শনিবার, ২১ মার্চ, ২০২৬৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

শোভন-রাব্বানী মিথ্যা গল্প ফেঁদেছে: জাবি উপাচার্য

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০:২

শেয়ার করুনঃ
শোভন-রাব্বানী মিথ্যা গল্প ফেঁদেছে: জাবি উপাচার্য

উন্নয়ন প্রকল্প থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে এক কোটি ৬০ লাখ টাকা দেওয়ার অভিযোগটি শোভন-রাব্বানীর বানোয়াট গল্প বলে দাবি করেছেন জাবি ভিসি অধ্যাপক ফারজানা ইয়াসমিন। এ বিষয়ে তিনি শোভন-রাব্বানীকে চ্যালেঞ্জ করেছেন। আর ঘটনা তদন্ত করে দেখার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও আচার্যকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন তিনি। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপাচার্য তার বাসভবনে সাংবাদিকদের এ সব তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘টাকা-পয়সা নিয়ে তাদের সঙ্গে আমার কোনো কথা হয়নি। অর্থ লেনদেনের বিষয়টি বানোয়াট। তারা কার কাছে কমিশন পায় বা পায় না, তা আমি জানি না। এ বিষয়ে তারা আমাকে ইঙ্গিত দিলে আমি বলি, তোমরা টাকা-পয়সা নিয়ে কোনো আলাপ আমার সঙ্গে করবে না।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম ও তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপের ৪৫০ কোটি টাকার মধ্যে ২ কোটি টাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়—এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। এর পর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আর্থিক লেনদেনের এই অভিযোগ তদন্তসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু হয় ক্যাম্পাসে। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন উপাচার্য। উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগের মূল উদ্দেশ্য ছিল তারা ঠিকাদারদের কাছ থেকে কিছু কমিশন নেবে। কিন্তু তারা আমার কাছে এসে হতাশ হয়েছে। তারা প্রধানমন্ত্রীর কাছে যে চিঠি লিখেছে তা সম্পূর্ণ মিথ্যা।’

প্রধানমন্ত্রী বরাবর ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী যে খোলা চিঠি দিয়েছেন, সে বিষয়ে উপাচার্য বলেন, ‘তারা মিথ্যা গল্প ফেঁদেছে। আমি তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এ বিষয়ে আমি তদন্ত করতে বলব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে, মাননীয় আচার্যকে। উপাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রীর ক্ষোভ থেকে বাঁচতে ও নিজেদের অন্যায় ঢাকতে ছাত্রলীগ মিথ্যা গল্প সাজিয়েছে।’ তাই বিষয়টি খতিয়ে দেখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি।

আরও

রাতে ঝড়-বৃষ্টি, ঈদের ঈদের দিনেও আশঙ্কা-সতর্কতা

রাতে ঝড়-বৃষ্টি, ঈদের ঈদের দিনেও আশঙ্কা-সতর্কতা
গত বুধবার প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে ও গণমাধ্যমে দেয়া বক্তব্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী অভিযোগ করেন, জাবি ভিসি উন্নয়ন প্রকল্প থেকে শাখা ছাত্রলীগকে এক কোটি ৬০ লাখ টাকা দিয়েছেন এবং তার স্বামী ও ছেলে ছাত্রলীগকে ব্যবহার করে ‘কমিশন-বাণিজ্যে’ জড়িয়েছেন। গোলাম রাব্বানীর সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ভিসি ফারজানা ইসলাম দাবি করেছেন, বিভিন্ন সময় শোভন-রাব্বানী জাবি বিশ্ববিদ্যালয়ের কাছে নানা দাবি-আবদার করেছেন। তাদের সেসব অনৈতিক দাবি পূরণ করিনি আমরা। তাই হতাশ হয়েই এসব মিথ্যা গল্প প্রচার করছেন তারা।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য ১ হাজার ৪৪৫ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত উন্নয়নকাজের জন্য এ বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে ৫টি আবাসিক হল (তিনটি ছাত্র ও দুটি ছাত্রীনিবাস) নির্মাণের জন্য ৩৬৭ কোটি টাকার টেন্ডার চূড়ান্ত হয়েছে। সেই উন্নয়ন প্রকল্প থেকে ছাত্রলীগ কমিশন নেয় বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

  

আরও

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

সর্বশেষ সংবাদ

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং চাঁদাবাজির ঘটনা তুলনামূলকভাবে কমেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, এবারের ঈদে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২১ মার্চ) আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, “এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা যেনো জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।” তিনি আরও বলেন, দেশের মানুষ যে

দেশ ও বিশ্বের শান্তি কামনায় দেশব্যাপি দোয়া মোনাজাত

দেশ ও বিশ্বের শান্তি কামনায় দেশব্যাপি দোয়া মোনাজাত

সকালের ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত, যেখানে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শনিবার (২১ মার্চ) ভোর থেকেই মুসল্লিরা মসজিদে জড়ো হতে শুরু করেন। সকাল ৭টায় প্রথম জামাত শুরু হওয়ার আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদগাহ এলাকা পরিণত হয় মিলনমেলায়। ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে নামাজ আদায় করেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদের সদস্য,

ধর্মীয় আবহে সারাদেশে ঈদ উদযাপন

ধর্মীয় আবহে সারাদেশে ঈদ উদযাপন

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রাজধানী ঢাকায় এর কেন্দ্রবিন্দুতে পরিণত হয় হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান, যেখানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায়ের জন্য সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী