রবিবার, ৫ জুলাই, ২০২৬২২ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

‘রাজাকার’ ভবনে কাউন্সিলর সাঈদের টর্চার সেল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২১

শেয়ার করুনঃ
‘রাজাকার’ ভবনে কাউন্সিলর সাঈদের টর্চার সেল

একাত্তরে মহান স্বাধীনতাযুদ্ধ চলাকালে চট্টগ্রামের ডালিম হোটেলে টর্চার সেল খুলে মুক্তিকামী বাঙালিদের ওপর অমানবিক নির্যাতন চালাতেন ইসলামী ছাত্রসংঘের (ছাত্রশিবির) প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলী। ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর ‘বাঙালি খান’ কাসেম আলী মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দড়িতে ঝুললেও তারই গড়ে তোলা বহুতল ভবনে ফের একটি টর্চার সেল খোলেন আরেকজন। তবে তিনি রাজাকার নন যুবলীগ নেতা। নাম একেএম মমিনুল হক সাঈদ। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক।

মতিঝিল-দিলকুশা এলাকায় ক্যাসিনো-জুয়ার আসর নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে অভিযুক্ত যুবলীগ নেতাদের মধ্যে তিনি অন্যতম। একই দলের ভিন্নমতাবলম্বী ও তার অবৈধ কারবারের পথে কেউ কাঁটা হলে তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে ধরে এনে তিনি নির্যাতন করতেন মতিঝিল ৮৯, আরামবাগের বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেড (বিপিএল) ভবনের দোতলায় বানানো টর্চার সেলে। স্থানীয়দের কাছে ওই বিল্ডিংটি রাজাকার ভবন নামে পরিচিত। স্থানীয় বাসিন্দা ও রাজাকার ভবনের ব্যবসায়ীরা জানান, মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হলে বিপিএল ভবন দখল করে নেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমিনুল হক সাঈদ। ৮তলা ভবনের দ্বিতীয় তলার একাংশে কার্যালয় খোলার পর অবশিষ্ট পুরো ভবনের ভাড়াটিয়াদের কাছ থেকেও ভাড়ার টাকা আদায় করছেন তিনি।

গত ২৫ জুলাইয়ে ওই ভবনে চারজনকে নির্যাতনের অভিযোগ সাঈদের সেকেন্ড-ইন-কমান্ড ও মতিঝিল থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান উদ্দিন জামালের বিরুদ্ধে। তারা হলেন- রবিউল ইসলাম, রাকিব আহমেদ ভুঁইয়া, মোহাম্মদ অলি চৌধুরী ও রাজন হোসেন। তাদের প্রত্যেকের বয়স ১৮-২২ বছর। গোপীবাগ/মতিঝিলে বসবাসকারী তরুণরা নিজেদের ছাত্রলীগকর্মী দাবি করেছেন। তাদের নির্যাতনের পর মতিঝিল থানায় সোপর্দ করা হলেও পুলিশ ভুক্তভোগীদের কোনো ভাষ্য না নিয়েই জামাল উদ্দিনের কথামতো চারজনকে আটকের পর আদালতে সোপর্দ করে। গতকাল কথা হয় রবিউল ও রাকিবের সঙ্গে।

আরও

সরকারি ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

লোমহর্ষক সেই ঘটনার বর্ণনায় রবিউল ইসলাম বলেন, ২৫ জুলাই রাত ১২টার দিকে তারা অলি চৌধুরী ছাড়া অপর তিনজন গোপীবাগ রেললাইন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় একটি মাইক্রোবাস এসে তাদের সামনে থামে। গাড়ি থেকে ৮-৯ জন নেমে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দেন। এর পর ওই গাড়ি করেই টানাহেঁচড়া করে তাদের তুলে নেয়। গাড়িতে উঠে তারা দেখতে পান ভেতরে জামালউদ্দিনসহ আর কয়েকজন। পাশাপাশি অলি চৌধুরীকে মিথ্যা ফোন দিয়ে বাসা থেকে ডেকে আনা হয়। পরে তাদের নেওয়া হয় আরামবাগের রাজাকার ভবনে। সেখানকার দোতলায় থাকা কাউন্সিলর সাঈদের রাজনৈতিক কার্যালয় রবিউল আগেই চিনতেন। আর সাঈদের কার্যালয়ে পেছনের একটি কক্ষের ফ্লোরে বসানো হয়। একেক করে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয় তারা মতিঝিল থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিরাজ বিশ্বাসের লোক কিনা।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

রবিউল বলেন, মিরাজ ভাইয়ের কর্মী স্বীকার করতেই ফাইবারের লাঠি দিয়ে বেধড়ক পেটানো শুরু করেন যুবলীগের জামাল, নাইন ইকবাল, মিজানুর রহমান রানা, রিপন হাসান, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল হোসেন আকাশ। সারারাত তাদের চেয়ারের সঙ্গে বেঁধে (চেয়ার থেরাপি), মুরগির মতো হাঁটুভাঙার স্টাইলে দাঁড় করিয়ে (হাঁটু থেরাপি) দেন সাঈদ বাহিনীর জামাল-আকাশরা। এ ছাড়া গিরায় গিরায়, হাত-পায়ের তালুতে পেটানো হয়। এনার্জি সেভিং লাইট সংযোজন কারখানার কর্মী পরিচয় দেওয়া রবিউল বলেন, আমরা চার বন্ধু মিরাজ ভাইয়ের হয়ে ছাত্রলীগ করতাম। তার হয়ে দলীয় কর্মসূচিতে যেতাম। মিছিল করতাম। কিন্তু মিরাজ ভাই সাঈদ গ্রুপের বাইরে। কাউন্সিলর সাঈদ এটি পছন্দ করত না যে, এলাকায় তার কোনো প্রতিপক্ষ থাকুক। মূলত এ জন্য জামাল-আকাশ-ইকবালকে দিয়ে আমাদের শায়েস্তা করা হয়।

রবিউলের মতো রাকিব আহমেদ ভুঁইয়া বলেন, ছাত্রলীগ করেও সারারাত যুবলীগ-ছাত্রলীগের হাতে মার খেয়েছি তাতে দুঃখ নেই। কিন্তু ভোরে আবার ওরাই মতিঝিল থানার এসআই সুজনকে ডাকে। তিনি সাঈদের টর্চার সেলে এসে পাশের একটি রুমে জামালের সঙ্গে কী নিয়ে যেন আলাপ করে। এর পর আমাদের ভাষ্য ছাড়াই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাকিবের বক্তব্য সারাদিন পিটুনির কারণে হাঁটতে পারিনি। কিন্তু এসআই সুজন তাতে ভ্রুক্ষেপ করেননি। কোরবানির চার দিন আগে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তারা। অলি চৌধুরীর স্বজনদের বক্তব্যÑ সাঈদের কার্যালয়ে নির্যাতনের পর সাঈদকে ফোন করা হলেও তিনি কোনো ধরনের ব্যবস্থা নেননি। মতিঝিল থানার এসআই সুজন চন্দ্র রায় স্বাক্ষরিত জিডিতে বলা হয়, ২৬ জুলাই ভোরে কাউন্সিলর মমিনুল হক সাঈদের নামে মিথ্যা, কুৎসা ও অপপ্রচারমূলক বিভিন্ন দেয়ালে পোস্টার লাগানোর সময় স্থানীয়রা তাদের আটক করে। তাদের কাছ থেকে অপপ্রচারের পোস্টার জব্দ করা হয়েছে।

আরও

চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী গঠনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি

চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী গঠনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি

তবে সুজন চন্দ্র রায় বলেন, রাতে চার ছেলেকে নির্যাতন করা হয়েছে, এ ধরনের তথ্য আমি পাইনি। এমনকি জিজ্ঞাসাবাদেও তারা নির্যাতনের কথা বলেনি। কাউন্সিলরের বিরুদ্ধে অপপ্রচারমূলক পোস্টারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। দিলকুশার আরামবাগ ক্রীড়াচক্র এবং দিলকুশা ক্লাবের মাঝ দিয়ে চলে যাওয়া সড়কের মুখেই রাজাকার ভবনের অবস্থান। আর ওই দুটি ক্লাবে ক্যাসিনো চালাতেন সাঈদ। সরেজমিন সোমবার রাজাকার ভবনে ঢুকতেই দেখা গেছে, নিচতলায় ছাত্রলীগের লোগোসংবলিত অনেকগুলো মোটরসাইকেলে। ভবনের দোতলায় উঠতেই সিঁড়ি সামনে মমিনুল হক সাঈদের ব্যানারসংবলিত রাজনৈতিক কার্যালয় নামধারী টর্চার সেল। তার সামনের গেটে পাহারায় রয়েছেন ৩-৪ যুবক।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ওই ভবনে থাকা একাধিক প্রিন্টিং ব্যবসায়ী জানান, ক্যাসিনো-জুয়ার আসরে অভিযান চালানোর আগেই বিদেশ চলে যান কাউন্সিলর সাঈদ। এর আগে নিয়মিত সেখানে অফিস করতেন তিনি। মতিঝিল ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ভিড় জমাতেন সেখানে। সন্ধ্যার পর সাঈদ ওই ভবনে ঢোকামাত্রই দলীয় ক্যাডাররা বাইরে-ভেতরে পাহারা বসাতো। প্রিন্টিং ব্যবসার দোকানে কেউ এলেও তাদের পরিচয় জানতে চাওয়া হতো। রাতে ব্যবসায়ীরা চলে যেতেন। বিপিএল ভবনের ৫ তলার ওপরের আবাসিক ভাড়াটিয়াদের দুজন জানান, গভীর রাত পর্যন্ত সাঈদের কার্যালয়ে লোকজন থাকত। সেখানে নারীদের যাতায়াত ছিল। দলীয় শৃঙ্খলাভঙ্গ কিংবা ভাগবাটোয়ারায় অমিল হলে যে কাউকে ধরে আনা হতো ওই টর্চার সেলে। তবে কাচঘেরা হওয়ায় কার্যালয়ের বাইরে শব্দ আসেনি।

আবাসিক ও ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়াটিয়াদের কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের আগে তার প্রতিষ্ঠান বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেডের প্যাডে ভাড়া দিতেন তারা। কিন্তু কাসেম আলী ফাঁসিতে ঝোলার পর হঠাৎ একদিন ভবনের দোতলার একাংশ দখল করে নেন কাউন্সিলর সাঈদ। রাতারাতি সেখানে রাজনৈতিক কার্যালয় গড়ে তোলেন। পরে পুরো ভবনটির ভাড়া তোলা শুরু করেন সাঈদের ক্যাডাররা। ৮ তলা ভবনটি প্রতিটি ফ্লোরে দুই রুমের ১২টি অফিস স্পেস রয়েছে। একেকটি অফিসের মাসিক ভাড়া ১০ হাজার ৬০০ টাকা। ভাড়ায় কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম না থাকলেও নিচে প্রশাসনিক কর্মকর্তা নামে একজনের স্বাক্ষর রয়েছে। তবে ওই ভবনে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত কাউকে পাওয়া যায়নি। নিচতলায় কর্তব্যরত নিরাপত্তা প্রহরী উল্টো এ প্রতিবেদকের পরিচয় জানতে চান। তিনি বলেন, ‘কারা ভাড়া তোলে, সেটি আমিও জানি না।’

ভবনের তৃতীয় তলায় কথা হয় মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের সঙ্গে। অ্যারিস্টো আর্ট নামে একটি প্রতিষ্ঠানের মালিক তিনি। মিজানুর রহমান বলেন, ৬-৭ বছর আগে বাংলাদেশ পাবলিকেশন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। এ সময়ে ভাড়া না বাড়লেও ভাড়া আদায়কারী বদলে গেছে। তবে তারা কারা সেই প্রশ্নের উত্তর তার কাছেও নেই। মতিঝিলের ছাত্রলীগ-যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা মমিনুল হক সাঈদ।পারিবারিক ঝামেলায় ২০০২ সালে তিনি ঢাকায় এসে মতিঝিলের দিলকুশা সাধারণ বীমা করপোরেশনের সামনের সড়কে পুলিশকে ম্যানেজ করে চোরাই তেলের ব্যবসা করতেন। থাকতেন বঙ্গভবনের চার নম্বর গেটের কোয়ার্টারে। সেখানে তার মামা চতুর্থ শ্রেণির কর্মচারীর চাকরি করতেন।

পরে মোহামেডান ক্লাবের তৎকালীন নেতা আলমগীর ও তাপসকে ম্যানেজ করে ওই ক্লাবে হাউজি চালাতেন সাঈদ। ২০০৭ সালের দিকে যুবলীগ কেন্দ্রীয় কমিটির এক প্রভাবশালী নেতা ও বর্তমান সংসদ সদস্যের সুনজরে ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হন তিনি। ওই নেতার সিদ্ধেশ্বরীর বাসায় বাজার করে দিতেন কাউন্সিলর সাঈদ। আর নেতার আশীর্বাদপুষ্ট হওয়ায় একসময় যুবলীগ মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক পদও বাগিয়ে নেন তিনি। এর পর ওয়ার্ড কমিটির সভাপতির পদ ছেড়ে ভারপ্রাপ্ত সভাপতি করা হয় হাসান উদ্দিন জামালকে।

স্থানীয়দের ভাষ্য, মূলত জামালের মাধ্যমেই আরামবাগ ক্লাব, দিলকুশা ক্লাব, ভিক্টোরিয়া ক্লাবে ক্যাসিনো-জুয়ার আসর বসাতেন সাঈদ। এ ছাড়া বিআইডব্লিউটিএ ভবনে টেন্ডারের একচ্ছত্র নিয়ন্ত্রণে জামালের পাশাপাশি কামরুল হাসান রিপন ছিল সাঈদের অংশীদার। বিআইডব্লিউটিএর ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক রিপনের বাড়ি চাঁদপুরে। জামালের বাড়ি দক্ষিণাঞ্চলে।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

টেকনাফে পথবিরোধে হামলায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

টেকনাফে পথবিরোধে হামলায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত সুপারভাইজার

ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত সুপারভাইজার

সরাইলে সংঘর্ষ থামলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্ভোগ কাটেনি

সরাইলে সংঘর্ষ থামলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্ভোগ কাটেনি

টেকনাফে অপহরণ মাদক দমনে টেকনাফে যৌথ অভিযানের সিদ্ধান্ত

টেকনাফে অপহরণ মাদক দমনে টেকনাফে যৌথ অভিযানের সিদ্ধান্ত

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

সরকারি ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে

বাংলাদেশকে সমতাভিত্তিক অর্থনৈতিক সম্পর্কে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে সমতাভিত্তিক অর্থনৈতিক সম্পর্কে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের নতুন দিকনির্দেশনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। একতরফা বাণিজ্য সুবিধা বা অনুদানের পরিবর্তে এখন বাণিজ্য, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তিতে সমতাভিত্তিক অংশীদারত্ব গড়ে তুলতে চায় ওয়াশিংটন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। শনিবার (৪ জুলাই) রাজধানীর শেরাটন হোটেলে যুক্তরাষ্ট্র দূতাবাস এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ যৌথভাবে অনুষ্ঠানের

পল্লী উন্নয়নের বার্তা ছড়িয়ে স্মারক ডাকটিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

পল্লী উন্নয়নের বার্তা ছড়িয়ে স্মারক ডাকটিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই স্মারক ডাক টিকিটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করা হয়। একই সঙ্গে একটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের

পে-স্কেল বাস্তবায়নে সফটওয়্যার জটিলতা, নতুন হিসাব সরকারের

পে-স্কেল বাস্তবায়নে সফটওয়্যার জটিলতা, নতুন হিসাব সরকারের

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হলেও এখনো এ-সংক্রান্ত গেজেট প্রকাশ হয়নি। ফলে নতুন বেতনের হার, কোন ধাপে বেতন বৃদ্ধি কার্যকর হবে, বিভিন্ন ভাতা কবে থেকে যুক্ত হবে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা কী ধরনের সুবিধা পাবেন—এসব বিষয়ে অনিশ্চয়তা কাটেনি। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। তবে গেজেট

প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্তে কমছে সরকারি ব্যয়

প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্তে কমছে সরকারি ব্যয়

ব্যয় সংকোচনের নীতির অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী ঐতিহ্যবাহী নৈশভোজ বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপ্যায়ন ব্যয়েও উল্লেখযোগ্য কাটছাঁট আনা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রতি বছর জাতীয় বাজেট পাসের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে নৈশভোজের আয়োজন করা হতো। সেখানে