বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আধুনিক পুলিশের আস্থা অর্জন করে দেখালেন যারা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৪

শেয়ার করুনঃ
আধুনিক পুলিশের আস্থা অর্জন করে দেখালেন যারা

আধুনিক পুলিশ সংগঠনই জনগণের প্রত্যাশা: সৎ ও নিষ্ঠাবান উচ্চ ৩ কর্মকর্তা সরকার যদি পুলিশকে লজিস্টিক সাপোর্ট দেওয়া অব্যাহত রাখে এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, পুলিশের এসপিরা যদি মাঠপর্যায়ে কমরত পুলিশ সদস্যদের আরো বেশি বেশি নজরদারির আওতায় আনেন, যদি পুলিশ ঘুষ ছাড়া চাকরিতে প্রবেশ করতে পারে, থানায় আসা মানুষ যদি বিনা হয়রানিতে আইনগত সহায়তা পায়, তাহলেই দিন যত যাবে পুলিশ ততই মানুষের আস্থা অর্জনের পথে অনেকটা এগিয়ে যাবে। পুলিশ সম্পর্কে জনমনে এখনো নেতিবাচক ধারণা বিদ্যমান। অথচ আইজিপি ও নবনিযুক্ত ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ গুরুত্বপূর্ণ পদে থাকা অধিকাংশ কর্মকর্তাই সৎ।

এসব সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা কি পারবেন পুলিশে সততা-নিষ্ঠা ফিরিয়ে এনে বাহিনীর গতিকে ত্বরান্বিত করতে এবং জনসাধারণের ধারণা বদলে দিতে? অপরাধ বিশ্লেষকরা বলছেন, পুলিশের শীর্ষ কর্তারা যদি সৎ হন, তবে এর ইতিবাচক প্রভাব ডিপার্টমেন্টে কমবেশি পড়ে। আর যদি গোড়ায় গলদ বা মাছের পচন যেমন মাথা থেকে ধরে তেমনি ওপরের সারির কর্মকর্তারা যদি অসৎ হন, তাহলে এর নেতিবাচক প্রভাব নিচের দিকেও পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হওয়ার অভিযোগ বিস্তর। যদিও জীবনে ঘুষ খাননি এমন পুলিশ কর্মকর্তাও এখন পুলিশ বাহিনীতে প্রচুর রয়েছে। সূত্র জানায়, বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গত বছর ২ ফেব্রুয়ারি আইজিপি হিসেবে যোগ দেন। দায়িত্ব নিয়েই পুলিশের দুর্নীতিবাজ কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন। কথায় সীমাবদ্ধ না থেকে তিনি কাজেও প্রমাণ দেন পুলিশ কনস্টেবল নিয়োগে দুর্নীতি বন্ধ করে। 

এ প্রসঙ্গে সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী বলেন, আইজিপি কনস্টেবল নিয়োগে যে উদ্যোগ নিয়েছেন তা পুলিশ বাহিনীর জন্য একটা কালজয়ী উদাহরণ হয়ে থাকবে। ঘুষ-দুর্নীতি মুক্ত থেকে পুলিশের চাকরি এটা যেন অবাস্তব ছিল বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে। দৃঢ়তা ও সততার কারণেই আইজিপি এটা পেরেছেন। এ রকম বাহিনীর শীর্ষপদগুলোতে যত পেশাদার, দক্ষ ও অপেক্ষাকৃত সৎ কর্মকর্তারা আসবেন পুলিশ বাহিনীর ভাবমূর্তি জনমনে ততই বাড়বে। তিনি আরো বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা হলো, পুলিশ নিরপেক্ষ ও ন্যায়পরায়ণতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। কিন্তু যে সমাজ থেকে পুলিশ সদস্যদের বাছাই বা নিয়োগ করা হয়, সেই সমাজটিই যদি নিরপেক্ষ না হয়, সেখানে যদি ন্যায্যতার কোনো বালাই না থাকে, তখন? এ কথা অনস্বীকার্য যে পুলিশের আচরণ সমাজের পক্ষপাতিত্ব ও পূর্বসংস্কারেরই প্রতিফলন। এই পূর্বসংস্কারগুলোকে আমরা কেউ কেউ বৈধতা দেওয়ার চেষ্টা করি। পুলিশকে স্বাধীনভাবে কাজ করার পেশাদারিত্ব চর্চার সুযোগ দিতে হবে। পুলিশের ক্ষেত্রে বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে, পুলিশ বিরোধী রাজনীতি ও রাজনৈতিক নেতাদের দমনপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা। যতদিন এটা বন্ধ না হবে, যতদিন রাজনৈতিক দলগুলোর শুভবুদ্ধির উদয় না হবে, ততদিন পুলিশ বাহিনীর কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা আর বোকার স্বর্গে বাস করা-একই কথা।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

তথ্যানুসন্ধানে আরো জানা গেছে, নবনিযুক্ত ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার প্রধান মীর শহিদুল ইসলাম ও নবনিযুক্ত সিআইডি পুলিশের অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এরা জীবনে কোনোদিন ঘুষ খাননি বলে পুলিশ বাহিনীতে আলাদা সুনাম আছে। প্রায় দুই কোটি মানুষের নিরাপত্তায় রয়েছে ঢাকা মহানগর পুলিশ। পুলিশ কমিশনার সৎ হলেই যে ডিএমপির সবাই রাতারাতি সৎ হয়ে যাবে বা ঘুষ খাওয়া বন্ধ করে দেবে-এ রকমটাও প্রত্যাশা করা ঠিক হবে বলে মনে করছেন না অপরাধ বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, ডিএমপির শীর্ষ কর্মকর্তা যদি ঘুষ না খান, তার ইমেজ যদি ক্লিন হয়, তাহলে এর একটা প্রভাব পড়ে বাহিনীতে। অধীনস্ত যারা ঘুষ দুর্নীতিতে যুক্ত থাকেন, তারা অনেকটা সতর্ক হয়ে যান। এর সুফল ও ইতিবাচক প্রভাব পড়ে সমাজে ও জনমনে। শুধু তাই নয়, দিন যত যাচ্ছে পুলিশ বাহিনীতে অপেক্ষাকৃত যোগ্য, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের সংখ্যা বাড়ছে। আর এসব কর্মকর্তাই ঘাপটি মেরে থাকা অসৎ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের শত বাধা ডিঙিয়ে বাহিনীকে এক ধাপ এগিয়ে দিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অপরাধ বিশ্লেষক ও সাবেক আইজিপি এ কে এম নুরুল হুদা বলেন, পুলিশকে পরিচালনার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে, পুলিশের ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে দুটি ধারা থাকে। সেই দুটি ধারা হচ্ছে উভয় দিকে ধারাল তরবারির মতো ভয়ংকর। এর পরিণতিও থাকে সুপ্ত অবস্থায়। এর একটি হলো মানুষের জীবন ও সম্পদ রক্ষা এবং সুবিচার নিশ্চিত করার জন্য ক্ষমতার অপরিহার্যতা। অন্যটি হচ্ছে ক্ষমতা ও কর্তৃত্ব অপব্যবহারের ঝুঁকি। এই ক্ষমতার অপব্যবহার নাগরিকদের ব্যক্তিগত ও সমষ্টিগত ক্ষতির কারণ হতে পারে। এমনকি গোটা সমাজের ওপর এই ক্ষমতার অপব্যবহার নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি শুধু একটি আধুনিক পুলিশ সংগঠনই নয়; জনগণের প্রত্যাশা একটি সদাচারী, নিরপেক্ষ, দক্ষ ও পেশাদার পুলিশ সার্ভিস। মানুষের আস্থা পথে শুধু আধুনিক অস্ত্র, বিলাসবহুল গাড়ি, সুসজ্জিত অফিস, পর্যাপ্ত বেতন-ভাতা কিংবা পিটি-প্যারেডনির্ভর প্রশিক্ষণ কোনো পুলিশ সংগঠনকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলে না। এর জন্য চাই পুলিশের ঔপনিবেশিক মানসিকতার পরিবর্তন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিগত দুই বছর কনস্টেবল নিয়োগকে স্বচ্ছতার সঙ্গে দুর্নীতি মুক্ত করে আইজিপি সেই পরিবর্তনের একটা ইঙ্গিত দিয়েছেন। এই ইঙ্গিত পরিবর্তনের জন্য। এর জন্য দরকার সরকারের আন্তরিক সদিচ্ছা। সরকার যদি পুলিশকে লজিস্টিক সাপোর্ট দেওয়া অব্যাহত রাখে এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, পুলিশের এসপিরা যদি মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের আরো বেশি বেশি নজরদারির আওতায় আনেন, যদি পুলিশ ঘুষ ছাড়া চাকরিতে প্রবেশ করতে পারে, থানায় আসা মানুষ যদি বিনা হয়রানিতে আইনগত সহায়তা পায়, তাহলেই দিন যত যাবে পুলিশ ততই মানুষের আস্থা অর্জনের পথে অনেকটা এগিয়ে যাবে। সকলকে, ইয়বা, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে। পুলিশের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

বিজয় দিবসে চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের কার্যক্রম

বিজয় দিবসে চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের কার্যক্রম

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি হেলিকপ্টারে করে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন। স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয়

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর উৎপত্তিস্থল ছিল নেপালে, যা ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার দূরে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি। আবহাওয়া অধিদপ্তরের সহকারী কর্মকর্তা ফারজানা সুলতানা জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে হাস্যকর ও উন্মাদনা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে পলাতক। এমন একজন পলাতক আসামির পক্ষে দেশে ফেরার জন্য রাষ্ট্রীয়

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ, ঢাকাসহ আট জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে শুধু গোপালগঞ্জ জেলাতেই দায়িত্ব পালন করছেন দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য। বাকি সদস্যদের মোতায়েন করা হয়েছে দেশের আরও সাত