বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬২৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০১৯, ১৯:৭

শেয়ার করুনঃ
এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা হবে আগের তুলনায় স্বস্তিদায়ক। সড়কে কোথাও যানজট নেই। আশঙ্কাও নেই। তবে আজ থেকে গাড়ির চাপ বাড়বে। শুক্রবার দুপুরে রাজধানীর গাবতলী আন্ত:জেলা বাস টার্মিনাল মোবাইল কোর্টে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি। মন্ত্রী বলেন, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, বিআরটিএ ভিজিলেন্স টিম, মোবাইল কোর্ট কাজ করে যাচ্ছে যেন ঈদে মানুষ ভালোভাবে বাড়ি যেতে পারে। সড়কে যাতে যানজট না হয় সেজন্য গাড়ি চালকদের দায়িত্ব বেশি। চালকরা যাতে অধৈর্য না হন, রমজানের সংযম যেন সড়কে গাড়ি চালনার ক্ষেত্রে ধরে রাখেন সেজন্য মালিকপক্ষের উচিত চালকদের কাউন্সেলিং করা। তিনি বলেন, পরিবহনে যেন চাঁদাবাজি না হয় এজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছি। চাঁদাবাজি হলে আমাদের র্যাব, পুলিশ, মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিমকে জানান যথাযথ ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে আমাকে জানান ব্যবস্থা নেব।ওবায়দুল কাদের বলেন, আমি নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, যেন ফেরি পারাপারের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কোথাও যদি চাঁদাবাজির ঘটনা ঘটে তাহলে বিআরটিএ, র্যাব পুলিশ ও ভিজিলেন্স টিমকে জানাবেন। অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এসি টিকিটের দাম বেশি রাখার ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে পারছে না বিআরটিএ। ৮০০ টাকার টিকিট নেয়া হচ্ছে ১৫ শ' টাকা। এসি ভাড়ার শৃঙ্খলায় সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, এ ব্যাপারে অবশ্যই বিআরটিএকে ব্যবস্থা নেয়া উচিত ছিল। এখানে মালিক ও শ্রমিক নেতারা আছেন। তাদের বিশেষভাবে অনুরোধ করব, এসি টিকিটের ভাড়া যেন রিজেনেবল থাকে। বিবেকের অনুশাসন যেন মানা হয়। বিআরটিসি কর্তৃপক্ষকেও আমি একই কথা বলেছি। বাস কাউন্টারে মালিকদের ভাড়ার চার্ট থাকলেও বিআরটিএ-এর নির্ধারিত ভাড়ার চার্ট নেই জানতে চাইলে মন্ত্রী বিআরটিএ চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকরা যখন উত্থাপন করেছে তা মিথ্যা বলার সুযোগ নেই। এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণে তাৎক্ষণিক নির্দেশনা দেন তিনি। এ সময় বিআরটিএ চেয়ারম্যান, ট্রাফিক পশ্চিম বিভাগের ডিসি, পরিবহন মালিক ও শ্রমিকপক্ষের নেতারা উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/এম.আর

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

সর্বশেষ সংবাদ

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

এ সম্পর্কিত আরও পড়ুন

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন করে গঠন হতে যাওয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর সঙ্গে বিলুপ্ত হতে যাওয়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কোনো সংস্পর্শ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, র‍্যাব বিলুপ্ত হওয়ার পর নতুন করে এসআরবি গঠন করা হচ্ছে।

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধীদলকে সঙ্গে নিয়ে দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলা করা হবে। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে জনগণের যে ভোগান্তি হচ্ছে, সে বিষয়ে সরকার সচেতন বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে সাধারণ মানুষ যে সমস্যার মধ্যে পড়েছেন, তা সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তবে এই সংকট বর্তমান

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। পরে বিলটির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। বিরোধী দলের আপত্তির মধ্যেই আলোচনা শেষে বিলটি সংসদে পাস

দুর্নীতিমুক্ত বিচার বিভাগে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

দুর্নীতিমুক্ত বিচার বিভাগে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার জোর আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে প্রধান বিচারপতিকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। অন্যথায় সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বার সভাপতি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায় করা যাবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন বছরের মধ্যে প্রতিষ্ঠানটিকে এই অর্থ পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে আগে জারি করা