শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬১১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ব্যাংকে তারল্য সংকট নেই

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০১৯, ১৫:৩১

শেয়ার করুনঃ
ব্যাংকে তারল্য সংকট নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যাংকে তারল্য সংকট নেই। ব্যাংকে টাকা আছে তবে লুটে খাওয়ার মতো টাকা নেই। নি আজ সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে সম্পূরক বাজেটের উপর সমাপনী ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, সম্পূরক বাজেটের আলোচনায় অংশ নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। কেউ কেউ বলেছেন, ব্যাংকে টাকা নেই। আমি বলছি টাকা থাকবে না কেন, টাকা আছে তবে লুটে খাওয়োর মতো টাকা নেই। শেখ হাসিনা বলেন, আর্থিক ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে বলেই উচ্চ প্রবৃদ্ধি অর্জনে বিশ্বে অনেক দেশের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারছি।। সরা বিশ্ব আজ অবাক হচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের বিষ্ময়।

তিনি বলেন, প্রতি বাজেটেই সরকারের উন্নয়নের অভিষ্ট লক্ষ্য অর্জন, জিডিপির প্রবৃদ্ধি, জনগণের চাহিদা ও আকাঙ্খার প্রতিফলন ইত্যাদি বিবেচনায় নিয়ে সরকারের রাজস্ব আদায় ও ব্যয় প্রাক্কলন করা হয়। এই প্রাক্কলন সংঙ্গত কারণেই একটু বেশি করা হয়। রাজস্ব হার প্রাক্কলনে অনেকটা উচ্চাভিলাসী হওয়ার প্রয়োজনীয়তাও রয়েছে। এটা সমৃদ্ধি আগামীর পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রেরণা যোগায়। গত এক দশকে বাংলাদেশের অগ্রযাত্রা অসম্ভবকে সম্ভব করার গল্প। কোন মানুষের যদি উচ্চাভিলাস না থাকে, সে কিছু অর্জন করতে পারে না। বিগত বছরগুলোকে বাজেট বাস্তবায়নের পরিসংখ্যান এই কথাই প্রমান করে, আমাদের লক্ষ্যসমূহ সব সময়ই বাস্তবভিত্তিক ছিল। যা পরবর্তীতে বাজেট আলোচনায় বিস্তারিত বলার সুযোগ রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাস্তবতার কারণেই বাজেটের কিছুটা সংশোধন, পরিবর্তন ও পরিমার্জনের প্রয়োজন হয় এবং প্রতিবছরই আমরা এটা করে থাকি। চলতি ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে যেসব সামষ্টিক অর্থনৈতিক অনুমানসমূহের উপর ভিত্তি করে প্রবৃদ্ধি ধরা হয়েছিল, পরবর্তীতে দেশীয় ও বৈশ্বিক নানা ঘটনার কারণে সেসব সামষ্টিক অর্থনৈতিক অনুমানসমূহের মধ্যে কিছুটা পরিবর্তন সাধিত হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের মূল বাজেট প্রণয়নকালে আমাদের সামষ্টিক অর্থনৈতিক সূচনাগুলোর মধ্যে জিডিপির প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৮ শতাংশ অনুমান করা হয়েছিল। সংশোধিত বাজেটে তা ৮ দশমিক ১৩ শতাংশ হবে বলে অনুমান করছি। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ দশমিক ৬ শতাংশ, যা আমরা সাফল্যজনকভাবে অতিক্রম করতে পারবো বলে আশা করছি। অপরদিকে মূল্যস্ফিতি ৫ দশমিক ৬ শতাংশ অনুমান করা হলেও সংশোধিত মূল্যস্ফিতি ধার্য্য করা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ এবং প্রাক্কলিত জিডিপি ২৫ লাখ ৩৭ হাজার ৮শ’ কোটি টাকার পরিবর্তে কিছুটা হ্রাস করে ২৫ লাখ ৩৬ হাজার ১৭৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রবৃদ্ধি যখন বৃদ্ধি পায় তখন মূল্যস্ফিতিও বৃদ্ধি পাওয়ার কথা, যেহেতু আমরা বাজেট পরিকল্পনা ও বাস্তবায়নে অত্যন্ত সতর্ক তাই সবসময় মূল্যস্ফিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।

আরও

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

শেখ হাসিনা বলেন, মূল বাজেটে রাজস্ব বাবদ প্রাক্কলিত ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা থেকে ২২ হাজার ৬৬৭ কোটি টাকা হ্রাস করে সংশোধিত বাজেটে ৩ লাখ ১৬ হাজার ৬১৩ কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। এরমধ্যে এনবিআর রাজস্ব বাবদ প্রাক্কলিত ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা থেকে ১৬ হাজার ২০১ কোটি টাকা হ্রাস করে সংশোধিত বাজেটে ২ লাখ ৮০ হাজার কোটি টাকা ননএনবিআর রাজস্ব বাবদ মূল বাজেটে প্রাক্কলিত ৯ হাজার ৭২৭ কোটি টাকা থেকে সংশোর্ধিত বাজেটে ১২৭ কোটি টাকা হ্রাস করে ১ হাজার ৬শ’ কোটি টাকা এবং কর বহির্ভূত রাজস্ব বাবদ মূল বাজেটে প্রাক্কলিত ৩৩ হাজার ২৫২ কোটি থেকে ৬ হাজার ৩৩৯ কোটি টাকা হ্রাস করে সংশোধিত বাজেটে ২৭ হাজার ১৩ কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। 

প্রধানমন্ত্রী বলেন, চলতি ২০১৮-১৯ অর্থবছরে প্রথম ৯ মাসে ১ লাখ ৮৬ হাজর ৩০৫ কোটি টাকা রাজস্ব সংগৃহীত হয়েছে, যা সংশোধিত লক্ষ্যমাত্রার প্রায় ৫৯ শতাংশ। মূলত ভ্যাট আইন বাস্তায়ন বিলম্বিত হওয়া এবং আমদানি কিছুটা কম হওয়ায় রাজস্ব আদায় কিছুটা হয়েছে। অর্থবছরের শেষে রাজস্ব সংগ্রহের গতিধারা বিবেচনায় নিয়েই মূলত রাজস্ব সংগ্রহের সংশোধিত লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে ব্যয় প্রাক্কলন ছিল ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা, ২২ হাজার ৩২ কোটি টাকা হ্রাস করে সংশোধিত বাজেটে ব্যয় প্রাক্কলন ৪ লাখ ৪২ হাজার ৫৪১ কোটি টাকা পূণনির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে পরিচালনসহ অন্যান্য ব্যয় বাবদ মূল বাজেটে প্রাক্কলিত ২ লাখ ৯১ হাজার ৫৭৩ কোটি টাকা থেকে ১৬ হাজার ৩২ কোটি টাকা হ্রাস করে ২ লাখ ৭৫ হাজার ৫৪১ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) বাবদ মূল বাজেটে প্রাক্কলিত ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা থেকে ৬ হাজার কোটি টাকা হ্রাস করে সংশোধিত বাজেটে ১ লাখ ৬৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বৈদেশিক উৎস থেকে প্রাপ্ত অর্থ সংশোধিত বাজেটে হ্রাস পেয়েছে ৯ হাজার কোটি টাকা। অভ্যন্তরিন উৎস থেকে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়োনো হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার ধারাবাহিকভাবে পরিচালন ব্যয়কে যৌক্তিকভাবে ন্যূনতম প্রবৃদ্ধি দিয়ে বাজেট বরাদ্দ ও ব্যয় নিশ্চিত করার কারণে পরিচালন খাতে দক্ষতা অর্জন হয়েছে। তা মূলত উন্নয়ন বাজেটে অধিক হারে সম্পদ সঞ্চালনের কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকারের যে অঙ্গীকার এবং কাঠামো রূপায়ন করে বৃহৎ প্রকল্পে বরাদ্দ নিশ্চিত করার উদ্যোগ বলে অনুমিত হয়। বাজেট প্রাক্কলনের সময় মোট বাজেট ঘাটতি সবসময় জিডিপি ৫ শতাংশের মধ্যে সীমিত রাখার চেষ্টা করা হয়। অনেক দেশে বাজেট ঘাটতি এরচেয়ে অনেক বেশি ধরা হলেও ধারাবাহিকভাবে আমরা ৫ শতাংশে ধরে রাখছি। তবে বাজেট বাস্তবায়নে প্রকৃত আয় ও ব্যয় হ্রাস পাওয়ার ফলে ঘাটতি কিছুটা কম হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রধানমন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থবছরের মূল বাজেটে প্রাক্কলিত ১ লাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা থেকে ৬৩৬ কোটি টাকা বাড়িয়ে সংশোধিত বাজেটে বাজেট ঘাটতি প্রাক্কলন করা হয়েছে ১ লাখ ২৫ হাজার ৯২৯ কোটি টাকা। জিডিপির ৫ দশমিক শূন্য শতাংশের মধ্যেই সীমিত রয়েছে। এই ঘাটতি ব্যয় আমরা মেটাবো বৈদেশিক উৎস থেকে নীট অর্থায়ন বাবদ ৪৩ হাজার ৩৯৭ কোটি টাকা এবং অভ্যন্তরিন উৎস থেকে নীট অর্থায়ন বাবদ ৭৮ হাজার ৭৪৫ কোটি টাকা সঞ্চালনের মাধ্যমে।

আরও

জাতিসংঘের মঞ্চে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের অভিষেক আজ

জাতিসংঘের মঞ্চে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের অভিষেক আজ

তিনি বলেন, সংবিধান অনুযায়ী সংশোধিত বাজেট প্রাক্কলনে যেসকল খাতে বরাদ্দ বৃদ্ধি পায় সেসকল খাতে অতিরিক্ত ব্যয়ের পরিমান সম্বলিত একটি সম্পূরক আর্থিক বিবৃতি সংসদে উপস্থাপন করতে হয়। আর্থিক বিবৃতিতে দায়যুক্ত ব্যয় এবং অন্যান্য ব্যয় প্রদর্শন করা হয়। সম্পূরক বাজেটে ৩৭টি মন্ত্রণালয় ও বিভাগে গড় বরাদ্দ ১৫ হাজার ১৬৬ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। ২৫টি মন্ত্রণালয় ও বিভাগে গড় বরাদ্দ ৩৭ হাজার ৩৪৮ কোটি টাকা হ্রাস পেয়েছে। সার্বিকভাবে নীট ২২ হাজার ৩২ কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত বরাদ্দে দাঁড়িয়েছে মোট ৪ লাখ ৪২ হাজার ৫৪১ কোটি টাকা। ৩৭টি মন্ত্রণালয় বা বিভাগের বিপরিতে সম্পূরক মঞ্জুরি বরাদ্দের দাবি ১৫ হাজার ১৬৬ কোটি টাকা, এরমধ্যে দায়যুক্ত ব্যয় ১ হাজার ১১৯ কোটি টাকা এবং অন্যান্য ব্যয় ১৪ হাজার ৪৭ কোটি টাকা।

শেখ হাসিনা বলেন, বাজেট যদি সঠিকই না হবে তাহলে মাত্র ১০ বছরের মধ্যে বাংলাদেশ এতো উন্নয়ন করলো কিভাবে। কেউ কেউ বলছেন বাজেট দিয়েছেন কিন্তু বাস্তবায়ন করতে পারেননি। যদি বাস্তবায়ন করতেই না পারতাম তাহলে, ২০০৮ সালে আমরা ৬১ হাজার কোটি টাকার বাজেট পেয়েছিলাম, এবার বাজেট ৫ লাখ কোটি টাক্ াছাড়িয়েছে। দক্ষতা অর্জন করতে পেরেছি বলেই এটা সম্ভব হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

পিরোজপুরে ভয়াবহ আগুনে পুড়ল ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান

পিরোজপুরে ভয়াবহ আগুনে পুড়ল ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান

ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে পিটিয়ে হত্যা

ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে পিটিয়ে হত্যা

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জনপ্রিয় সংবাদ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি, মানবতা, গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে কথা বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন কর্মসূচি ও বক্তব্যের বিষয় তুলে ধরেন। মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বিশ্বশান্তি, ফিলিস্তিনিদের অধিকার এবং জাতিসংঘের

সামাজিক সুরক্ষায় জাতিসংঘে ইউনিভার্সাল কার্ডের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

সামাজিক সুরক্ষায় জাতিসংঘে ইউনিভার্সাল কার্ডের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে সামাজিক সুরক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, প্রযুক্তিগত বৈষম্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রায়নও

বাংলাদেশ মেরামতে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ মেরামতে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতে সরকার রিকভারি, রেস্টারেশন ও রিকনস্ট্রাকশন—এই তিনটি স্তম্ভের কৌশল অনুসরণ করছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলায় দেওয়া ভাষণে তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে দীর্ঘ সময়ের শাসনের অবসানের পর বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

সরকারি হাসপাতালগুলোতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স্বাস্থ্য ক্যাডারের এ নিয়োগে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। এমবিবিএস ও বিডিএস বা সমমানের ডিগ্রিধারীরা আগামী ১ অক্টোবর সকাল থেকে অনলাইনে আবেদন

গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ জানালেন মন্ত্রী

গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ জানালেন মন্ত্রী

গঙ্গা নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ। প্রস্তাবিত চুক্তিতে গ্যারান্টি ক্লজ বা নিশ্চয়তা ধারা রাখার পাশাপাশি দেশের স্বার্থ সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব