সোমবার, ২৯ জুন, ২০২৬১৬ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

দেশে প্রথমবারের মত প্রাইভেট ট্রেনের প্রস্তাব

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ মে ২০১৯, ৫:২২

শেয়ার করুনঃ
দেশে প্রথমবারের মত প্রাইভেট ট্রেনের প্রস্তাব

ঢাকা-দেওয়ানগঞ্জ (জামালপুর) রেলপথে আন্তঃনগর ট্রেন চালাতে চায় বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানি লিমিটেড। এ জন্য ৫০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। তবে রেল কর্তৃপক্ষকে চা‌হিদামতো রাজস্ব দিতে রা‌জি হচ্ছে না ইউনাইটেড। বছরে কী প‌রিমাণে আয় হবে সে বিষয়েও ধারণা নেই তাদের। বুধবার (৮ মে) রেলপথ মন্ত্রণালয়ে এ নিয়ে এক ঘণ্টার এক বৈঠক হয়। যেখানে রেলমন্ত্রী ইউনাইটেডকে ‘সেবাখাত’ ধরে তাদের এ ধরনের সেবা দিতে এ‌গিয়ে আসার আহবান জানান।

‌দেশে প্রথম প্রাইভেট ট্রেনের প্রস্তাব দেওয়া ইউনাইটেড গ্রুপ ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে তিন জোড়া অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন নিজেদের খরচে চালানোর প্রস্তাব দিয়ে আসছে দেড় বছর আগে থেকে। বেসরকা‌রি আরেক‌টি প্র‌তিষ্ঠান ভিনাইল ওয়ার্ল্ডও দেশে যেকোনো রুটে প্রাইভেট ট্রেন চালাতে চায়। তারাও রেলও‌য়েকে প্রস্তাব দিতে যাচ্ছে। এক্ষেত্রে তারা হাই‌স্পিড ট্রেন চালাতে চায়। তাদের পছন্দের রুট ঢাকা চট্টগ্রাম। এ নিয়ে দেশে দু‌টি ব্যবসায়ী গ্রুপ ব্যক্তিমালাকানায় শুধু রেলও‌য়ের লাইন ও স্টেশন ব্যবহার করে ট্রেন চালানোর আগ্রহ দে‌খিয়েছে। ইউনাইটেডের প্রস্তা‌ব নিয়ে রেল মন্ত্রণালয়ের বৈঠকে মন্ত্রীর সঙ্গে জামালপুর জেলার সব সংসদীয় আসনের এম‌পি-প্র‌তিমন্ত্রী যোগ দেন।

বৈঠকে থাকা একজন সংসদ সদস্য ফ‌রিদুল হক দুলাল বলেন, ‘ইউনাইটেড প্রস্তাব দিলেও রেলও‌য়েকে তাদের আয়ের কত অংশ দেবে এ নিয়ে নি‌র্দিষ্ট করে কিছু বলতে পারে‌নি। আবার রেলের প্রস্তাবেও সায় দেয়নি। তারা ৫০০ কো‌টি টাকা বি‌নিয়োগ করবে বলে রেলকে কিছু দেবে না সেটা তো হতে পারে না।’ এ কারণে বৈঠকে থাকা সংসদ সদস্যরা কম আগ্রহ দে‌খিয়েছেন। প্রায় ৫৫ মি‌নিটের বৈঠক শেষে এক ধরণের মুলতবী করে শেষ করা হয়- বলেন এম‌পি দুলাল। ইউনাইটেড গ্রুপ সূত্র জানায়, তারা ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে তিন জোড়া অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন চালাতে চায়। এই ট্রে‌নের গ‌তি ৮০ কিলোমিটার হবে। এজন্য রেলপ‌থের কিছু উন্নয়ন কাজ তারা করে দেবে।

আরও

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা, স্থলবন্দর পরিচালনাসহ বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে ইউনাইটেডের। রেলপথ মন্ত্রণালয়কে দেওয়া লিখিত প্রস্তাবে ইউনাইটেড কোম্পানি উল্লেখ করেছে, তারা নিজস্ব অর্থায়নে আমেরিকা বা কানাডা থেকে ইঞ্জিন এবং চীন ও ইন্দোনেশিয়া থেকে বগি সংগ্রহ করবে। প্রাথমিকভাবে ২২টি বগি দিয়ে যাত্রা শুরু করতে চায় ইউনাইটেড কোম্পানি। ঢাকা থেকে দেওয়ানগঞ্জের দূরত্ব ২১২ কিলোমিটার। এই রেলপথে সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বেগে ট্রেন চালানো যায়। রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার (জামালপুর) রুটে বর্তমানে তিন জোড়া আন্তঃনগর এবং তিন জোড়া মেইল ট্রেন চলে। ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জ রুটে আরও দুই জোড়া লোকাল ট্রেন চলে। মোট আট জোড়া ট্রেনের মাধ্যমে ৪৯ লাখ ৯০ হাজার ৮১৬ জন যাত্রী পরিবহন করে গত অর্থবছরে (২০১৬-১৭) রেলওয়ে আয় করেছে ৫৯ কোটি ৯ লাখ ৭৯ হাজার ৯১৭ টাকা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এ‌দিকে ভিনাইল ওয়াল্ড গ্রুপ ঢাকার বিমানবন্দর সড়ক নিজস্ব ১০০ কো‌টি টাকা দিয়ে বিউ‌টি‌ফিকেশনের কাজ করছে। তারা দেশের রেলপথে হাই‌স্পিড ট্রেন নামাতে চায়। এ নিয়ে তাদের প্রস্তাবনাও প্রস্তুত। চীনের সহযো‌গিতায় তারা অত্যাধু‌নিক ট্রেন ও কোচ প‌রিচালনা করবে। তাদের প‌রিকল্পনায় দেশের প্রধান প্রধান রেলও‌য়ে স্টেশন‌ আধু‌নিকায়নের প্রস্তাবও রয়েছে। বৈঠকে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘বেসরকারিভাবে ট্রেন চালালে তাদের সেবার মানসিকতা থাকতে হবে। এরকম প্রাইভেট ট্রেনের ক্ষেত্রে বিষয়টি মন্ত্রিপরিষদ এবং প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হবে। দেশের শিগগিরই ২০০টি কোচ ও কয়েকটি ইঞ্জিন ভাড়ায় আনা হবে। যা দিয়ে অন্তত নতুন ১৫টি ট্রেন চালু করা যাবে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

  

আরও

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

সর্বশেষ সংবাদ

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

হিলিতে উৎসবমুখর পরিবেশে নীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

হিলিতে উৎসবমুখর পরিবেশে নীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন বাস্তবায়নের জন্য বর্তমান বাজেটকে অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কৃষি খাতে আগের তুলনায় বরাদ্দ বাড়ানো হলেও তা দেশের প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। কৃষিকে আরও শক্তিশালী করতে জাতীয় আয়ের (জিডিপি) তুলনায় কৃষি খাতে বরাদ্দ ৫-৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭-৮ শতাংশে উন্নীত করা প্রয়োজন। সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনবে। তিনি বলেন, এই বাজেট বাস্তবসম্মত, ভারসাম্যপূর্ণ এবং জনগণের প্রয়োজন বিবেচনায় প্রণয়ন করা হয়েছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এবারের বাজেটে ৬১টি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করায় বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়েছে। বাজেট

ভারতের পর্যটন ভিসা চালু, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

ভারতের পর্যটন ভিসা চালু, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। গতকাল রোববার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ এ সংক্রান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়। সোমবার (২৯ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা নেওয়া শুরু হলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে আবেদনকারীদের দীর্ঘ সারি দেখা যায়। পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

বাংলাদেশের শিল্প-সংস্কৃতির অন্যতম পথিকৃৎ, বরেণ্য চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক এবং শিল্পী-সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ তাঁর অবদানের কথা স্মরণ করছেন। মুস্তাফা মনোয়ার গত ১৪ জুন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নীত করে ৯ম গ্রেডে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষকদের দীর্ঘদিনের এই দাবিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, রংপুর-৬ আসনের