বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সৌদি বাদশাহর আমন্ত্রণ শেখ হাসিনাকে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০১৯, ৪:৩২

শেয়ার করুনঃ
সৌদি বাদশাহর আমন্ত্রণ শেখ হাসিনাকে
সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ চলতি রমজানের শেষ নাগাদ মক্কায় অনুষ্ঠেয় ১৪তম ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। খবর বাসসের ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত সৌদি রাষ্ট্রদূত আমের ওমর সালেম বৃহস্পতিবার গণভবনে বাদশাহর আমন্ত্রণ পত্রটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম একথা জানান।ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সম্মেলনে তার উপস্থিতির বিষয়ে রাষ্ট্রদূতকে আশ্বস্থ করেছেন।সৌদি দূত প্রধানমন্ত্রীকে বলেন, সৌদি বাদশাহ তাকে আন্তরিকতার সঙ্গে ওআইসি সম্মেলনে যোগদানের আমন্ত্রণ এবং একইসঙ্গে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রী তাকে আমন্ত্রণ জানানোর জন্য সৌদি বাদশাহের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।বৈঠকে বাংলাদেশ এবং সৌদি আরবের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে এখন বাংলাদেশের একটি বিশেষ সম্পর্ক বজায় রয়েছে।তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে আমরা বিশেষ মূল্য দিয়ে থাকি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
উত্তরে ভারপ্রাপ্ত সৌদি রাষ্ট্রদূত বলেন, তার দেশও বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে মূল্য দেয়।প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।এই পবিত্র মাহে রমজানের শেষ নাগাদ মক্কা নগরীতে ১৪তম ওআইসি সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।সদস্যপদ স্থগিত করার কারণে সিরিয়া ছাড়া ৫৭টি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানগণ এই সম্মেলনে যোগদান করবেন। সম্মেলনে ফিলিস্তিন ইস্যুসহ কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হতে পারে।সম্মেলনের মক্কা ঘোষণায় ইসলামিক রাষ্ট্রগুলোর জন্য প্রযোজ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলী অর্ন্তভূক্ত হতে পারে এবং ওআইসি সদস্য রাষ্টগুলোর ঐক্য এবং সংহতি বজায় রাখার অঙ্গীকার অব্যাহত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হতে পারে।পবিত্র মক্কা নগরীর দিকে তাক করে থাকা ব্যালেস্টিক মিসাইলের বিষয় নিয়ে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী বৈঠকের তিন বছর পর এবারের ১৪তম ওআইসি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।১৩ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের এপ্রিলে তুরষ্কের ইস্তানবুলে। যাতে ৫০টি দেশ অংশগ্রহণ করে।ওআইসি হচ্ছে জাতিসংঘের পরেই সর্ববৃহৎ আন্তর্জাতিক সরকারি সংস্থা, চারটি মহাদেশের ৫৭টি দেশ যার সদস্য। এটি মুসলিম বিশ্বকে প্রতিনিধিত্ব করে এবং তাঁদের স্বার্থরক্ষা করে চলে।

আরও

ফস্টারিং দ্য ফিউচার টুগেদারে জুবাইদা, মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ

ফস্টারিং দ্য ফিউচার টুগেদারে জুবাইদা, মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

ফুডপান্ডার এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ফুডপান্ডার এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

চা-শ্রমিকের ভাতায় অনিয়ম, ৩০ জনের লিখিত অভিযোগ

চা-শ্রমিকের ভাতায় অনিয়ম, ৩০ জনের লিখিত অভিযোগ

জনপ্রিয় সংবাদ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

এ সম্পর্কিত আরও পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ—স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন নতুন বিধিমালা ও আচরণবিধি প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও ২০২৬ সালের স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত বিধিমালা প্রকাশ করা হয়েছে।  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনতে চুক্তি করতে যাচ্ছে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। বিষয়টি ঢাকাস্থ মার্কিন দূতাবাস নিশ্চিত করেছে।  মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বোয়িং ও বিমানকে আরও ১১টি বাণিজ্যিক উড়োজাহাজ কেনার চুক্তির জন্য অভিনন্দন জানিয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের সময় মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে জুলি বিশপ সাক্ষাৎ করতে গেলে রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়।  নতুন হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া যাত্রীপ্রতি

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম বেশিরভাগ প্রশ্নের উত্তর না দিলেও মাকছুদা বিভিন্ন বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলাটি শেরেবাংলা নগর থানায় করা হলেও তদন্তের দায়িত্ব ইতোমধ্যে ডিবির কাছে হস্তান্তর করা