মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ইলিশের গায়ে বৈশাখী উত্তাপ!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০১৯, ২২:৫২

শেয়ার করুনঃ
ইলিশের গায়ে বৈশাখী উত্তাপ!

দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখ মানেই যেনো পান্তা-ইলিশ খাওয়ার ধুম। কিছু মানুষের এই ভ্রান্ত ধারণাকে পুঁজি করেই কিছু অসাধু ব্যবসায়ী কারাসাজিতে বাজারে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে ইলিশ। আজ শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার, হাতিরপুল বাজার, মিরপুর-৬নং বাজার ও মোহাম্মদপুর টাউনহল বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, বাজারে পর্যাপ্ত ইলিশের সরবরাহ থাকলেও সরবরাহ কম থাকার অজুহাত দেখিয়ে অনেকটা ইচ্চমতো হাকা হচ্ছে ইলিশের দাম। তবে দাম বেশি হলেও ক্রেতারাও থেমে নেই। বেশি দাম দিয়েই কিনছেন ইলিশ। বাজারে প্রতিটি ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২৫০০ টাকায়। যা সপ্তাহখানেক আগে বিক্রি হয়েছে ১২০০ থেকে ১৪০০ টাকায়। প্রতি পিস ৯০০ থেকে ১কেজি ওজনের ইলিশের দাম হাকানো হচ্ছে ৩২০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ২৫০০ টাকায়। বাজারে সামান্য পরিমাণ বড় সাইজের ইলিশ থাকলেও দাম হাকানো হচ্ছে ৫০০০ থেকে ৫৫০০ টাকা।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, বাজারে ব্যাপক ইলিশের চাহিদা রয়েছে। তবে যে পরিমাণ ইলিশের চাহিদা বাজারে রয়েছে সে পরিমাণ সরবরাহ বাজারে নেই। তাই ইলিশের দাম কিছুটা বেশি। কারওয়ানবাজারের মৎস্যব্যবসায়ী শের মোহাম্নিন বলেন, বৈশাখ উপলক্ষে বাজারে ইলিশের চাহিদা বেড়েছে। কিন্তু বাজারে ইলিশের সরবরাহ কম। তাছাড়া আমরাতো আর মাছ ধরে আনি না। আমরা ঘাট থেকে যেমন দামে আনি তেমন দামেই বিক্রি করি। মিরপুর-৬নং বাজারের মৎস্যব্যবসায়ী করিম মিয়া বলেন, সারা বছরে এই পহেলা বৈশাখেই ইলিশের বেচাকেনা সবচেয়ে ভালো হয়। বছরে এই এক সপ্তাহেই একটু দাম বেশি রাখা হয়। আর সারা বছরইতো ন্যায্যমূল্য ইলিশ বিক্রি করা হয়। অন্য সবার মত আমাগোওতো বৈশাখ আছে। এই সময় একটু লাভ না হইলে পোলাপান নিয়ে বৈশাখ করমু কেমনে।

হাতিরপুল বাজারে গিয়ে দেখা যায় কারওয়ানাবাজারের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ জানতে চাইলে বাজারের মৎস্যব্যবসায়ী আসলাম সিকদার বলেন, বৈশাখ উপলক্ষে এক সময় আমরা দুই তিন মাস ধরে ফ্রিজে ইলিশ সংরক্ষণ করতাম। গত দুই বছর ফ্রিজে ইলিশ রেখে অনেকেই ধরা খেয়েছেন। এ কারণে এবার মজুদের পরিমাণ কম। যার ফলে বাজারে ইলিশের দাম কিছুটা চড়া। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে ইলিশ না খাওয়ার জন্য আহ্বান জানানোর পর বিগত দুবছর ইলিশের দাম কিছুটা নিয়ন্ত্রিত ছিল। কিন্তু এ বছর ফের দেখা গেছে ইলিশের বাজারে অস্থিতিশীল অবস্থা। বৈশাখে কেনো ইলিশ খেতে হবে এমন প্রশ্নের জবাবে কারওয়ানবাজারে বাজার করতে আসা বেসরকারী কোম্পানির কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বৈশাখে ইলিশ খেতে হবে এমন কোনো বাধাধরা নিয়ম নেই। তবে আমরা সেই ছোটবেলা থেকেই দেখে আসছি পহেলা বৈশাখ মানেই পান্তা-ইলিশ ও বাহারি রকমের ভর্তার পসরা। কিন্তু এটা আসলে কোনো নিয়ম না যে ইলিশ খেতেই হবে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

খালেদা জিয়ার ভাষণে উঠে এসেছিল বাংলাদেশের বৈশ্বিক অগ্রাধিকার

খালেদা জিয়ার ভাষণে উঠে এসেছিল বাংলাদেশের বৈশ্বিক অগ্রাধিকার

হাতিরপুল বাজারে দেখা হয় গৃহিণী শেলী চোধুরীর সাথে। ৩৫০০ টাকা খরচ কিরে কিনেছেন দুটি ইলিশ মাছ। তিনি বলেন, বাচ্চারা বায়না ধরেছেন পহেলা বৈশাখে ইলিশ খাবে। তাই দামের দিকে আর তাকাইনি। যদিও অন্যান্য সময়ের চেয়ে ইলিশের দাম অনেক বেশি। ইলিশের দাম আকাশচুম্বী হওয়ার কারণে অনেকেই মুখ গোমরা করে ইলিশ না কিনেই ফিরেছেন বাড়ী তেমনই একজন শুক্কুর মিয়া। তিনি বলেন, আমি প্রতি সপ্তাহে শুক্রবার বাজার করতে হাতিরপুল বাজারে আসি।গত সপ্তাহে ইলিশ কিনব বলেও কেনা হয়নি। যে দাম তাতে আর ইলিশ কেনা হলো না। আজ শুক্রবার ইলিশের নিয়ত করে আসলাম কিন্তু দাম পাক্কা দ্বিগুণ। আমাদের মতো মধ্যবিত্তদের ইলিশ খাওয়া সাজে না।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

  

জনপ্রিয় সংবাদ

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

সর্বশেষ সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চান উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল

সর্বজনীন পেনশনে প্রথমবার নতুন শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

সর্বজনীন পেনশনে প্রথমবার নতুন শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

সৌদি আরবে হুথি হামলায় যুদ্ধবিরতির আহ্বান জানাল জি৭

সৌদি আরবে হুথি হামলায় যুদ্ধবিরতির আহ্বান জানাল জি৭

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চান উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চান উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে জনগণের কষ্ট হবে স্বীকার করে সরকারের প্রতি জনগণের সহনশীলতা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত দুই-তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২ থেকে ৩ শতাংশ কমলেও অপরিশোধিত তেলের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি। উচ্চমূল্য দীর্ঘস্থায়ী হওয়ার

সর্বজনীন পেনশনে প্রথমবার নতুন শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

সর্বজনীন পেনশনে প্রথমবার নতুন শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

সর্বজনীন পেনশন ব্যবস্থায় প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক একটি স্কিম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদ ইতোমধ্যে প্রস্তাবটি অনুমোদন করেছে। এখন শরিয়াহসম্মত বিনিয়োগ, তহবিল ব্যবস্থাপনা, মুনাফা, পরিচালন ব্যয় ও ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে। নতুন স্কিমের আইনগত ভিত্তি তৈরিতে আইনের খসড়া প্রণয়ন করে জাতীয় সংসদে পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে।  জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান জানিয়েছেন,

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি প্রেসবার্তায় সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ প্রস্তাব দেন। প্রেসবার্তায় যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করেছে, জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের

ট্রাম্পের বৈঠক নয়, জাতিসংঘ অধিবেশনই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য

ট্রাম্পের বৈঠক নয়, জাতিসংঘ অধিবেশনই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে সামনে রেখে সফরসূচি ও লক্ষ্য তুলে ধরেছে বাংলাদেশ প্রতিনিধিদল। স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় ম্যানহাটনের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলের লবিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। চার দিনের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সফরের

নিউইয়র্কে পৌঁছালেন প্রধানমন্ত্রী, জাতিসংঘ ঘিরে ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি

নিউইয়র্কে পৌঁছালেন প্রধানমন্ত্রী, জাতিসংঘ ঘিরে ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাঁকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত