কালো পোয়া, বিক্রি পঞ্চাশ হাজারে

হিলিতে উদ্ধার ছোলা-সরিষা মামলায় চারজন গ্রেপ্তার

হিলিতে উদ্ধার ছোলা-সরিষা মামলায় চারজন গ্রেপ্তার

শতবর্ষী ভিক্টোরিয়া মাঠ আধুনিকায়নের অপেক্ষায় শ্রীমঙ্গলবাসী

শতবর্ষী ভিক্টোরিয়া মাঠ আধুনিকায়নের অপেক্ষায় শ্রীমঙ্গলবাসী

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

টেকনাফে পথবিরোধে হামলায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

টেকনাফে পথবিরোধে হামলায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

সরকারি ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে

বাংলাদেশকে সমতাভিত্তিক অর্থনৈতিক সম্পর্কে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে সমতাভিত্তিক অর্থনৈতিক সম্পর্কে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের নতুন দিকনির্দেশনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। একতরফা বাণিজ্য সুবিধা বা অনুদানের পরিবর্তে এখন বাণিজ্য, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তিতে সমতাভিত্তিক অংশীদারত্ব গড়ে তুলতে চায় ওয়াশিংটন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। শনিবার (৪ জুলাই) রাজধানীর শেরাটন হোটেলে যুক্তরাষ্ট্র দূতাবাস এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ যৌথভাবে অনুষ্ঠানের

পল্লী উন্নয়নের বার্তা ছড়িয়ে স্মারক ডাকটিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

পল্লী উন্নয়নের বার্তা ছড়িয়ে স্মারক ডাকটিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই স্মারক ডাক টিকিটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করা হয়। একই সঙ্গে একটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের

পে-স্কেল বাস্তবায়নে সফটওয়্যার জটিলতা, নতুন হিসাব সরকারের

পে-স্কেল বাস্তবায়নে সফটওয়্যার জটিলতা, নতুন হিসাব সরকারের

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হলেও এখনো এ-সংক্রান্ত গেজেট প্রকাশ হয়নি। ফলে নতুন বেতনের হার, কোন ধাপে বেতন বৃদ্ধি কার্যকর হবে, বিভিন্ন ভাতা কবে থেকে যুক্ত হবে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা কী ধরনের সুবিধা পাবেন—এসব বিষয়ে অনিশ্চয়তা কাটেনি। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। তবে গেজেট

প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্তে কমছে সরকারি ব্যয়

প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্তে কমছে সরকারি ব্যয়

ব্যয় সংকোচনের নীতির অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী ঐতিহ্যবাহী নৈশভোজ বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপ্যায়ন ব্যয়েও উল্লেখযোগ্য কাটছাঁট আনা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রতি বছর জাতীয় বাজেট পাসের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে নৈশভোজের আয়োজন করা হতো। সেখানে