
প্রকাশ: ২ অক্টোবর ২০১৯, ২২:৪২

বরগুনায় নানান আয়োজনের মধ্য দিয়ে ইলিশ উৎসবের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে 'ইলিশের জেলা বরগুনা' এই স্লোগানকে সামনে রেখে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা সার্কিট হাউজ মাঠে এসে শেষ হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব