মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

কলাপাড়ায় জমে উঠেছে শেষ চৈত্রের বাজার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ২৩:৬

শেয়ার করুনঃ
কলাপাড়ায় জমে উঠেছে শেষ চৈত্রের বাজার

পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরন করতে কলাপাড়ায় চৈত্রের শেষের দিকে জমে উঠেছে বৈশাখী বাজার। ক্রেতাদের ভিড়ে দম ফেলার ফুসরত নেই বিক্রেতাদের। তাই বাজারের বিপনীবিতানগুলো যেন নতুন করে ফিরে পেয়েছে প্রানচা ল্যতা। বৈশাখ মানে আনন্দ, বৈশাখ মানেই উৎসব। জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে সব মানুষই মেতে উঠবে বৈশাখী  উৎসবে। আর এ উৎসবে মেতে উঠতে সবারই চাই নতুন পোশাক। তাই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাংলার আবহে তৈরী ফতুয়া, পাঞ্জাবি, ফ্রিপিস, শাড়ি ও লুঙ্গিসহ বিভিন্ন পোষাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। অবার অনেক দোকানী দোকানের সামনে কিংবা ফুটপাতে বসিয়েছেন বাহারী রংয়ের পোষাক। উপজেলার বিভিন্ন বাজার পাখিমারা, মহিপুর, চাপলী, বাবলাতলা, বানাতী, কলেজ বাজার, নোমরহাটসহ গ্রামগঞ্জের সব পোশাকের দোকান এবং পৌর শহরের দোকানগুলোতে বিক্রির ধুম। অনেক দোকানী দিয়েছেন বড় আকারের মূল্যহ্রাস। তাই এই মূল্যহ্রাসে প্রত্যেক ক্রেতা নিজের পছন্দের পোষাকটি কিনে নিতে ব্যস্ত। শিশু, বৃদ্ধ, কিশোর সবাই ব্যস্ত কেনাকানায়। তবে সব বিতানগুলোতেই নারী ক্রেতাদের ভীড় একটু বেশী। আর এ ক্রেতাদের ভিড়ে কলাপাড়ায় জমে উঠেছে বৈশাখী বাজার। 

এদিকে বৈশাখী ছাপ পড়েছে মাছ বাজার থেকে শুরু করে কাচা বাজারেও। বৈশাখে ইলিশের কদর একটু বেশী। বছরের পুরো সময় ইলিশের দাম স্বাভাবিক থাকলেও বৈশাখী হাওয়ায় হু-হু করে বেড়ে দাড়ায় দ্বিগুন। বাজারে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে দেড় থেকে দুই হাজার টাকায়। কাচা বাজারেও বেড়েছে বিভিন্ন সবজির দাম। বৈশাখকে কেন্দ্র করে এবার কলাপাড়া উপজেলা প্রশাসন একদিন ও পৌর প্রশাসন পাঁচ দিন ব্যাপী মেলার আয়োজন করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে বসবে এ মেলা। প্রতিদিন দুপুর দুইটা থেকে সন্ধা আটটা পর্যন্ত চলবে এমেলা। এদিকে বিভিন্ন সামাজিক সংগঠন উপজেলার বিভিন্ন স্থানে আয়োজন করেছে বৈশাখী অনুষ্ঠানের। এবারের বৈশাখের প্রথম ভোরে কুয়াকাটা সৈকতে পান্তা ইলিশের আয়োজন করেছে ট্যুর অপারেটর এ্যাসোশিয়েশন(টোয়াক)। এ অনুষ্ঠানে অংশগ্রহন করবে হোটেল মোটেল ওনার্স এ্যাসোসিয়েশন, কুয়াকাটা বয়েস ক্লাব, কুয়াকাটা তরুন ক্লাবসহ দেশী-বিদেশী পর্যটকরা। 

কলাপাড়া পৌর শহরের ব্যবসায়ী বর্তমান ফ্যাশনের মালিক রায়হান উদ্দিন বলেন, আমরা প্রায় সব দোকনী দোকানের সামনে কিংবা ফুটপাতে পোশাকের পসরা সাজিয়ে বসেছি। বৈশাখকে কেন্দ্র করে বেচা-বিক্রি একটু ভাল। ধানখালী থেকে স্ব-পরিবারে আসা ক্রেতা নয়ন মিয়া বলেন, পোশাকের দাম হাতের নাগালে। তাই পরিবারে সবাই মিলে কেনাকাটা করছি। কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ফিরোজ শিকদার জানান, পহেলা বৈশাখ বাঙালিদের একটি চিরাচায়িত প্রাচীন ঐতিহ্য। এ উৎসবকে রাঙিয়ে তুলতে দোকানীরা বিভিন্ন পোশাকের পসরা সাজিয়ে বসেছেন। দামও একটু কম। ক্রেতাদের ভীড়ও একটু বেশি। ক্রেতারা তাদের চাহিদা মত পছন্দের পোশাক নিচ্ছেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বরিশাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চান উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল

সর্বজনীন পেনশনে প্রথমবার নতুন শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

সর্বজনীন পেনশনে প্রথমবার নতুন শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

সৌদি আরবে হুথি হামলায় যুদ্ধবিরতির আহ্বান জানাল জি৭

সৌদি আরবে হুথি হামলায় যুদ্ধবিরতির আহ্বান জানাল জি৭

জনপ্রিয় সংবাদ

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চান উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চান উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে জনগণের কষ্ট হবে স্বীকার করে সরকারের প্রতি জনগণের সহনশীলতা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত দুই-তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২ থেকে ৩ শতাংশ কমলেও অপরিশোধিত তেলের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি। উচ্চমূল্য দীর্ঘস্থায়ী হওয়ার

সর্বজনীন পেনশনে প্রথমবার নতুন শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

সর্বজনীন পেনশনে প্রথমবার নতুন শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

সর্বজনীন পেনশন ব্যবস্থায় প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক একটি স্কিম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদ ইতোমধ্যে প্রস্তাবটি অনুমোদন করেছে। এখন শরিয়াহসম্মত বিনিয়োগ, তহবিল ব্যবস্থাপনা, মুনাফা, পরিচালন ব্যয় ও ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে। নতুন স্কিমের আইনগত ভিত্তি তৈরিতে আইনের খসড়া প্রণয়ন করে জাতীয় সংসদে পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে।  জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান জানিয়েছেন,

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি প্রেসবার্তায় সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ প্রস্তাব দেন। প্রেসবার্তায় যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করেছে, জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের

ট্রাম্পের বৈঠক নয়, জাতিসংঘ অধিবেশনই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য

ট্রাম্পের বৈঠক নয়, জাতিসংঘ অধিবেশনই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে সামনে রেখে সফরসূচি ও লক্ষ্য তুলে ধরেছে বাংলাদেশ প্রতিনিধিদল। স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় ম্যানহাটনের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলের লবিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। চার দিনের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সফরের

নিউইয়র্কে পৌঁছালেন প্রধানমন্ত্রী, জাতিসংঘ ঘিরে ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি

নিউইয়র্কে পৌঁছালেন প্রধানমন্ত্রী, জাতিসংঘ ঘিরে ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাঁকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত