রবিবার, ২৮ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

নানা প্রতিকূলতায় বরিশাল বিমানবন্দরে ওঠানামা করছে ফ্লাইট

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ এপ্রিল ২০১৯, ০:২০

শেয়ার করুনঃ
নানা প্রতিকূলতায় বরিশাল বিমানবন্দরে ওঠানামা করছে ফ্লাইট

আকাশ থেকে শস্যখেতে কীটনাশক ছিটানোর কাজে ব্যবহারের জন্য ১৯৬৩ সালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে ‘প্লান্ট প্রোটেকশন’ বন্দর হিসেবে দুই হাজার ফুট রানওয়ে নির্মাণ করা হয়। স্বাধীনতার পর ১৯৮৫ সালে এটিকে বিমানবন্দরে রূপান্তর করা হয়। এরপর ১৯৯৫ সালের ১৭ জুলাই থেকে দিনের বেলা ঢাকা-বরিশাল রুটে বাণিজ্যিক বিমানের চলাচল শুরু হয়।  বর্তমানে ১৬০ দশমিক ৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত বরিশাল বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ছয় হাজার ফুট এবং প্রস্থ ১০০ ফুট। বিমান চলাচলের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রানওয়ের পাশে ৫০০ ফুট ফাঁকা জায়গা (স্পেস) থাকা প্রয়োজন। কিন্তু বরিশাল বিমানবন্দরে আছে মাত্র ৩০০ ফুট জায়গা। বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারে নেই আবহাওয়া পর্যবেক্ষণে প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি। অগ্নিনির্বাপণসহ উদ্ধার কার্যক্রমও মানসম্পন্ন নয়। বিমানবন্দরের সীমানাপ্রাচীরও অরক্ষিত। আলোর ব্যবস্থা না থাকায় রাতে কোনো উড়োজাহাজ অবতরণ করতে পারে না। ১৯৯৫ সালে ফ্লাইট চলাচল শুরু হলেও এখনো আক্ষরিক অর্থে বিমানবন্দরের নিরাপত্তা ও যে সব সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন তার ন্যূনতম এখানে গড়ে ওঠেনি। চালু হওয়ার ২৩ বছর পরেও নিরাপত্তার পাশাপাশি উন্নয়নের বিষয়টিও উপেক্ষিত। এখানে রানওয়ে লাইটিংয়ের ব্যবস্থা নেই। ফলে সন্ধ্যার আগেই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিকেলের দিকে কোনো ফ্লাইট বিলম্বিত হলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেক সময়ই পাইলটরা চরম ঝুঁকি নিয়ে রানওয়ে থেকে ফ্লাইট টেক অফ করাতে বাধ্য হন। আবার রানওয়ের সর্বত্র সিসি ক্যামেরা এবং পর্যাপ্ত মনিটর নেই।

বিমানবন্দর সূত্র জানায়, এই বিমানবন্দরে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) নির্দেশনা অনুযায়ী রানওয়ে নেই। আন্তর্জাতিক আইন অনুযায়ী, এই বিমান বন্দরে যে ধরনের উড়োজাহাজ (ড্যাশ-৮-কিউ-৪০০ মডেল) চলাচল করে তাতে রানওয়ের দৈর্ঘ্য হতে হবে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ মিটার এবং প্রস্থ কমপক্ষে ৪৫ মিটার। কিন্তু এই বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ঠিক থাকলেও প্রস্থ মাত্র ৩০ মিটার-যা প্রয়োজনের তুলনায় ১৫ মিটার কম। দুর্ঘটনা মোকাবিলায় দুটি রেসকিউ অ্যান্ড ফায়ার ফাইটিং (আরএফএফ) যান থাকলেও প্রয়োজনীয় লোকবল নেই। এই বিভাগে ৮ জন কর্মীর স্থলে লোকবল আছে পাঁচজন। আবার কন্ট্রোল টাওয়ারে চারজন লোকবলের স্থলে আছেন মাত্র একজন। বর্তমানে এখানে কর্মরত আছেন ৫৫ জন কর্মকর্তা-কর্মচারী। এর মধ্যে ২৪ জনই নিরাপত্তাকর্মী। এমন সীমাবদ্ধতার মাঝেই এই বিমানবন্দরে সপ্তাহে ১৪টি অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচল করছে। নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক বিভাগের একজন কর্মী জানান, আইকাও এর নির্দেশনা অনুযায়ী কোনো বিমান বন্দরের রানওয়ের পাশে ৫০০ ফুট ফাঁকা জায়গা (স্পেস) থাকা প্রয়োজন। কিন্তু এখানে আছে মাত্র ৩০০ ফুট। বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে এখনো অত্যাধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ সরঞ্জামসহ প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন হয়নি। পাশাপাশি এখানের অগ্নিনির্বাপণের উদ্ধার কার্যক্রমও মানসম্পন্ন নয়। চার বছর আগে অগ্নিনির্বাপক ভবনের কাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি।

বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলার কামরুল হাসান বলেন, বিমানবন্দরটিতে নানা সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যেই আমাদের কাজ চালাতে হচ্ছে। প্রাচীরগুলো জরুরিভাবে উঁচু করা প্রয়োজন। পাশাপাশি কন্ট্রোল টাওয়ারের আধুনিকায়ন, আবহাওয়া পর্যবেক্ষণ সরঞ্জামসহ প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা এবং রানওয়েতে পর্যাপ্ত সিসি ক্যামেরার স্থাপন করতে হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতে কোনো উড়োজাহাজ অবতরণ করতে পারছে না। নিরাপত্তার দিক বিবেচনায় দক্ষিণা লের এই বিমানবন্দরটি একেবারেই অরক্ষিত। চারপাশের সীমানা প্রাচীর থাকলেও কয়েক স্থানে ভেঙে গেছে। আবার বেশ কিছু স্থানে প্রাচীরের নিচে মাটি না থাকায় ফাঁকা স্থান দিয়ে হুটহাট লোকজন ঢুকে পড়ছে রানওয়েতে। আবার উত্তরপাশে বেশ কিছু অংশে কোনো সীমানা প্রাচীর নেই। এ অবস্থায় বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে সরকারি-বেসরকারি এয়ারলাইনস অপারেটের ও বন্দর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে দুবাইগামী একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা হয়। এরপর বরিশাল বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি আলোচনায় আসে। ওই ঘটনার পর গত বুধবার বিমান বন্দরে গিয়ে দেখা যায়, মূল ফটকে পুলিশ ও বিমানবন্দরের নিজস্ব নিরাপত্তাকর্মীদের সতর্ক পাহারা। যাত্রী ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। মূল টার্মিনালেও যাত্রীদের প্রবেশের আগে ব্যাপক তল্লাসী ও যাত্রীদের যাবতীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে।

বরিশাল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

দেশের স্বার্থেই মালয়েশিয়া চীন সফরের বার্তা দিলেন প্রধানমন্ত্রী

দেশের স্বার্থেই মালয়েশিয়া চীন সফরের বার্তা দিলেন প্রধানমন্ত্রী
বিমানবন্দরের ব্যবস্থাপক রথীন্দ্রনাথ চৌধুরী বলেন, রহমতপুর থেকে বাবুগঞ্জ যাওয়ার সড়কে অংশে নিরাপত্তা প্রাচীর খুবই অরক্ষিত। প্রায়ই এর নিচ দিয়ে লোকজন ঢুকে পড়ে। এটা উঁচু করা এবং নিচে মাটি ফেলে ভরাট করা প্রয়োজন। বিমানবন্দরের নিরাপত্তায় একটি স্ক্যানিং মেশিন, একটি করে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর আছে। স্ক্যানিং মেশিন দুটি থাকলে ভালো হতো। যে সব সীমাবদ্ধতা আছে তার মধ্যেও আমরা কাজ চালিয়ে নিচ্ছি। তিনি বলেন, স¤প্রতি ঢাকা থেকে দুবাইগামী একটি উড়োজাহাজ ছিনতাই চেষ্টার পর বরিশাল বিমান বন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিজস্ব নিরাপত্তার পাশাপাশি পুলিশের নিরাপত্তা অনেকাংশে বাড়ানো হয়েছে। সুযোগ-সুবিধা ও নিরাপত্তার এমন অভাব সত্তে¡ও বরিশাল বিমানবন্দরে প্রতিনিয়ত যাত্রী ও ফ্লাইট সংখ্যা বেড়েই চলেছে। ৩৪ বছর আগে নির্মিত এই বিমানবন্দরে বর্তমানে বাংলাদেশ বিমান, বেসরকারি সংস্থা মিলিয়ে সপ্তাহে ১৪টি উড়োজাহাজ যাত্রী পরিবহন করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি যাত্রীসেবার মান বৃদ্ধির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

দেশজুড়ে শুরু জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা ২ কোটি ৩৫ লাখ শিশু

দেশজুড়ে শুরু জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা ২ কোটি ৩৫ লাখ শিশু

মার্কিন হামলার জবাবে আট সামরিক স্থাপনায় ইরানের পাল্টা অভিযান

মার্কিন হামলার জবাবে আট সামরিক স্থাপনায় ইরানের পাল্টা অভিযান

ইরান রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না: ট্রাম্প

ইরান রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না: ট্রাম্প

মেসির রেকর্ডগড়া গোলে জর্ডানকে হারিয়ে শতভাগ জয় আর্জেন্টিনার

মেসির রেকর্ডগড়া গোলে জর্ডানকে হারিয়ে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শেষ লড়াই, আত্মবিশ্বাসী জর্ডান

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শেষ লড়াই, আত্মবিশ্বাসী জর্ডান

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশজুড়ে শুরু জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা ২ কোটি ৩৫ লাখ শিশু

দেশজুড়ে শুরু জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা ২ কোটি ৩৫ লাখ শিশু

সারা দেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২৬। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে পরিচালিত এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দল সব কৃতিত্ব নেবে আর বিরোধীদল সবকিছুতেই শুধু বিরোধিতা করবে— এমন রাজনৈতিক সংস্কৃতিকে তিনি ব্যক্তিগত ও দলীয়ভাবে সমর্থন করেন না। তিনি বলেন, সরকার ও বিরোধীদল উভয়েরই দায়িত্ব রয়েছে দেশের স্বার্থে গঠনমূলক ভূমিকা পালন করা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা। শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ওপর আনা ধন্যবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

দেশের সবচেয়ে বড় মাদকের চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে দেশে প্রবেশ করে বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, আইন কার্যকর করতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, সৎ সাহস এবং দৃঢ় উদ্যোগ। শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, সফরটি শুধু কূটনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করেনি, বরং দুই দেশের পারস্পরিক আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিও আরও সুদৃঢ় করেছে। শনিবার (২৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

সরকারের প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একাধিক নতুন আর্থিক সুবিধা যুক্ত করার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে টিফিন ভাতা পাঁচ গুণ বৃদ্ধি, সর্বনিম্ন মূল বেতন বাড়ানো, শিক্ষা ভাতা, স্বাস্থ্যবীমা এবং বিশেষ চাইল্ড কেয়ার ভাতা চালুর প্রস্তাব রয়েছে। ২০১৫ সালে অষ্টম পে-স্কেল কার্যকরের পর এটিকে সরকারি চাকরিজীবীদের জন্য গত এক দশকের