শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬১১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ওসির দায়িত্ব পাচ্ছেন অ্যাডিশনাল এসপি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ১৮:৫

শেয়ার করুনঃ
ওসির দায়িত্ব পাচ্ছেন অ্যাডিশনাল এসপি

থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে এবার অতিরিক্ত পুলিশ সুপারদের (অ্যাডিশনাল এসপি) পদায়নের চিন্তাভাবনা চলছে। এ নিয়ে পুলিশ সদর দফতর নীতিগতভাবে অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে। তবে এর প্রতিবাদ করছেন নন-ক্যাডার কর্মকর্তারা। প্রকাশ্যে মুখ না খুললেও ভেতরে ভেতরে তারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া যায় কি না সে ব্যাপারেও নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। গত শুক্রবার বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জরুরি সভা ডেকে বিষয়টি আলোচনা করেছে বলে জানা গেছে। সদস্যরা এ বিষয়ে তীব্র ক্ষোভ জানিয়ে প্রতিবাদের অংশ হিসেবে আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছেন। 

থানায় অ্যাডিশনাল এসপি নিয়োগ দেয়ার খবরে নন-ক্যাডার পুলিশ সদস্যদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করলেও এ বিষয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না। এর আগে এএসপি নিয়োগের বিষয়ে একবার সিদ্ধান্ত হয়েছিল। তখনো নন-ক্যাডার কর্মকর্তাদের ক্ষোভের মুখে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। পুলিশের একাধিক কর্মকর্তা জানান, থানার ওসি পদে অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ দেয়া হলে নানা ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি হবে। ওসিরা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পরোয়ানা ও আদেশ তামিল করেন। ওসিরা অ্যাডিশনাল এসপি পদমর্যাদার হলে তাদের সাথে মেট্রোপলিটন বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের পদমর্যাদার বিরোধ দেখা দেবে। তারা জানান, থানায় ওসি পদে অ্যাডিশনাল এসপি ও তিনজন পরিদর্শকের পদ তৈরি হলে সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পুলিশ সুপারদের পদায়ন কোথায় হবে। সার্কেলে সহকারী পুলিশ সুপার বা জোনের সহকারী কমিশনার পদে কারা থাকবেন, পুলিশ সুপার কারা হবেন সেটাও নির্ধারিত হয়নি। এ ক্ষেত্রে থানায় অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ হলে বড় ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়গুলো আগেই মীমাংসা হওয়া জরুরি। 

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, ২০০৭ সালে থানায় অফিসার ইনচার্জ পদে বিসিএস ক্যাডার কর্মকর্তা বা সহকারী পুলিশ সুপারদের (এএসপি) নিয়োগ দেয়ার প্রথম নীতিগত সিদ্ধান্ত হয়। পরে নন-ক্যাডার কর্মকর্তাদের আপত্তির মুখে সেটা বাস্তবায়ন হয়নি। পরে ২০১০ সালের আগস্ট মাসে থানায় অফিসার ইনচার্জ হিসেবে এএসপি পদমর্যাদার একজন ক্যাডার কর্মকর্তাকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়। তা ছাড়া ২০০৯ সালে অনুমোদন হওয়া ডিএমপির অর্গানোগ্রামে থানায় অফিসার ইনচার্জ হিসেবে পরিদর্শকের পরিবর্তে সহকারী কমিশনার (এসি) বা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের দায়িত্ব পালন করার কথা বলা হয়। পাশাপাশি প্রতিটি থানায় তিনজন করে পরিদর্শক দেয়ার কথাও বলা হয়। পদগুলো হচ্ছে পরিদর্শক প্রশাসন, পরিদর্শক তদন্ত ও পরিদর্শক অপারেশন। পরে নন-ক্যাডার কর্মকর্তাদের আপত্তির মুখে থানায় এসি বা এএসপি পদায়ন করা হয়নি। তবে থানায় অফিসার ইনচার্জ পদের পাশাপাশি একজন করে পরিদর্শক তদন্ত ও পরিদর্শক অপারেশন নিয়োগ দেয়া হয়। বর্তমানে দেশের প্রায় সব থানায় তিনজন করে পরিদর্শক দায়িত্ব পালন করছেন।

আরও

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০১৬ সালে পুলিশের শীর্ষপর্যায়ের সভায় থানায় এএসপি নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়। ওই বছর পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দিয়ে বিষয়টি ঘোষণা দেয়ার চেষ্টা হয়। কিন্তু নন-ক্যাডার পুলিশ সদস্যদের আপত্তির মুখে ওই ঘোষণা আসেনি। ওই বছরের অক্টোবরে পরীক্ষামূলকভাবে মতিঝিল, শাহবাগ ও গুলশান থানায় একজন করে সহকারী কমিশনার নিয়োগ দেয়া হয়। কিন্তু নন-ক্যাডার কর্মকর্তারা তাদের দায়িত্ব বুঝিয়ে দেননি। ২০১৬ সালের নভেম্বর মাসে ঢাকা, ময়মনসিংহ ও রংপুর রেঞ্জের ২৫ থানায় এএসপি নিয়োগ দেয়া হয়। এ ছাড়া গুলশান থানার তৎকালীন ওসি সিরাজুল ইসলামকে সহকারী কমিশনার পদোন্নতি দিয়ে তাকে ওসির দায়িত্বে রাখা হয়। সিরাজুল ইসলাম ওই সময় পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ওই সময় ওসি পদে ক্যাডার কর্মকর্তা নিয়োগ দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানায় পুলিশ অ্যাসোসিয়েশন। তাদের ১০ সদস্যের প্রতিনিধিদল তৎকালীন আইজিপি শহীদুল হকের সাথে দেখা করে ওই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের তৎকালীন সিনিয়র সচিবকে গণভবনে ডেকে ওসি পদে এএসপি নিয়োগ না দেয়ার জন্য বলেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কয়েকজন ওসি বলেন, থানার ওসি পদে থাকা পরিদর্শকেরা এখন প্রথম শ্রেণীর পদমর্যাদা পাচ্ছেন। তারা যথেষ্ট দক্ষতা ও আন্তরিকতার সাথে ওসির দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো সমস্যা হচ্ছে না। এই অবস্থায় আমরা জেনেছি থানায় অতিরিক্ত পুলিশ সুপারকে থানায় ওসির দায়িত্ব দেয়া হবে। এতে নন-ক্যাডার কর্মকর্তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। বিষয়টি বাস্তবায়িত হলে নন-ক্যাডার কর্মকর্তাদের মধ্যে পেশাদারিত্বের প্রতি অশ্রদ্ধা দেখা দিবে বলে মনে করেন ওই সব ওসি। তারা বলেন, এখন থানায় বহু কনস্টেবলও আছেন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ মাস্টার্স পাস করা। তাদের স্বপ্ন থাকে ইউনিটের প্রধান হওয়া বা ওসির দায়িত্ব পালন করা। কনস্টেবলরা পদোন্নতি পেয়ে এএসআই, এসআই ও পরে ইন্সপেক্টর হয়ে ওসির দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু থানায় অ্যাডিশনাল এসপি নিয়োগ দেয়া হলে তাদের সেই আকাক্সক্ষা কখনোই বাস্তবায়ন হবে না। ফলে তাদের মধ্যে হতাশা দেখা দেবে। বিষয়টি সম্পর্কে কথা বলার জন্য পুলিশ সদর দফতরের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

ইনিউজ ৭১/এম.আর

আরও

জাতিসংঘের মঞ্চে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের অভিষেক আজ

জাতিসংঘের মঞ্চে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের অভিষেক আজ

জনপ্রিয় সংবাদ

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

পিরোজপুরে ভয়াবহ আগুনে পুড়ল ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান

পিরোজপুরে ভয়াবহ আগুনে পুড়ল ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান

ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে পিটিয়ে হত্যা

ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে পিটিয়ে হত্যা

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি, মানবতা, গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে কথা বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন কর্মসূচি ও বক্তব্যের বিষয় তুলে ধরেন। মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বিশ্বশান্তি, ফিলিস্তিনিদের অধিকার এবং জাতিসংঘের

সামাজিক সুরক্ষায় জাতিসংঘে ইউনিভার্সাল কার্ডের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

সামাজিক সুরক্ষায় জাতিসংঘে ইউনিভার্সাল কার্ডের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে সামাজিক সুরক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, প্রযুক্তিগত বৈষম্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রায়নও

বাংলাদেশ মেরামতে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ মেরামতে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতে সরকার রিকভারি, রেস্টারেশন ও রিকনস্ট্রাকশন—এই তিনটি স্তম্ভের কৌশল অনুসরণ করছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলায় দেওয়া ভাষণে তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে দীর্ঘ সময়ের শাসনের অবসানের পর বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

সরকারি হাসপাতালগুলোতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স্বাস্থ্য ক্যাডারের এ নিয়োগে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। এমবিবিএস ও বিডিএস বা সমমানের ডিগ্রিধারীরা আগামী ১ অক্টোবর সকাল থেকে অনলাইনে আবেদন

গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ জানালেন মন্ত্রী

গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ জানালেন মন্ত্রী

গঙ্গা নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ। প্রস্তাবিত চুক্তিতে গ্যারান্টি ক্লজ বা নিশ্চয়তা ধারা রাখার পাশাপাশি দেশের স্বার্থ সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব