
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ৪:২৮

বাংলাদেশ ব্যাংকের রির্জাভ চুরি সংক্রান্ত মামলা শেষ না হওয়া পর্যন্ত কোনো কথা বলা যাবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। রাজধানীর আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ওই বৈঠক হয়। সেখানে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক ও জনতা ব্যাংকের চেয়ারম্যান ও এমডিরা উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব