
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:১৩

ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি—দীর্ঘ চার দশকের বেশি রাজনৈতিক পথ পাড়ি দিয়ে সেই আসনে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলন, কারাবরণ, নির্যাতন ও রাজনৈতিক সংকট মোকাবিলা করেও বিএনপির নেতৃত্বে সক্রিয় থাকা এই বর্ষীয়ান রাজনীতিক এবার দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
