শুক্রবার, ৩ জুলাই, ২০২৬২০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সোহরাওয়ার্দী হাসপাতালের শৌচাগার যেন এডিসের লার্ভার কারখানা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০১৯, ৩:৪১

শেয়ার করুনঃ
সোহরাওয়ার্দী হাসপাতালের শৌচাগার যেন এডিসের লার্ভার কারখানা

ডেঙ্গু নিয়ে প্রতিদিনই সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে ছুটছেন অগণিত রোগী। আর সেই হাসপাতালই যদি এডিস মশার প্রজননের নিরাপদ জায়গা হয় তাহলে সেটি বাড়ায় আতঙ্ক। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের শৌচাগারে জমে থাকা পানিতে লার্ভায় ভরা। তার ওপর ঘুরে বেড়াচ্ছে মশা। ডেঙ্গু আতঙ্কের মধ্যে মশা দেখলেই আঁৎকে উঠছে যে কেউ। তার মধ্যে হাসপাতালে মশার প্রজনন হচ্ছে দেখে শঙ্কিত রোগী ও স্বজনরা।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর হাসপাতালপল্লীখ্যাত শেরে বাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য খোলা হয়েছে নতুন দুটি ওয়ার্ড। হাসপাতালের মূল ভবনের ভেতরে ৬ নম্বর ওয়ার্ডে পুরুষ ডেঙ্গু রোগীদের জন্য নতুন ওয়ার্ড। এ ওয়ার্ডটির বিপরীতেই রয়েছে একটি বাথরুম। ১২০৬ নম্বর বাথরুমটির ভেতরে প্রবেশ করতে দেখা গেল একটি নোংরা পরিবেশ।

ডান পাশে শেষ কক্ষটি শৌচাগার। কিন্তু তা ব্যবহার হয় না তেমন। শৌচাগারের মেঝেতে জমে আছে পানি। আর সেই পানিতে দেখা মিলল এডিসের লার্ভা। দেখা গেল, বিপুল পরিমাণ লার্ভা কিলবিল করছে এই বদ্ধ পানিতে। সেখান থেকে লার্ভাগুলো পরিনত হচ্ছে মশায়।

আরও

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় যোগ দিতে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় যোগ দিতে ঢাকা ত্যাগ করলেন স্পিকার
বদ্ধ অবস্থায় থাকা এই পানি কতদিন ধরে জমে আছে, তার উত্তর পাওয়া যায়নি বলতে পারেনি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কেউ। তবে শাহ আলম নামের এক রোগীর আত্মীয় জানান, তিনি পাঁচ দিন আগে তার ভাইকে নিয়ে এখানে এসেছেন। আসার পর থেকেই তিনি সেখানে পানি জমে থাকতে দেখেছেন। তবে সেখানে যে লার্ভা আছে, সেটি তিনি বুঝতে পারেননি। শুধু এই শৌচাগারটিই নয়, হাসপাতালের আরো বেশ কয়েকটি স্থানে দেখা মিলেছে জমে থাকা পানির। আর পানির অবস্থা দেখে মনে হয় তা বেশ কয়েকদিন ধরেই জমে আছে।

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে, ঈদের দিন সোমবার বিকাল পর্যন্ত এই হাসপাতালে ভর্তি ছিলেন ৩৮৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। শিশু ওয়ার্ডে ভর্তি আরো ১৬০ জন। এখন পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এক হাজার ৮২৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ১ হাজার ৪৪৫ জন।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বাথরুমে এডিসের লার্ভার বিষয়ে জানতে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তর কুমার বড়ুয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। গতকাল সোমবার এবং মঙ্গলবার তাকে বারংবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

বাংলাদেশিদের ভারত ভ্রমণে নতুন সুযোগ, ভিসা জটিলতা নিয়ে নতুন বার্তা

বাংলাদেশিদের ভারত ভ্রমণে নতুন সুযোগ, ভিসা জটিলতা নিয়ে নতুন বার্তা
এদিকে গত ২৮ জুলাই হাসপাতালটিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। তখনো হাসপাতালের বিভিন্ন জায়গায় পানি জমে থাকতে দেখা যায়। বিষয়টিকে তখন সিটি করপোরেশনের ঘাড়ে চাপিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। সেসময় তারা দুদককে বলে, সিটি করপোরেশনকে বারবার জানানোর পরেও তারা হাসপাতালে মশক নিধন ওষুধ ছিটায়নি।

এ বিষয়ে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন বলেন, ‘আমাদেরকে যতবার জানানো হয়েছে ততবার আমরা হাসপাতালে মশার ওষুধ ছিটিয়েছি। বর্তমানেও হাসপাতালটিতে সবদিকে নিয়মিত ওষুধ ছিটানো হয়। শুধু হাসপাতাল নয়, ডিএনসিসির কোনো এলাকা এখন আর মশক নিধন কর্মসূচির বাইরে নেই।’ এরপরও হাসপাতালের ভেতরে ওষুধ ছিটানোর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানালে তারা সহজেই ব্যবস্থা নিতে পারেন বলেও জানান ডিএনসিসির এ কর্মকর্তা।

এর কারণ হিসেবে তিনি বলেন, ‘হাসপাতালের ভেতরে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতির ছাড়া ওষুধ দিতে পারি না। কারণ সেখানে অনেক রোগী আছে। কর্তৃপক্ষ আমাদের জানালে আমরা অবশ্যই সেখানে মশার ওষুধ দিব।’

তবে এ প্রতিবেদকের কাছে জানার পর ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

গোয়ালন্দে প্রীতি ম্যাচে বরিশালের জয়

গোয়ালন্দে প্রীতি ম্যাচে বরিশালের জয়

লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, রাতেই ঝোড়ো হাওয়া বইবে

লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, রাতেই ঝোড়ো হাওয়া বইবে

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশিদের ভারত ভ্রমণে নতুন সুযোগ, ভিসা জটিলতা নিয়ে নতুন বার্তা

বাংলাদেশিদের ভারত ভ্রমণে নতুন সুযোগ, ভিসা জটিলতা নিয়ে নতুন বার্তা

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত আবারও ট্যুরিস্ট ভিসা চালু করায় আবেদনকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। ভিসা কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিড় বেড়েছে। গত ২৮ জুন পর্যটন ভিসা সেবা পুনরায় চালু হওয়ার পর অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক মানুষ আবেদন জমা দেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টায় ১ লাখ

১৫০ সামরিক কর্মকর্তার পুনর্বাসনের সিদ্ধান্ত

১৫০ সামরিক কর্মকর্তার পুনর্বাসনের সিদ্ধান্ত

বিগত সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক বৈষম্যের শিকার বলে বিবেচিত সশস্ত্র বাহিনীর ১৫০ জন কর্মকর্তার পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের আওতায় তারা পদোন্নতি, বকেয়া আর্থিক সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে বাস্তবায়ন করবে সশস্ত্র

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

জুলাই ও আগস্ট মাসে দেশে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও তিনি আশ্বস্ত করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্ষাকালে ডেঙ্গুর সংক্রমণ সাধারণত বৃদ্ধি পায়।

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’-এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয় থেকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম এই ভূখণ্ডে না হলেও তার হৃদয়ের বিশাল অংশজুড়ে ছিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, নজরুল শুধু একজন কবি

জুলাইয়ে এলপিজির দামে বড় স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমল

জুলাইয়ে এলপিজির দামে বড় স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমল

দেশের ভোক্তাদের জন্য স্বস্তির খবর এনে চলতি জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। বিইআরসির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। নতুন এ মূল্য জুলাই